MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • যোগী রাজ্যে SIR প্রথম খসড়া তালিকায় বাদ ২.৮৯ কোটি, যা বঙ্গে ৫ গুণ বেশি

যোগী রাজ্যে SIR প্রথম খসড়া তালিকায় বাদ ২.৮৯ কোটি, যা বঙ্গে ৫ গুণ বেশি

UP SIR: উত্তরপ্রদেশে SIR-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যোগী রাজ্য়ে প্রায় ৩ কোটি নাম বাদ পড়েছে। যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। যা নিয়ে রীতিমত অসন্তুষ্ট মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 06 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SIR এক প্রথম তালিকা
Image Credit : Asianet News

SIR-এক প্রথম তালিকা

তিন দফা সময়সীমা বাড়ান হয়েছিল উত্তরপ্রদেশের জন্য। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। উত্তরপ্রদেশে SIR-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যোগী রাজ্য়ে প্রায় ৩ কোটি নাম বাদ পড়েছে। যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
SIR-এর নাম বাদ
Image Credit : Asianet News

SIR-এর নাম বাদ

উত্তরপ্রদেশে SIR-এর প্রথম খসড়া তালিকায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যা পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ২০২৪ সালের তালিকা থেকে বাদ পড়েছে আড়াও কোটিরও বেশি নাম।

Related Articles

Related image1
আর ঠিক কতটা ঠান্ডা পড়বে কলকাতা-সহ বঙ্গে? এবার শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার সতর্কতা জারি
Related image2
'বিজেপির যা জেদ তার ১০ গুণ বেশি জেদ আমার, বুদ্ধি খাটিয়ে...' কপ্টার বিতর্কে সরব অভিষেক
36
SIR-এর পরে তালিকায় নাম
Image Credit : Social Media

SIR-এর পরে তালিকায় নাম

২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ। যা রাজ্যের মোট ভোটারের তুলনায় ১৮.৭০%।

46
নাম বাদের কারণ
Image Credit : Asianet News

নাম বাদের কারণ

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া বলেছেন, বাদ পড়া নাম থেকে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার। আর রয়েছে ২৫ লক্ষ ৪৭ হাজার ডুপলিকেট বা দুই জায়গায় নাম রয়েছে এমন ভোটার। রাজ্যে অনুপস্থিত ভোটারের সংখ্যা ২ কোটি ১৭ লক্ষ। নির্বাচন কমিশন আরও জানিয়েছে খসড়া তালিকায় নাম রয়েছে এমন ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি দেখানোর জন্য শুনানি পর্বে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

56
খসড়া তালিকা প্রকাশ
Image Credit : Asianet News

খসড়া তালিকা প্রকাশ

আগামী ৬ মার্চ উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। উত্তরপ্রদেশের SIR পর্বে তিনবার পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই রাজ্যে মাত্র একবারই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল।

66
পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা

পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছিল। সংখ্যা হল ৫৮ লক্ষ ২০ হাজার। এই সংখ্যার তুলনায় উত্তরপ্রদেশের সংখ্যাটা অনেক বেশি। যদিও এই ঘটনা ঘটবে আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন যোগী আদিত্যনাথ। আর তিনি ঘনিষ্টদের কাছে আশঙ্কাও প্রকাশ করেছেন। এই রাজ্য নির্বাচন ২০২৭ সালে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Modi Foreign Tour Tour: ৫ দিনের সফরে নরেন্দ্র মোদী, রইল পুরো সফরসূচি
Recommended image2
আইনজীবী মমতার 'ENTRY' নিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে চিঠি, ৫টি তথ্য চাইল BCI
Recommended image3
Train Ticket: দালালরা কীভাবে ট্রেনের কনফার্মড টিকিট দেয়? জানা গেল আসল ফন্দিটা
Recommended image4
Terror Funding: পাকিস্তানে বসে ছক, সোপোরে জঙ্গি হ্যান্ডলারের ২০ লাখের সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ
Recommended image5
Monsoon 2026: শনিবার আন্দামান সাগরে ঢুকছে বর্ষা, বাংলায় কবে পৌঁছবে? লেটেস্ট আপডেট
Related Stories
Recommended image1
আর ঠিক কতটা ঠান্ডা পড়বে কলকাতা-সহ বঙ্গে? এবার শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার সতর্কতা জারি
Recommended image2
'বিজেপির যা জেদ তার ১০ গুণ বেশি জেদ আমার, বুদ্ধি খাটিয়ে...' কপ্টার বিতর্কে সরব অভিষেক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved