MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • মহুয়া-পিনাকির রিসেপশনে চাঁদের হাট, 'বাক্য' তরজায় বাদ পড়লেন কল্যাণ! কারা গেলেন দেখুন ছবিতে

মহুয়া-পিনাকির রিসেপশনে চাঁদের হাট, 'বাক্য' তরজায় বাদ পড়লেন কল্যাণ! কারা গেলেন দেখুন ছবিতে

Mahua Moitra Reception: চলতি বছরের জুন মাসেই একেবারে বিদেশ বিভুঁইয়ে গিয়ে চুপিসারে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ওড়িশার প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্র। বিয়ে লোকচক্ষুর আড়ালে করলেও ঘটা করে সারলেন রিসেপশন। দেখুন ছবিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 06 2025, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মহুয়া পিনাকির রিসেপশনে চাঁদের হাট
Image Credit : X

মহুয়া-পিনাকির রিসেপশনে চাঁদের হাট

সদ্য জার্মানিতে গিয়ে বিয়ে সেরেছেন কৃষ্ণনগরের তৃমমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ওড়িশার বিজেডি দলের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী পিনাকি মিশ্র। রাজনৈতিক দুই হেভিওয়েটের বিয়ের অনুষ্ঠানে সেভাবে জমকালো করে না হলেও দিল্লির অভিজাত হোটেলে হাইপ্রোফাইল রিসেপশনের আয়োজন করলেন এই দুই রাজনৈতিক নবদম্পতি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কারা নিমন্ত্রিত ছিলেন মহুয়ার রিসেপশনে
Image Credit : X

কারা নিমন্ত্রিত ছিলেন মহুয়ার রিসেপশনে

মঙ্গলবার দিল্লির এক অভিজাত হোটেলে সন্ধ্যাবেলায় রিসেপশনের আয়োজন করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও তার স্বামী পিনাকি মিশ্র।  সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সেই ছবি। নিজের দলের রাজনৈতিক সতীর্থদের পাশাপাশি মহুয়ার রিসেপশনে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব থেকে শুরু করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও। 

Related Articles

Related image1
সর্ষের মধ্যেই ভূত! ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড সরকারি আধিকারিক, তৃণমূল সরকারকে সতর্ক বার্তা কমিশনের
Related image2
দুই সাংসদের তপ্তবাক্যে উত্তাল রাজ্য-রাজনীতি, এবার জাতির কাছে ক্ষমা চাইলেন কল্যাণ
36
মহুয়ার রিসেপশনে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব
Image Credit : X

মহুয়ার রিসেপশনে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির অভিজাত ললিত হোটেলে আয়োজন করা হয় এই গ্রান্ড রিসেপশনের। সেখানে দেখা মিলেছে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। 

46
মহুয়ার রিসেপশনে হাজির সনিয়া
Image Credit : X

মহুয়ার রিসেপশনে হাজির সনিয়া

দিনকয়েক আগেই গুরুত্বর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এদিন সন্ধ্যায় তাঁকেও দেখা গেল মহুয়ার রিসেপশনে খোশমেজাজে। জানা গিয়েছে, দলমত নির্বিশেষে মহুয়া সব দলের সাংসদদেরই নিমন্ত্রণ করেছেন তার রিসেপশনে। 

56
তৃণমূল থেকে কারা ছিলেন নিমন্ত্রিত?
Image Credit : x

তৃণমূল থেকে কারা ছিলেন নিমন্ত্রিত?

মহুয়া মৈত্রর রিসেপশন এমনই একটা সময়ে হল, যখন বঙ্গ রাজনীতিতে কল্যাণ বনাম মহুয়া তরজা তুঙ্গে। তবে বিশেষ সূত্রে খবর, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করেননি তিনি। তবে আমন্ত্রিত ছিলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লিতে যেতে পারেননি তিনি। অন্যদিকে, তৃণমূল সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন- সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, জুন মালিয়য়া, সায়নী ঘোষরা। 

66
মহুয়ার রিসেপশনে মহিলা বাহিনী
Image Credit : X

মহুয়ার রিসেপশনে মহিলা বাহিনী

শুধু তৃণমূল সাংসদরাই নয়। মহুয়া-পিনাকির রিসেপশনে উপস্থিত ছিলেন জাতীয় রাজনীতির প্রমীলা বাহিনীদের। জানা গিয়েছে, সংসদে মহিলা সাংসদদের একটা গ্রুপ আছে। সেখানে কে কোন  দলের তা দেখা হয় না। সব মহিলা সাংসদরাই ওই দলের সদস্য। তাঁরাও এদিন মহুয়ার রিসেপশনে আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন, সুপ্রিয়া সুলে প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন। তাঁরাও এদিন মহুয়াকে শুভেচ্ছা জানাতে যান। তা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য সাংসদদেরও দেখা গিয়েছে এই অনুষ্ঠানে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP Leaders Released: এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপি নেতারা! কী কী মানার আদেশ দেওয়া হয়েছে?
Recommended image2
CJP Protest: ব্যারিকেড সরান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়! দিল্লি পুলিশকে সুপ্রিম নির্দেশ
Recommended image3
CJP Leaders Detention: '১ বছর শান্তি ভঙ্গ করবে না' এই শর্তেই মুক্তি অভিজিৎ দীপকে-সহ ৩ নেতাকে
Recommended image4
আদালতের নির্দেশে মুক্ত CJP-র অভিজিৎ দীপকে-সহ ৩ নেতা, এবার কী পদক্ষেপ?
Recommended image5
অভিজিৎ দীপকে-সহ CJP-র ৩ নেতাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করল পুলিশ, ছাড়া পেলেন ধ্রুব রাঠি
Related Stories
Recommended image1
সর্ষের মধ্যেই ভূত! ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড সরকারি আধিকারিক, তৃণমূল সরকারকে সতর্ক বার্তা কমিশনের
Recommended image2
দুই সাংসদের তপ্তবাক্যে উত্তাল রাজ্য-রাজনীতি, এবার জাতির কাছে ক্ষমা চাইলেন কল্যাণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved