MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Pakistan News
  • Rawalpindi Stadium: পাকিস্তানের অন্দর মহলেই শুরু গৃহযুদ্ধ! রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, বন্ধের মুখে ক্রিকেট

Rawalpindi Stadium: পাকিস্তানের অন্দর মহলেই শুরু গৃহযুদ্ধ! রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, বন্ধের মুখে ক্রিকেট

Rawalpindi Stadium: অপারেশন সিঁদুরের পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাকিস্তান। এবার তার আঁচ এসে পড়ল দেশের ক্রিকেটে। এবার কী তাহলে বন্ধের মুখে পাকিস্তান ক্রিকেট! 

2 Min read
Author : Moumita Poddar
Published : May 08 2025, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা
Image Credit : Social Media

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা

‘অপারেশন সিঁদুরের’ ক্ষত দগদগে। তার মধ্যেই সামনে এলো বড় খবর। পাকিস্তানে বন্ধ হতে চলেছে ক্রিকেট! সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ। যারফলে খেলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

27
রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সরছে ক্রিকেট
Image Credit : Social Media

রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সরছে ক্রিকেট

আইপিএলের ধাঁচে পাকিস্তানেও পিএসএল চলে। বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় এই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ড্রোন হামলায় একেবারে ভেঙে পড়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ফলে সেখান থেকে সরছে খেলা।  

Related Articles

Related image1
Modi on Op Sindoor: চরমে ভারত-পাক সংঘাত পরিস্থিতি, দেশের কঠিন সময়ে বিরোধীদের পাশে থাকার বার্তা মোদীর
Related image2
Operation Sindoor: পাকিস্তান লস্করের জঙ্গি কারখানা ধ্বংস ভারতের, দেখুন সেই মুহুর্তের ছবি
37
কোথায় হবে খেলা
Image Credit : Social Media

কোথায় হবে খেলা

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পিএসএলের দুই দল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ ছিল। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত ৮টা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না বলে জানিয়েছে পিসিবি। 

47
কারা করল ড্রোন হামলা
Image Credit : Social Media

কারা করল ড্রোন হামলা

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার পিছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছে একাধিক পাক সংবাদ মাধ্যম। এই পরিস্থিতিতে কারা ড্রোন হামলা করল সেই বিষয়ে কোনও সত্যতা জানা যায়নি। যারফলে ড্রোন হামলা কী ভাবে কোথা থেকে হল, তা-ও এখনও স্পষ্ট নয়। 

57
সরছে সমস্ত পাক ম্য়াচ
Image Credit : Social Media

সরছে সমস্ত পাক ম্য়াচ

ভারত-পাক উত্তেজনার আবহে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সরছে আসন্ন সব ম্য়াচ। পাকিস্তানের অন্য শহরগুলির চেয়ে করাচিকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণরেখার কাছে যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে সংঘর্ষ চলছে, করাচি তা থেকে অনেকটা দূরে। ফলে সব ম্য়াচ সরে যাচ্ছে করাচিতে। 

67
চাপ বাড়ছে শাহবাজ সরকারের
Image Credit : ANI

চাপ বাড়ছে শাহবাজ সরকারের

ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য দেশের অভ্যন্তরে চাপে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবারই এক প্রেস বিবৃতিতে তিনি পাক সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে এখন কোন দিকে গড়ায় ভারত-পাক সংঘাত পরিস্থিতি এখন সেটাই দেখার।

77
পাকিস্তানে শুরু গৃহযুদ্ধ
Image Credit : Social Media

পাকিস্তানে শুরু গৃহযুদ্ধ

ভারত-পাক অশান্তির মধ্যেই পাকিস্তানে বাড়ছে গৃহযুদ্ধের উত্তাপ। বালোচিস্তানে জোড়া হামলা। বৃহস্পতিবার পাক সেনা কনভয় ওড়াল বালোচ বিদ্রোহীরা, নিহত ১৪ জওয়ান। যারফলে ঘরে বাইরে একেবারে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের।

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অপারেশন সিঁদুর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asim Munir: আসিম মুনিরের 'ডাবল গেম' ফাঁস? ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব, IRGC-র সঙ্গেও যোগাযোগ!
Recommended image2
Noida Violence: শ্রমিক বিক্ষোভে হিংসা ছড়ানোর নেপথ্যে পাকিস্তান! সোশ্যাল মিডিয়ার গুজবে চাঞ্চল্য
Recommended image3
Asim Munir Tehran Visit: মুনীরকে কেন জড়িয়ে ধরলেন ইরানের মন্ত্রী? পাক-ইরান বৈঠকে নতুন কী ফর্মুলা?
Recommended image4
Pakistan News: বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের, আমেরিকার সঙ্গে বৈঠকের পর হোটেলের বিল মেটাতে নারাজ শাহবাজ সরকার
Recommended image5
US-Iran Talks: তেল-জল-হরমুজ! পাকিস্তানে যুদ্ধ থামাতে ইরান-আমেরিকা মুখোমুখি
Related Stories
Recommended image1
Modi on Op Sindoor: চরমে ভারত-পাক সংঘাত পরিস্থিতি, দেশের কঠিন সময়ে বিরোধীদের পাশে থাকার বার্তা মোদীর
Recommended image2
Operation Sindoor: পাকিস্তান লস্করের জঙ্গি কারখানা ধ্বংস ভারতের, দেখুন সেই মুহুর্তের ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved