I-PAC Failure: পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) আইপ্যাকের সাহায্য নিয়েও ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (AITC)। তামিলনাড়ুতেও (Tamil Nadu) সাফল্য পায়নি আইপ্যাক। এই দুই রাজ্যে ব্যর্থতার পর আইপ্যাকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সম্ভাব্য গ্রাহকও হারাচ্ছে এই সংস্থা।
KNOW
Uttar Pradesh Assembly Elections 2027: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও এম কে স্ট্যালিনের (and MK Stalin) হার থেকে শিক্ষা নিতে চাইছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) তৃণমূল কংগ্রেসের (AITC) প্রচার ও ভোট কৌশলে সাহায্য করেছিল আইপ্যাক (I-PAC)। এই রাজ্যে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Assembly Elections 2026) ডিএমকে-র (DMK) সাহায্যকারী হিসেবে ছিল আইপ্যাক। ডিএমকে-ও ক্ষমতা হারিয়েছে। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার জন্য আইপ্যাকের সাহায্য নেওয়ার কথা বিবেচনা করলেও, এখন সেই পরিকল্পনায় বদল আনছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য প্রকাশ্যে আইপ্যাকের সঙ্গে চুক্তি করার কথা জানানো হয়নি। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা জানিয়েছেন, আইপ্যাকের সাহায্য নেওয়ার কথা ভাবা হয়েছিল। তবে এখন আর সে কথা ভাবা হচ্ছে না।
আইপ্যাকের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ঘোষিত ২৯৩ আসনের ফলের মধ্যে মাত্র ৮০ আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। তামিলনাড়ুতে ডিএমকে মাত্র ৫৯ আসন পেয়েছে। এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই আইপ্যাক সংস্থার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা অতীতে আইপ্যাকের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর অনেকেই এই ব্যর্থতার জন্য আইপ্যাককে দায়ী করছেন। এই পরিস্থিতিতে আইপ্যাকের সঙ্গে চুক্তি করার ঝুঁকি নিতে চাইছেন না সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ।
দলীয় সংগঠনের উপর ভরসা রাখতে চাইছে সমাজবাদী পার্টি
সমাজবাদী পার্টি সূত্রে জানা গিয়েছে, দলের বাইরের কারও উপর ভরসা করার বদলে নিজেদের সংগঠন ও দলীয় শক্তির উপর ভরসা রাখা হচ্ছে। একক শক্তিতেই আগামী বছর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারে সমাজবাদী পার্টি। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অখিলেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

