Rajasthan Municipal Election: রাজস্থানের পৌরসভা নির্বাচনের ফলাফল রীতিমতো তাৎপর্যপূর্ণ ছাপ ফেলেছে ভারতীয় রাজনীতিতে (Rajasthan Municipal Election)। বিরোধী দল হিসেবে যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে কংগ্রেস এবং তার পাশাপাশি বিরাট উত্থান হয়েছে আম আদমি পার্টি এবং সিপিএম-এর। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, বিজেপি-র একজন প্রার্থী নিজের ওয়ার্ডে মাত্র একটি ভোট পেলেন।

Rajasthan Municipal Election: রাজস্থানের পৌরসভা নির্বাচনের ফলাফল রীতিমতো তাৎপর্যপূর্ণ ছাপ ফেলেছে ভারতীয় রাজনীতিতে (Rajasthan Municipal Election)। বিরোধী দল হিসেবে যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে কংগ্রেস এবং তার পাশাপাশি বিরাট উত্থান হয়েছে আম আদমি পার্টি এবং সিপিএম-এর। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপি-র একজন প্রার্থী নিজের ওয়ার্ডে মাত্র একটি ভোট পেলেন। তথ্য বলছে, রাজস্থানের পৌরসভার মধ্যে পর্বতসার পৌরসভার অন্তর্গত ১৩ নং ওয়ার্ডে প্রার্থী হন রাজস্থানেরই এক বিজেপি নেতা কৈলাসচাঁদ। সেটি তাঁর নিজের ওয়ার্ড। কিন্তু ভোটের ফলাফল বেরোতেই দেখা গেল, কংগ্রেসের হিনা খানম সেখানে ৩৭৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এমনকি, নির্দল প্রার্থী রশিদ খান দ্বিতীয় স্থানে রয়েছেন। যার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৯৫। কিন্তু মাত্র একটি ভোট পেয়েছেন কৈলাসচাঁদ (Rajasthan Municipal Election Final Results)।

একটি মাত্র ভোট পেলেন বিজেপি প্রার্থী!

CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?

উল্লেখ্য, পর্বতসার পৌরসভার মধ্যে ২৫টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে ১৩টিতে জিতেছে কংগ্রেস এবং বিজেপি জিতেছে ১২টি ওয়ার্ডে। স্বাভাবিকভাবেই, রাজস্থানের পৌরসভা নির্বাচন রীতিমতো খবরের শিরোনামে উঠে এসেছে। পাশাপাশি বিজেপি-র আরও একজন প্রার্থী মাত্র একটি ভোট পেয়েছেন।কার্যত, সেই রাজ্যে সরকার চালানো দলকেই পছন্দ করছেন না অনেক মানুষ। ধৌলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী লক্ষ্মণ কোলীও একটি মাত্র ভোট পেয়েছেন। মজার বিষয় হচ্ছে, লক্ষ্মণের গোটা পরিবারই ১৯ নং ওয়ার্ডে বসবাস করেন। অর্থাৎ, তাঁর স্ত্রী, ছেলে এবং বৌমা সকলেই ভোট দেন এবারের নির্বাচনে। তার মানে, পরিবারের লোকজন ভোট দিলেও একটি মাত্র ভোট পাওয়ার কথা নয় তাঁর।

অন্যদিকে, এবারের রাজস্থানের রাজস্থানের পৌরসভা নির্বাচনের ফলাফল অতন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই প্রথম সেখানে বিজেপি-র বিরোধী এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কংগ্রেসের পাশাপাশি শক্তিশালী জায়গা তৈরি করল আম আদমি পার্টি এবং সিপিএম। নির্দল প্রার্থীরাও দারুণ ফল করেছে। রাজস্থানের পৌরসভা নির্বাচনে মোট ৪১৭৯টি ওয়ার্ডে জিতেছে বিজেপি, ৩৬১৩টি ওয়ার্ডে জয়লাভ করেছে কংগ্রেস, নির্দল প্রার্থীরা জিতেছেন ২,২৭৩তি ওয়ার্ডে, সিপিএম জিতেছে ৩৮টি আসনে, আম আদমি পার্টির ঝুলিতে ৪২টি আসন, আরএলপি পেয়েছে ৬৩টি ওয়ার্ড, বহুজন সমাজ পার্টি ১৯টি এবং বিএপি ৮টি ওয়ার্ডে জিতেছে। মনে রাখার মতো বিষয় হচ্ছে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র অন্যতম প্রভাবশালী নেত্রী বসুন্ধরা রাজের গড় ঝালাওয়ার আসনটিও কংগ্রেসের ঝুলিতে গেছে।

CJP Kolkata Update: কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে ক্ষোভ উগড়ে দিলেন আশুতোষ রাঙ্কা, কী জানালেন সিজেপি নেতা?

রাজস্থানের পৌরসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলল কংগ্রেস, আপ এবং সিপিএম

সেইসঙ্গে, রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভজনলাল শর্মার কেন্দ্র ভরতপুরে ভোটের ফলাফলে গভীর প্রভাব ফেলেছেন নির্দলরা। ৬৫টির মধ্যে ৩৬টি আসনেই জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। নিঃসন্দেহে বলা চলে, রাজস্থানের পৌরসভা নির্বাচনের ফলাফল রীতিমতো তাৎপর্যপূর্ণ ছাপ ফেলেছে ভারতীয় রাজনীতিতে। বিরোধী দল হিসেবে যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে কংগ্রেস এবং তার পাশাপাশি বিরাট উত্থান হয়েছে আম আদমি পার্টি এবং সিপিএম-এর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।