Telegram Banned in India: দেশের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা তথা ‘নিট ইউজি ২০২৬' পরীক্ষা একবার ইতিমধ্যেই বাতিল করতে হয়েছে প্রশ্নফাঁসের জেরে। বাতিল হওয়া সেই পরীক্ষা ফের আয়োজিত হবে আগামী ২১ জুন।
Telegram Banned in India: মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট নিটের প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যান করা হয়েছে টেলিগ্রাম (telegram banned in india)। তারপরেও কাজ করছে এই অ্যাপ? এইরকমই অভিযোগ উঠছে (telegram news)।

প্রসঙ্গত, দেশের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা তথা ‘নিট ইউজি ২০২৬' পরীক্ষা একবার ইতিমধ্যেই বাতিল করতে হয়েছে প্রশ্নফাঁসের জেরে। বাতিল হওয়া সেই পরীক্ষা ফের আয়োজিত হবে আগামী ২১ জুন। এবার সেই কারণেই, প্রশ্নফাঁস ও গুজব রুখতে ভারত সরকার টেলিগ্রাম মোবাইল অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষ অনুরোধের পরেই এই সিদ্ধান্ত নেয় দেশের সরকার।
নিটের প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যান টেলিগ্রাম!
আগামী ২২ জুন পর্যন্ত, এই প্ল্যাটফর্মটি ব্লক করার কথা ঘোষণা করা হয়। কিন্তু একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিষেধাজ্ঞার পরেও ভারতে সক্রিয় রয়েছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি। প্রসঙ্গত, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মঙ্গলবার দুপুরে, ‘ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম’ টেলিগ্রাম-কে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু সেই নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পরেও বেশিরভাগ জায়গাতেই এই অ্যাপ কাজ করছে বলে প্রকাশিত একটি মিডিয়া রিপোর্ট জানানো হয়েছে।

অর্থাৎ, ব্যান করার পরেও চলছে অ্যাপ। তারপরেই টেলিগ্রাম অ্যাপকে ব্লক করার ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত সমস্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অ্যাপটিতে সেন্সরশিপ এবং নিষেধাজ্ঞা এড়ানোর জন্য বেশ কিছু প্রযুক্তিগত সুরক্ষা রয়েছে বলে আগেই জানা গেছে।
কিন্তু তাও কাজ করছে এই অ্যাপ?
জানা যাচ্ছে, অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা দেওয়া হয়েছে এবং সম্ভবত আইওএস প্লে স্টোর থেকেও সরানো হবে এটিকে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে, টেলিগ্রাম এখনও ওয়েবে থাকা একাধিক অ্যাপ স্টোর থেকে পাওয়া সম্ভব এবং এপিকে ফাইলের মাধ্যমেও অ্যাক্সেস করা যেতে পারে।
মঙ্গলবার, কেন্দ্রীয় সরকার টেলিগ্রামকে সরাসরি নির্দেশ দিয়েছে যে, আগামী ৩০ জুন অবধি ভারতীয় ব্যবহারকারীদের জন্য ‘এডিট মেসেজ’ ফিচারটি পুরোপুরি নিষ্ক্রিয় রাখতে হবে৷ কিন্তু আদৌ সেটা কার্যকর করা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে।

এই প্রসঙ্গে টেলিগ্রাম কর্তা Pavel Durov মঙ্গলবার, ক্ষোভ প্রকাশ করে জানান, ‘‘ভারত সরকার আমাদের অ্যাপ ১৫ কোটি অ্যাপ ব্যবহারকারী ভারতবাসীকে শাস্তি দিয়েছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


