MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • সেপ্টেম্বরে মোদী-জেলেনস্কি সাক্ষাত! রাশিয়া নিয়ে নমোকে ফোনে নালিশ ইউক্রেন প্রেসিডেন্টের

সেপ্টেম্বরে মোদী-জেলেনস্কি সাক্ষাত! রাশিয়া নিয়ে নমোকে ফোনে নালিশ ইউক্রেন প্রেসিডেন্টের

Zelenskyy Modi Meeting: সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। বারবার  থামার কথা বললেও যুদ্ধ বন্ধ করার নামগন্ধ নেই পুতিনের। এই আবহে এবার  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 11 2025, 07:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
জেলেনস্কি মোদী ফোনালাপ
Image Credit : Asianet News

জেলেনস্কি-মোদী ফোনালাপ

দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। থামাথামির নাম নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাশিয়াকে ইউক্রেনে হামলা চালানো বন্ধ করার কথা বললেও নিজ সিদ্ধান্তে অটল পুতিন। এই অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। বিষয়টি যে কতটা গুরুতর তা বোঝাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। 

25
কী কথা হল দুই রাষ্ট্রনেতার?
Image Credit : Asianet News

কী কথা হল দুই রাষ্ট্রনেতার?

সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে জেলেনস্কি রুশ হামলার বিষয়ে মোদীকে অবহিত করেন। তিনি বলেন, ‘’যখন যুদ্ধ শেষ করার একটি কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই রাশিয়া যুদ্ধবিরতির জন্য কোনও আগ্রহ দেখাচ্ছে না। বরং তারা শুধু দখলদারিত্ব ও হত্যাকাণ্ড চালিয়ে যেতে চাইছে।'' 

Related Articles

Related image1
অবিলম্বে রাস্তা থেকে সরাতে হবে সমস্ত পথকুকুর, সুপ্রিম ডেডলাইনে হৈচৈ
Related image2
ছাত্রীদের জোর করে কোলে বসিয়ে অভব্য আচরণ প্রধান শিক্ষকের, যৌন হেনস্থার অভিযোগে ধুন্ধুমার সরকারি স্কুলে
35
রাশিয়ার বিরুদ্ধে মোদীকে নালিশ
Image Credit : Social Media

রাশিয়ার বিরুদ্ধে মোদীকে নালিশ

মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে দীর্ঘ বার্তা পোস্ট করেন জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ‘’ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের জনগণের প্রতি তাঁর উষ্ণ সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।'' 

45
কবে দেখা হচ্ছে জেলেনস্কি-মোদী?
Image Credit : Ministry of External Affairs, Government of India

কবে দেখা হচ্ছে জেলেনস্কি-মোদী?

জানা গিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান আগামী সেপ্টেম্বরে বৈঠক করতে পারেন। তবে ঠিক কবে বৈঠক করবেন সেই বিষয়ে নয়া দিল্লির তরফে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।  

55
কী বললেন জেলেনস্কি?
Image Credit : our own

কী বললেন জেলেনস্কি?

তিনি আরও বলেন, "এটা গুরুত্বপূর্ণ যে ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে এবং এই অবস্থানে সহমত পোষণ করছে যে ইউক্রেন সম্পর্কিত সবকিছু ইউক্রেনের অংশগ্রহণে সিদ্ধান্ত নিতে হবে। অন্য কোনও বিকল্প ফল আনবে না।"

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
লোকসভায় মোদীর ওপর হামলার ছক কংগ্রেসের! ওম বিড়লার পরামর্শে কী করলেন প্রধানমন্ত্রী
Recommended image2
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI
Recommended image3
নেহরু-ইন্দিরা দেশের নাগরিকদের সমস্যা ভাবতেন, আবার দুই প্রাক্তনকে নিশানা মোদীর
Recommended image4
Prayagraj Shocker: আইফোনের প্রলোভন দেখিয়ে নাবালিকার ডিম্বাণু বিক্রি! ঋতুস্রাব বন্ধে চাঞ্চল্যকর কাজ
Recommended image5
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কি মার্চেই চূড়ান্ত হবে, নাকি আরও দেরি রয়েছে? জেনে নিন
Related Stories
Recommended image1
অবিলম্বে রাস্তা থেকে সরাতে হবে সমস্ত পথকুকুর, সুপ্রিম ডেডলাইনে হৈচৈ
Recommended image2
ছাত্রীদের জোর করে কোলে বসিয়ে অভব্য আচরণ প্রধান শিক্ষকের, যৌন হেনস্থার অভিযোগে ধুন্ধুমার সরকারি স্কুলে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved