MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বড় খবর! কবে থেকে মিলবে ৭৫০০ টাকা করে EPS পেনশন? বিশেষ মন্তব্য সরকার পক্ষের

বড় খবর! কবে থেকে মিলবে ৭৫০০ টাকা করে EPS পেনশন? বিশেষ মন্তব্য সরকার পক্ষের

দীর্ঘদিন ধরে ইপিএস-এর নূন্যতম পেনশন ১০০০ টাকা আছে, যা ৭,৫০০ টাকা করার দাবি উঠেছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, কেন বাড়ছে না টাকা? প্রকাশ্যে এল নয় আপেডেট। জেনে নিন এক ক্লিকে

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Feb 09 2026, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Gemini

দিনে দিনে বেড়ে চলছে জিনিসপত্রের দাম। এই খরচ সামাল দিতে প্রতি বছর বেসরকারি সংস্থার কর্মীদের অল্প হলেও বেতন বৃদ্ধি হচ্ছে। তেমনই সরকারি কর্মীদের প্রতি বছর ২ বার করে বাড়ে ডিএ। কিন্তু, এই মূল্যবৃদ্ধির বাজারে এখনও বাড়েনি ইপিএস পেনশন।

210
Image Credit : Asianet News

বর্তমানে নূন্য়তম ইপিএস পেনশন ১০০০ টাকা। এবার বাজেটে এই পেনশন বৃদ্ধির কথা ঘোষণা হবে হলে আশা করেছিলেন অনেকে। কিন্তু, বাস্তবে তা হয়নি। প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য খাতে বিশেষ সুবিধা আসলেও ঘোষণা হয়নি পেনশন বৃদ্ধির কথা।

Related Articles

Related image1
EPFO 3.0 Updates 2025: আংশিক টাকা তোলার ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের ১১টি বড় পরিবর্তন
Related image2
EPFO Pension: পেনশনের গোপন সূত্র! ২০২৬-এ অবসর হওয়া প্রাইভেটে চাকরি করা কর্মীরা কত টাকা পেনশন পাবেন?
310
Image Credit : Asianet News

জানা গিয়েছে, এবার সংসদে আলোচনার বিষয় ছিল ইপিএস। সাধারণ কর্মচারীদের জন্য এই ইপিএস এক ভরসার জায়গা। কারণ প্রবীণ বয়সে এই অর্থই দেয় নিরাপত্তা। কিন্তু বর্তমানে ১০০০ টাকা পেনশনে দিন কাটাতে গিয়ে বিপদে পড়ছেন সিনিয়র সিটিজেনরা।

410
Image Credit : Asianet News

জানা গিয়েছে, প্রায় ১০ বছরের অধিক সময় হল বৃদ্ধি পায়নি ইপিএস পেনশন। ২০১৪ সালে স্থির করা নিয়ম অনুসারে, ইপিএস-র আওতায় একজন কর্মী নূন্যতম হাজার টাকা পেনশন পাবেন তার কমে নয়। কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে হাজার টাকা দিয়ে সে অর্থে কোনও সুবিধাই হচ্ছে না কর্মীদের।

510
Image Credit : Asianet News

নূন্যতম পেনশন যেন ৭ হাজার ৫০০ টাকা করা হয় তার দাবি উঠেছে দীর্ঘদিন হল। বর্তমানে ১ হাজার টাকায় দিন চলে না। সে কারণে তা ৭ হাজার ৫০০ টাকা করার দাবি উঠেছে। এদিকে এই জটিলতার মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকেও পেনশন বৃদ্ধি করার ব্যাপারে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি।

610
Image Credit : Asianet News

সদ্য পেনশন বৃদ্ধি করে ৭ হাজার ৫০০ টাকা করা দাবি উঠেছে। সদ্য সামনে এল এই বিষয় সরকারের মত। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, টাকার অভাব, তাই এখনই বাড়ছে না নূন্যতম পেনশন। অর্থাৎ এখনই মিলবে না ভালো খবর।

710
Image Credit : Asianet News

এদিরে নিজেদের বক্তব্যের সমর্থনে সরকারের তরফে বলা হয়েছে, ৩১ মার্চ ২০১৯ সালের তথ্য পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে তহবিলে টাকার অভাব অনেকটা। এই মুহূর্তে পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা বা মহার্ঘ ভাতা প্রদান করা কেন্দ্রের পক্ষে সম্ভব হচ্ছে না।

810
Image Credit : X

যদিও সরকার সংসদ কক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুসারে কীভাবে পেনশন বৃদ্ধি পাবে তা আলোচনা করা হচ্ছে। তবে, ঠিক কবে থেকে পেনশন বাড়বে তা এখনও আলোচনা করা হয়নি। এই মুহূর্তে পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা বা মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে না।

910
Image Credit : FREEPIK

এদিকে নিয়ম অনুসারে, একজন সাধারণ কর্মীর পেনশন নিশ্চিত করার জন্য নিয়োগকর্তা, মানে কর্মীর যেখানে চাকরি করেন সেই অফিস, ওই কর্মীর বেতনের ৮.৩৩ শতাংশ ইপিএস-র জন্য বরাদ্দ করে এবং সরকার নিজের তহবিল বরাদ্দ করে ১.১৬ শতাংশ।

1010
Image Credit : FREEPIK

সব মিলিয়ে এখনই আসছে না পেনশন বৃদ্ধির খবর। এই মূল্যবৃদ্ধির বাজারে এখনও বাড়েনি ইপিএস পেনশন। আদালতের পক্ষ থেকে নির্দেশ দিলেও এখনও বাড়ছে না টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তহবিলে টাকার অভাবে পেনশন বাড়ানো সম্ভব হচ্ছে না।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: মহার্ঘ ভাতা বাড়ল ৫%! বেজায় খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা, কবে থেকে পাবেন টাকা?
Recommended image2
US Oil Sanctions: ফের তেল সংকটে ভারত? রাশিয়া ও ইরানের থেকে তেল কেনায় বন্ধ ছাড়! ঘোষণা আমেরিকার
Recommended image3
8th Pay Commission: একলাফে নূন্যতম বেতন ১৮,০০০ টাকা থেকে ৬৯,০০০ টাকা করার সুপারিশ? জানুন কমিশনের গুরুত্বপূর্ণ তথ্য
Recommended image4
সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে? RBI-র এই নিয়ম না জানলে পড়বেন বিপদে
Recommended image5
RBI Gold Rules: ব্যাঙ্কের লকারে কত গ্রাম সোনা রাখা যায়? RBI-র এই নিয়ম না জানলে বিপদে পড়তে পারেন!
Related Stories
Recommended image1
EPFO 3.0 Updates 2025: আংশিক টাকা তোলার ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের ১১টি বড় পরিবর্তন
Recommended image2
EPFO Pension: পেনশনের গোপন সূত্র! ২০২৬-এ অবসর হওয়া প্রাইভেটে চাকরি করা কর্মীরা কত টাকা পেনশন পাবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved