Shiv Sena UBT Split: মমতা ব্যানার্জির তৃণমূলের পর এ বার উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন। ফের ভাঙতে চলেছে উদ্ধব ঠাকরের সেনা। ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস ও শারদ পাওয়ারের সঙ্গে জোট গড়ে লড়ে মহরাষ্ট্রে ৯টি আসনে জিতেছিল উদ্বব ঠাকরের শিবসেনা।

Shiv Sena UBT Split: মমতা ব্যানার্জির তৃণমূলের পর এ বার উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন। ফের ভাঙতে চলেছে উদ্ধব ঠাকরের সেনা। ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস ও শারদ পাওয়ারের সঙ্গে জোট গড়ে লড়ে মহরাষ্ট্রে ৯টি আসনে জিতেছিল উদ্বব ঠাকরের শিবসেনা। একনাথ শিন্ডে বিদ্রোহ করে দলের অধিকাংশ নেতাদের তার সঙ্গে নিয়ে গেলেও, লোকসভা ভোটে বাজিমাত করেছিলেন বাল ঠাকরে পুত্র। কিন্তু তৃণমূলের মতই এবার উদ্বব ঠাকরের দলে ভাঙন ধরছে। উদ্বব ঠাকরের শিবির ছেড়ে এনডিএ-তে যোগ দিতে চলেছেন ৬ জন সাংসদ। পাশাপাশি দলের ২০ জন বিধায়কও উদ্ববের হাত ছাড়ছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ। একনাথ শিন্ডের শিবসেনায় উদ্বব সেনার সাংসদ-বিধায়কদের যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। উদ্ববের সঙ্গে এখন পড়ে থাকলেন মাত্র ৩জন সাংসদ আর জনা কয়েক বিধায়ক। তৃণমূলের বিদ্রোহী ২০ থেকে ২২-এর পর এবার উদ্ববের ৬ জন সাংসদকে পাশে পেয়ে লোকসভায় সংখ্য়ায় আরও পাল্লা ভারী হতে চলেছে NDA।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোটি কোটি টাকায় সাংসদ কেনার অভিযোগ

উদ্বব সেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, বিরোধী শিবিরের একাধিক সাংসদকে নিজেদের দলে টানতে বিপুল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। সঞ্জয় রাউতের দাবি, দলবদলের জন্য তাদের নেতাদের কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে ১৫ কোটি টাকার প্রস্তাব রাখা হলেও, কয়েকজন প্রভাবশালী সাংসদের জন্য সেই অঙ্ক ৫০ কোটি টাকা পর্যন্ত পৌঁচে গিয়েছেন। কয়েকজনকে প্রাইভেট জেটও অফার করা হয়েছে বলে তাঁর অভিযোগ। সংশ্লিষ্ট নেতাদের রাজনৈতিক প্রভাব, জনভিত্তি এবং সাংগঠনিক গুরুত্ব বিচার করেই দর কষাকষি চলছে বলেও খবর। যদিও বিজেপি এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এদিকে, রাজনৈতিক মহলের জল্পনা আরও বাড়িয়ে বুধবারই উদ্ধব ঠাকরের শিবিরের ৬-৭ জন সাংসদ নতুন রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে পারেন।

অপারেশন টাইগারের অভিযোগ

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 'অপারেশন টাইগার' নামে আখ্যা দিয়েছেন সঞ্জয় রাউত। গত কয়েকদিন ধরে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (UBT)-র ভাঙন নিয়ে জোর জল্পনা চলছে। এরই মধ্যে দিল্লিতে উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডের সাংসদ-পুত্র শ্রীকান্ত শিন্ডের সঙ্গে UBT-র কয়েকজন লোকসভা সাংসদের বৈঠকের খবর সামনে এসেছে। রাউতের অভিযোগ, ওই বৈঠকে অংশগ্রহণের জন্য দলের দুই সাংসদকে নান্দেদ বিমানবন্দর থেকে আনতে একটি বেসরকারি বিমান পাঠানো হয়েছিল। দলত্যাগের জল্পনায় থাকা সাংসদদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে তিনি বলেন, ঠাকরে পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও দলের পরিচিতির কারণেই তাঁরা আজ এই মর্যাদা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন।