Ladakh Helicopter Crash: গত বুধবার লাদাখে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। সেনা সূত্রে বলা হয়েছিল, লাদাখ সেক্টরে ভেঙে পড়ে ভারতীয় সেনার একটি চিতল (Cheetal) লাইট হেলিকপ্টার। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা আধিকারিক।
Ladakh Helicopter Crash: গত বুধবার লাদাখে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। সেনা সূত্রে বলা হয়েছিল, লাদাখ সেক্টরে ভেঙে পড়ে ভারতীয় সেনার একটি চিতল (Cheetal) লাইট হেলিকপ্টার। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা আধিকারিক। তাঁদের মধ্যে ছিলেন ডিভিশন কমান্ডার মেজর জেনারেল শচীন মেহতা। তবে স্বস্তির খবর, ভয়াবহ দুর্ঘটনা সত্ত্বেও প্রাণে বেঁচে গিয়েছেন তিন জনই। যেভাবে দুর্গম এক অঞ্চলে কক্টার ভেঙে পড়ার পরেও তিন সেনাকর্মী বেঁচে ফিরলেন তা এক কথায় চমকপ্রদ।

কীভাবে দুর্ঘটনা ঘটে
জানা গিয়েছে, নিয়মিত উড়ান বা রুটিন সর্টির সময় এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে ছিলেন দুইজন পাইলট এবং মেজর জেনারেল শচীন মেহতা। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেনা আধিকারিকদের নিরাপদে সরিয়ে আনা হয়। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে সেনা সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি, খারাপ আবহাওয়ার প্রভাব অথবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সেনার পক্ষ থেকে এখনও দুই পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি।
দেখুন ছবিতে
কী কারণে দুর্ঘটনা
যে চীতল হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি চীতা হেলিকপ্টারের তুলনায় উন্নত সংস্করণ। এতে TM333B ইঞ্জিন ব্যবহার করা হয়। ভারতীয় সেনা দীর্ঘদিন ধরেই লাদাখ, সিয়াচেন-সহ উচ্চ পার্বত্য এলাকায় এই ধরনের হালকা হেলিকপ্টার ব্যবহার করে আসছে। প্রাথমিকভাবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়াজনিত সমস্যা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেনার পক্ষ থেকে এখনও দুই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত এটি দ্বিতীয় হেলিকপ্টার-সংক্রান্ত ঘটনা। সীমান্ত এলাকায় কঠিন ও উচ্চতাজনিত পরিবেশে নিয়মিত বিমান অভিযান পরিচালনা করতে হয় সেনাকে।


