Union Budget 2026: নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আগে বাজেটের দিকে সবার নজর ছিল।
KNOW
Union Budget 2026 Updates: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) ঠিক আগে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। পশ্চিমবঙ্গ-সহ দেশের যে রাজ্যগুলিতে চলতি বছরে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই রাজ্যগুলির জন্য আলাদা করে ঘোষণা করা হবে বলে জল্পনা ছিল। এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার মধ্যে অন্যতম হল রেল। সারা দেশে সাতটি হাই-স্পিড রেল করিডরের কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটি রেল করিডর পাচ্ছে বাংলা। বারাণসী থেকে শিলিগুড়ি (Varanasi–Siliguri) পর্যন্ত হাই-স্পিড রেল করিডর হতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে নিয়মিত বহু মানুষ ভ্রমণ বা তীর্থযাত্রার কারণে বারাণসীতে যান। হাই-স্পিড রেল করিডর হলে সবারই সুবিধা হবে। এছাড়া ডানকুনি (Dankuni) থেকে সুরাত (Surat) পর্যন্ত কার্গো ফ্রেট করিডরের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
বাজেটে বাংলার জন্য আর কী ঘোষণা?
অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, হাই-স্পিড ট্রেনে দিল্লির (Delhi) সঙ্গে জুড়ছে শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর (Durgapur)। এছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ২২টি নতুন জলপথের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পারাদ্বীপ (Paradip) থেকে কলিঙ্গনগর (Kalinganagar) পর্যন্ত আরও এক ফ্রেট করিডর হতে চলেছে। কন্টেনার তৈরির জন্য আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ছোট শহরগুলির পরিকাঠামো উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পাঁচ লক্ষের বেশি মানুষ বসবাস করেন, এমন ছোট শহরে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
পর্যটনে বিশেষ নজর
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, পর্যটনের উন্নতির লক্ষ্যে উত্তরাখণ্ড (Uttarakhand), জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) মাউন্টেন ট্রেন চালু করা হচ্ছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু (Andhra Pradesh-Tamil Nadu) সীমানায় পুলিকট হ্রদে (Pulicat Lake) 'বার্ড ওয়াচিং ট্রেন' চালু করা হচ্ছে। যে কোনও দেশের আর্থিক উন্নতিতে বড় ভূমিকা পালন করে পর্যটন। এই কারণেই বাজেটে পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


