MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ, অনুতপ্ত নয় অভিযুক্ত আইনজীবী

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ, অনুতপ্ত নয় অভিযুক্ত আইনজীবী

BR Gavai News: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে  জুতো ছুঁড়ে মারার ঘটনায় একটুও লজ্জিত নয় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 07 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ
Image Credit : social media

বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ

সোমবার সকালে ভরা এজলাসের মধ্যে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারেন সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী রাকেশ কিশোর। ঘটনার পরই বার কাউন্সিল থেকে তাঁকে বরখাস্ত করা হয়। যদিও তাতেও তিনি এতটুকু বিচলিত নয় বলেই জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিআর গাভাইকে নিয়ে কী বললেন রাকেশ কিশোর
Image Credit : ANI

বিআর গাভাইকে নিয়ে কী বললেন রাকেশ কিশোর

এদিন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘’আমি নিজে থেকে কিছু করিনি। যা করেছি ভগবানই করিয়েছে। ভারতের প্রধান বিচারপতি সনাতন ধর্ম নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছে। তাই যা হয়েছে সবই ঈশ্বর করিয়েছেন।'' 

Related Articles

Related image1
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ, বার কাউন্সিল থেকে সাসপেন্ড আইনজীবী
Related image2
ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে উড়ে এলো জুতো! প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা
35
ভগবান বিষ্ণুকে নিয়ে অবমাননাকর মন্তবব্য
Image Credit : ANI

ভগবান বিষ্ণুকে নিয়ে অবমাননাকর মন্তবব্য

সম্প্রতি মহারাষ্ট্রের একটি জনস্বার্থ মামলায় মন্দির পুননির্মাণ করা নিয়ে মামলাকারীর উদ্দেশে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছিলেন যে, ‘’যান দেবতাকে গিয়ে জিজ্ঞেস করুন।'' তার এই মন্তব্যের পরই দেশজুড়ে সনাতন ধর্মালম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার সকালের ঘটনা তারই প্রতিফলন বলে মনে করছে সবাই।  

45
সোমবার কী ঘটেছিল?
Image Credit : X

সোমবার কী ঘটেছিল?

সোমবার আদালতের কাজকর্ম চলাকালীন প্রধান বিচারপতিকে হেনস্থা করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি কালো পোশাক পরা ছিল ওই ব্যক্তির। সম্ভবত তিনিও আইনজীবী ছিলেন বলে মনে করা হচ্ছিল। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্টেরই একজন আইনজীবী। 

55
বরখাস্ত রাকেশ কিশোর
Image Credit : Social Media

বরখাস্ত রাকেশ কিশোর

সোমবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ ওঠে শীর্ষ আদালতেরই এক বিচারকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত সেই আইনজীবীকে সাসপেন্ড করল সুপ্রিম কোর্টের বার কাউন্সিল। অভিযুক্ত ওই বিচারকের নাম রাকেশ কিশোর। সোমবার সকালে ভরা এজলাসের মধ্যে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি মুখে সনাতন ধর্ম নিয়ে স্লোগান দিতেও শোনা যায় তাকে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা
Recommended image2
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image3
School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি! স্কুল-কলেজ কবে কবে বন্ধ থাকছে? জানুন এক ক্লিকে
Recommended image4
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image5
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Related Stories
Recommended image1
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ, বার কাউন্সিল থেকে সাসপেন্ড আইনজীবী
Recommended image2
ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে উড়ে এলো জুতো! প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved