MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • বাতিল সিবিআইয়ের করা মামলা, সুপ্রিম স্বস্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

বাতিল সিবিআইয়ের করা মামলা, সুপ্রিম স্বস্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

Supreme Court On Rajiv Kumar: সারদা চিটফাণ্ড মামলায় অবশেষে শীর্ষ আদালতে স্বস্তিতে রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার। কী বলল সুপ্রিম কোর্ট? বিস্তারিত জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 17 2025, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজীব কুমার
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজীব কুমার

সারদা চিটফান্ড মামলায় বর্তমানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ২০১৯ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই দারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে সোমবার ৬ বছর পর এই মামলাটির শুনানি হয়। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
স্বস্তিতে রাজীব কুমার
Image Credit : Asianet News

স্বস্তিতে রাজীব কুমার

সারদা চিটফান্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিনের বিরুদ্ধে করা সিবিআইয়ের মামলা বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট। ফলে সারদা মামলায় আপাতত কিছুটা স্বস্তি পেলেন রাজীব কুমার। ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল। সেই আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে আবেদন করেছিল সিবিআই।

Related Articles

Related image1
সাতবছর পরও শোভনেই ভরসা, দীপাবলির আগেই তৃণমূলের নতুন দায়িত্বে প্রাক্তন মেয়র
Related image2
আধার কার্ড সঙ্গে না থাকলে ফেরা যাবে না নিজের বাড়িতে! কালীপুজোয় নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ পুলিশের
35
আগাম জামিন নিয়ে প্রশ্ন
Image Credit : Getty

আগাম জামিন নিয়ে প্রশ্ন

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সিবিআই-এর এই আবেদন খারিজ করে দেওয়ায় রাজীব কুমারের আগাম জামিন বহাল থাকবে। তবে রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা রয়েছে, তা এদিন বাতিল করেনি সুপ্রিম কোর্ট। আট সপ্তাহ তথা দুই মাস পরে আবারও আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ওই মামলার উপরই রাজীব কুমারের আগাম জামিনের ভবিষ্যৎ নির্ভর করবে।

45
কী বলছে সিবিআই?
Image Credit : social media

কী বলছে সিবিআই?

এদিন শুনানিতে সিবিআই-এর আইনজীবী তথা কেন্দ্রের সলিশিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, 'সারদা চিটফান্ড তদন্তের সময় সিবিআই এর অফিসারদের হেনস্থা করা হয়েছিল। মহিলা অফিসাররাও হেনস্থার শিকার হন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আলাদা করে কারও নাম নিচ্ছি না। রাজীব কুমারকে সকলেই বাঁচাতে চাইছে। তাঁকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করেছিলেন, তা সকলেরই জানা।'

55
রাজীব কুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ
Image Credit : social media

রাজীব কুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

এই বিষয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ''রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কেন্দ্র এটা করছে। সিবিআই-কে কাজে লাগিয়ে ওরা বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাইছে। এটা কোনও রাজনীতির বিষয় নয়। এই মামলা কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। সারদা কেলেঙ্কারিতে আর্থিক তছরুপের মামলা হয়েছে। রাজীব কুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের কোনও অভিযোগ নেই। এই মামলা যদি আরও আগে আসতো, তাহলে তা আরও আগেই নিষ্পত্তি করে দিতাম।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image2
School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি! স্কুল-কলেজ কবে কবে বন্ধ থাকছে? জানুন এক ক্লিকে
Recommended image3
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image4
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image5
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Related Stories
Recommended image1
সাতবছর পরও শোভনেই ভরসা, দীপাবলির আগেই তৃণমূলের নতুন দায়িত্বে প্রাক্তন মেয়র
Recommended image2
আধার কার্ড সঙ্গে না থাকলে ফেরা যাবে না নিজের বাড়িতে! কালীপুজোয় নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ পুলিশের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved