MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • 'গুম' করে ধরা পড়লেই মৃত্যুদণ্ড, হাসিনা বিরোধিতায় আরও একধাপ এগিয়ে নতুন আইন আনছে ইউনূস সরকার

'গুম' করে ধরা পড়লেই মৃত্যুদণ্ড, হাসিনা বিরোধিতায় আরও একধাপ এগিয়ে নতুন আইন আনছে ইউনূস সরকার

Bangladesh On Perpetrators: বাংলাদেশে 'গুম' সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটলে সর্বোচ্চ সাজা হিসেবে দেওয়া হবে মৃত্যুদণ্ড। এই বিষয়ে নতুন আইন অনুমোদন করতে চলেছে অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 07 2025, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
'গুম' নিয়ে কড়া অবস্থান বাংলাদেশ সরকারের
Image Credit : ANI

'গুম' নিয়ে কড়া অবস্থান বাংলাদেশ সরকারের

বাংলাদেশে এবার থেকে গুমের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন দিলো অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। সূত্রের খবর, গুমের মতো মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার গুম ঘটানোর অভিযোগে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান সহ নতুন আইন অনুমোদন করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে, এই আইন কার্যকর হলে জবাবদিহি নিশ্চিত করা হবে এবং এমন অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

25
কী বলছে ইউনূস সরকার
Image Credit : Getty

কী বলছে ইউনূস সরকার

এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন যে, ‘’এটি একটি মাইলফলক আইন। এর ফলে দেশে আর কোনও গুমের ঘটনা ঘটতে পারবে না। উপদেষ্টা পরিষদ—যা কার্যত মন্ত্রিসভার ভূমিকা পালন করে। এই খসড়া আইনটির অনুমোদন দিয়েছে।'' 

Related Articles

Related image1
১০০ দিনের কাজ শুরুতে বাধা নেই, কেন্দ্র ও রাজ্য সরকারকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের
Related image2
নামাজের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ, ইন্দোনেশিয়ায় আহত কমপক্ষে ৫৪ জন
35
গুম বিরোধী আইন আনছে বাংলাদেশ সরকার
Image Credit : ANI

গুম বিরোধী আইন আনছে বাংলাদেশ সরকার

নতুন আইনে গোপন আটককেন্দ্র তৈরিকেই অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। তিনি বলেন, “আইনটি ‘আয়নাঘর’ নামে পরিচিত। কথিত গোপন আটককেন্দ্রসহ এ ধরনের সব স্থাপনা তৈরি বা পরিচালনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করছে।” পাশাপাশি অভিযোগপত্র দাখিলের পর ১২০ দিনের মধ্যে আদালতকে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতাও এতে নির্ধারণ করা হয়েছে বলে জানানো  হয়েছে।। 

45
হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সরব ইউনূস
Image Credit : social media

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সরব ইউনূস

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গত ১৬ অক্টোবর দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, গত বছরের গণবিক্ষোভের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন “মূল পরিকল্পনাকারী এবং প্রধান নির্দেশদাতা”।

55
হাসিনার বিরুদ্ধে মামলা
Image Credit : Getty

হাসিনার বিরুদ্ধে মামলা

৭৮ বছর বয়সী শেখ হাসিনা গত বছরের অগাস্টে কোটা বিরোধী গণ আন্দোলনের সময় চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্থফা দেন।এমনকি পদ্মাপাড়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলায় জড়িয়েছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার দফতরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৫ জুলাই থেকে ১৫ অগাস্টের মধ্যে প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে প্রায় ১,৪০০ জন নিহত হন বলে অভিযোগ রয়েছে। যা সবটাই  হাসিনা অন্তরালে থেকে করিয়েছেন বলে অভিযোগ। 

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangladesh News: ভোর রাতে দুলে উঠল বাংলাদেশ, ৪.১ মাত্রার Earthquake পড়শী দেশে
Recommended image2
বাজারে মিলবে না আর কোনও বাংলাদেশি মাছ, কড়া নির্দেশিকা জারি মেঘালয় সরকারের
Recommended image3
বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে ভারতকে ডাক ইউনূসের, প্রকাশ্যে এল নীরর ১১টি দেশের নাম
Recommended image4
বাংলাদেশকে আর্থিক সাহায্য অর্ধেক করল ভারত, ভুটান পাবে ২,২৮৯ কোটি টাকা
Recommended image5
Budget 2026 Textile: বস্ত্রশিল্পে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, নির্মলার ঘোষণায় বাংলাদেশের মাজা ভেঙে যাবে
Related Stories
Recommended image1
১০০ দিনের কাজ শুরুতে বাধা নেই, কেন্দ্র ও রাজ্য সরকারকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের
Recommended image2
নামাজের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ, ইন্দোনেশিয়ায় আহত কমপক্ষে ৫৪ জন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved