অন্য এক মহিলাকে বিয়ে করেছে স্বামী স্বামীর সরকারি আবাসনে রয়েছে অন্য মহিলা জানতে পেরে হাঙ্গামা শুরু করলেন স্ত্রী প্রতিবাদ করে স্ত্রী মার খেলেন  পুলিশ স্বামীর হাতে 

মধ্যপ্রদেশে এক অবাক করে দেওয়া ঘটনা। প্রকাশ্যে নিজের স্ত্রীকে মারধর করলেন ধর জেলার গন্ধওয়ানি থানার ইনচার্জ নরেন্দ্র সর্যবংশী। ইতিমধ্যে স্ত্রী পেটানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গেছে অন্য এক যুবতীর সঙ্গে মজা করছিলেন গন্ধওয়ানির থানার ইনচার্জ নরেন্দ্র সূর্যবংশী। খবর পেয়েই গান্ধওয়ানির সরকারি আবাসে হৈচৈ ফেলে দেন তাঁর স্ত্রী। একসময় স্টেশন ইনচার্জ ও তার স্ত্রীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সেই ঝগড়া দেখতে ভিড় জমাতে থাকেন আশেপাশের উৎসাহী মানুষজন। এর মধ্যেই মেজাজ হারিয়ে নিজের স্ত্রীকে পেটাতে শুরু করেন নরেন্দ্র। যা ভিডিও করে রাখেন অনেকেই। 

Scroll to load tweet…

গান্ধওয়ানি থানার ইনচার্জ নরেন্দ্র সূর্যবংশীর পরিবার ইন্দোরে থাকে। গান্ধওয়ানিতে নরেন্দ্রর সরকারি আবাসনে গত দু-তিন হল এক অপরিচিত মহিলাকে দেখা যাচ্ছে, এই খবর তার স্ত্রীর কাছে পৌঁছতেই তিনি নিজের ছেলেকে নিয়ে সেখানে চলে আসেন। দেখতে পান সরকারি আবাসনের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। এরপরেই চিৎকার শুরু করেন ওই মহিলা, যা দেখে ভিড় জমতে থাকে। উত্তেজনা তৈরি হওয়ার খবর পুলিশের কাছে পৌঁছতেই তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

আরও পড়ুন: ৬ মাস আগে ধর্ষণের শিকার হয়েছিল মেয়ে, এবার যোগীরাজ্যে বাবাকে মারা হল গুলি করে

নরেন্দ্র সূর্যবংশীর সরকারি আবাসন থেকে এরপর এক যুবতীকে বের করে মানাভরে নিয়ে যায় পুলিশ। তবে এই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি থানা ইনচার্জ নরেন্দ্র সূর্যবংশী। 

আরও পড়ুন: ফল ঘোষণা হতেই হিংসা শুরু দিল্লিতে, আপ বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি, নিহত দলীয় কর্মী

পুরো বিষয়টি মানাভরের এসডিপিও করণ সিং রাওয়াত জানিয়েছেন, নরেন্দ্র সূর্যবংশীর স্ত্রী শুনেছিলেন ওই মহিলাকে তার স্বামী বিয়ে করেছে। তারপরেই তিনি এসে ঝামেলা শুরু করেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে নরেন্দ্র সূর্যবংশীকে জেলা লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।