MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Delhi Weather Temperature: তেতেপোড়া গরমে দিশেহারা মানুষ, রাজধানীতে হিট ওয়েভের সতর্ক বার্তা

Delhi Weather Temperature: তেতেপোড়া গরমে দিশেহারা মানুষ, রাজধানীতে হিট ওয়েভের সতর্ক বার্তা

Delhi Weather Update: তীব্র গরমে পুড়ছে রাজধানী দিল্লি। জুনের শুরুতেই দিল্লির তাপমাত্রা ছুঁয়েছে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। গ্রীষ্মের সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারত।। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 11 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
গরমে পুড়ছে দিল্লি
Image Credit : our own

গরমে পুড়ছে দিল্লি

মৌসুমি বায়ু ভারতের কিছু অংশে প্রবেশ করলেও এখনও প্রবল গরমে পুড়ছে উত্তর ভারত সহ রাজধানী দিল্লির বিস্তীর্ণ অংশ। গত ৯ জুন রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে ছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা রেকর্ড বলে ধরে নিয়েছেন আবহবিদরা। 

210
লু পরিস্থিতি দিল্লিতে
Image Credit : Freepik

লু পরিস্থিতি দিল্লিতে

তীব্র গরমে রাজধানী দিল্লিতে একেবারে লু পরিস্থিতির মতোন অবস্থা। বাইরে বেরলেই অনুভূত হচ্ছে তীব্র গরম। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ  বেশি হওয়ায় গরম অনুভূত হচ্ছে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসের মতন। 

Related Articles

Related image1
Kolkata Covid19 Case: রাজ্যে ফের করোনায় বাড়ছে মৃতের সংখ্যা! সাধারণ মানুষকে কী করতে হবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Related image2
Calcutta High Court: SSC-র নতুন নিয়োগে রইল না আর কোনও বাধা, আদালতের নির্দেশে বড় স্বস্তিতে রাজ্য সরকার-কমিশন
310
গরমে বিপর্যস্ত মানুষ
Image Credit : our own

গরমে বিপর্যস্ত মানুষ

উত্তর ভারতজুড়ে বৃষ্টির দেখা নেই। একটানা গরমে তেতেপুড়ে যাওয়ার মতোন অবস্থা আমজনতার। এই কারণে মানুষ শুধু তীব্র রোদেই নয়, তার চেয়ে বেশি অনুভূত হওয়া  লু-এর মতোন পরিস্থিতির জেরে গরমে বিপর্যস্ত। 

410
দিল্লিতে প্রাণঘাতী গরম
Image Credit : Social media

দিল্লিতে প্রাণঘাতী গরম

শুধু গরমই নয়, আবহবিদরা সতর্ক করছেন যে, দিল্লিতে যা গরম তাতে শুধু তীব্র অস্বস্তিই বাড়বে না। এই গরম প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। মৌসম ভবন সূত্রে খবর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড় ও ওড়িশা সংলগ্ন এলাকার ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। যারফলে উত্তর ভারত সংলগ্ন এলাকায় বাড়ছে গরম। 

510
মানুষের শরীর কতটা গরম সহ্য করতে পারে?
Image Credit : freepik

মানুষের শরীর কতটা গরম সহ্য করতে পারে?

আবহাওয়া বিজ্ঞানীদের মতে মানুষের শরীর সাধারণত ৩৫ থেকে ৩৭ ডিগ্রি তাপমাত্রায় স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। এই শরীরের স্বাভাবিক তাপমাত্রা বলেই ধরা হয়। যখন পরিবেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে তখন তা শরীরের জন্য খারাপ বলেই ধরা হয়। 

610
অতিরিক্ত তাপমাত্রা মৃত্যুর কারণ
Image Credit : freepik

অতিরিক্ত তাপমাত্রা মৃত্যুর কারণ

আবহাওয়া বিজ্ঞানীদের মতে, যখন তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয় তখন তা শরীরের জন্য প্রাণঘাতী হতে পারে।  কারণ এই অবস্থায় তাপমাত্রায় যে হারে বাড়ে তাতে শরীর ঠান্ডা রাখতে পারে না। এরফলে সরীর অতিরিক্ত গরম হয়ে গেলে  তা প্রাণ সংশয় পর্যন্ত ঘটাতে পারে। 

710
দিল্লির গরমে প্রাণ সংশয়?
Image Credit : Social Media

দিল্লির গরমে প্রাণ সংশয়?

দিল্লির বর্তমান তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং হিট ইনডেক্স ৪৮.৯ ডিগ্রি থেকে বোঝা যায় যে, মানুুষ যে তাপমাত্রা অনুভব করছে তা শরীরের জন্য মারাত্মক। এটি কেবল তাপমাত্রা নয়, শরীরের ভিতর হিট স্ট্রেস বা শরীরকে ভেঙে পর্যন্ত দিতে পারে।  

810
কখন হিট স্ট্রোক হয়?
Image Credit : Social Media

কখন হিট স্ট্রোক হয়?

হিট স্ট্রোক তখনই হয়, যখন শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় এবং শরীরের ভিতর শীতল ব্য়বস্থা অকার্যকর হয়ে পড়ে।  

910
হিট স্ট্রোকের লক্ষ্মণ
Image Credit : Social Media

হিট স্ট্রোকের লক্ষ্মণ

অতিরিক্ত গরমে যে সমস্ত কারণে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেগুলি হল- খুব তীব্র মাথা ব্যথা, বমিবমি ভাব, ত্বক গরম ও শুস্ক হয়ে যাওয়া। ঘাম না হওয়া। হৃদ স্পন্দন দ্রুত হওয়া এবং কথা বলতে অসুবিধা হওয়া। 

1010
মানুষের শরীরের জন্য নিরাপদ তাপমাত্রা কত?
Image Credit : Social Media

মানুষের শরীরের জন্য নিরাপদ তাপমাত্রা কত?

একজন মানুষের শরীরের জন্য নিরাপদ তাপমাত্রা হল- ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং ডিহাইড্রেশন শুরু হয় ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে। হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৪২ থেকে ৪৩ ডিগ্রি তাপমাত্রায়। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে রোদে বেরলে আরও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আসল নাম তাজমহল নয়? এই নামটি দিয়েই পরিচিত ছিল বিশ্বের অন্যতম আশ্চর্য!
Recommended image2
Varanasi Undergarments Theft: দোকান থেকে অন্তর্বাস চুরি তিন মহিলার, ধরা পড়ে গেলেন সিসি ক্য়ামেরায়, দেখুন ভাইরাল ভিডিও
Recommended image3
হাইওয়েতে পেট্রোল পাম্প, ফুড কোর্ট বা লিঙ্ক রুট দরকার? মাত্র এক ক্লিকে, রাজমার্গ প্রবেশ পোর্টাল চালু
Recommended image4
ইজরায়েলের প্রযুক্তির জাদুতে মুগ্ধ মোদী, বিনিয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image5
Now Playing
মোদীর জন্য গেরুয়া সাজ! মোদীকে স্বাগত জানাতে গেরুয়া পোশাকে হাজির সারা নেতানিয়াহু
Related Stories
Recommended image1
Kolkata Covid19 Case: রাজ্যে ফের করোনায় বাড়ছে মৃতের সংখ্যা! সাধারণ মানুষকে কী করতে হবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Recommended image2
Calcutta High Court: SSC-র নতুন নিয়োগে রইল না আর কোনও বাধা, আদালতের নির্দেশে বড় স্বস্তিতে রাজ্য সরকার-কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved