MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • কাফ সিরাপে ১০ জন শিশুর চরম পরিণতি, মধ্যপ্রদেশে গ্রেফতার অভিযুক্ত চিকিৎসক

কাফ সিরাপে ১০ জন শিশুর চরম পরিণতি, মধ্যপ্রদেশে গ্রেফতার অভিযুক্ত চিকিৎসক

Madhya Pradesh New Born Died: কাফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় এবার আতসকাঁচের তলায় চিকিৎসক। মধ্যপ্রদেশে গ্রেফতার ডাক্তার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 05 2025, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শিশু মৃত্যুতে গ্রেফতার চিকিৎসক
Image Credit : stockPhoto

শিশু মৃত্যুতে গ্রেফতার চিকিৎসক

মধ্যপ্রদেশে মোট ১০ জন সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার ডাক্তার। পুলিশ সূত্রে খবর, কাফ সিরাপ খাওয়ার পরই মধ্যপ্রদেশে চিন্দওয়ারা জেলায় ১০ জন শিশুর মৃত্যুর ঘটনাটি সামনে আসে। তারপর ঘটনার তদন্তে নেমে ওই জেলার এক শিশু বিশেষজ্ঞ  প্রবীণ সোনি নামের চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, প্রবীণ সোনিই প্রেসক্রিপশনে কাফ সিরাপের কথা লিখে দিয়েছিল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর
Image Credit : pinterest

চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর

জানা গিয়েছে, আগেই শিশু মৃত্যুর খবরে ওই চিকিৎসকের বিরুদ্ধে  একটি মামলা দায়ের করেছিল পুলিশ। সূত্রের খবর, কোল্ড্রিফ (Coldrif) সিরাপ প্রস্তুতকারক সংস্থা শ্রেসুন ফার্মাসিউটিক্যালস-এর অপারেটর এবং সংশ্লিষ্ট চিকিৎসক ডাঃ সোনি-এর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে পুলিশ। পরাসিয়া কমিউনিটি হেলথ সেন্টারের ব্লক মেডিকেল অফিসার অঙ্কিত সাহসলাম-এর অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলাটি ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের ২৭(এ) ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৫ ও ২৭৬ ধারায় নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Related Articles

Related image1
ধনদেবীর আরাধনার দিনে শহরে চলবে কম মেট্রো, জানুন কলকাতা মেট্রোর একাধিক রুটে পরিষেবা শুরুর সময়সূচি
Related image2
রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০
35
কী বলছে সরকার?
Image Credit : Asianet News

কী বলছে সরকার?

তদন্তে জানা গিয়েছে, অসুস্থ শিশুদের বেশিরভাগকেই ডাঃ সোনি 'কোল্ড্রিফ' (Coldrif) নামের কাশির সিরাপটি প্রেসক্রাইব করেছিলেন। শুক্রবার প্রকাশিত একটি ল্যাবরেটরি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছেসিরাপটিতে ৪৮.৬ শতাংশ পরিমাণে ডাই-এথিলিন গ্লাইকল (Diethylene Glycol - DEG) নামের বিষাক্ত রাসায়নিক পাওয়া গিয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটি সেবন করলে কিডনি বিকল এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, 'ডিইজি' হল একটি শিল্পজাত রাসায়নিক যা মানুষের ব্যবহারের জন্য একেবারেই নিরাপদ নয়। এর উচ্চ মাত্রার উপস্থিতি শিশুদের মধ্যে মারাত্মক পরিণতি ডেকে আনে। 

45
কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ
Image Credit : freepik

কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ

মধ্যপ্রদেশের ছিঁদওয়াড়ায় ১০ শিশুর মৃত্যুর ঘটনায় অবশেষে  রাজ্য সরকারের তরফে বিষাক্ত রাসায়নিকযুক্ত 'কোল্ড্রিফ' (Coldrif) কাশির সিরাপ বিক্রি শনিবার থেকেই নিষিদ্ধ ঘোষণা করেছে। যে ব্যাচের সিরাপ সেবন করে শিশুরা মারা গিয়েছিল, সেই একই ব্যাচের নমুনা পরীক্ষা করার পর তাতে বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত হওয়া গিয়েছে। এর পরই সরকার দ্রুত এই ব্যবস্থা নিয়েছে।

55
শুরু ঘটনার তদন্ত
Image Credit : our own

শুরু ঘটনার তদন্ত

এদিকে একসঙ্গে ১০ জন শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মধ্যপ্রদেশ রাজ্য সরকার। সরকারি আধিকারিকেরা জানিয়েছেন, এই ঘটনার জন্য দায়ী উৎপাদনকারী সংস্থা এবং তাদের অন্যান্য পণ্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। এই প্রাণহানির ঘটনা কেন ঘটল, তার গভীরে গিয়ে কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Recommended image2
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image3
Census 2027: দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য
Recommended image4
Aerospace Engineering: কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত
Recommended image5
Gwalior Lipstick Car Fine: ৩৪০০ লিপস্টিকের চুমুর ছাপে গাড়ি সাজিয়ে চরম বিপত্তি! মোটা টাকা জরিমানা পুলিশের
Related Stories
Recommended image1
ধনদেবীর আরাধনার দিনে শহরে চলবে কম মেট্রো, জানুন কলকাতা মেট্রোর একাধিক রুটে পরিষেবা শুরুর সময়সূচি
Recommended image2
রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved