MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Pakistan News
  • আমেরিকায় বসে ভারতের বিরুদ্ধে লম্ফঝম্ফ পাকিস্তানের, সিন্ধু জলচুক্তি নিয়ে মোদীকে কড়া বার্তা শাহবাজের

আমেরিকায় বসে ভারতের বিরুদ্ধে লম্ফঝম্ফ পাকিস্তানের, সিন্ধু জলচুক্তি নিয়ে মোদীকে কড়া বার্তা শাহবাজের

Pakistan PM On India: আমেরিকায় বসে লাগাতার ভারতকে হুমকি পাকিস্তানের। সিন্ধু জলচুক্তি কার্যকর না করলে ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 14 2025, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে হুমকি
Image Credit : social media

আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে হুমকি

অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতের বিরুদ্ধে তেতে  রয়েছে পাকিস্তান। একে বাতিল সিন্ধু জলচুক্তি। তার উপর চেনাব নদীর উপর ভারতের বাঁধ নির্মাণের খবরে আগুনে যেন ঘৃতাহুতি। এবার আমেরিকা বসেই ভারতকে কোণঠাসা করতে লাগাতার হুমকি পাকিস্তানের। পাক সেনা প্রধান আসিফ মুনিরের পর এবার  ভারতকে ফের হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভারতকে শাহবাজের হুমকি
Image Credit : social media

ভারতকে শাহবাজের হুমকি

আমেরিকায় বসেই ভারতকে শাহবাজের হুমকি- সিন্ধু জলচুক্তি বাতিলের মাধ্যমে পাকিস্তানের একফোঁটা জলও কেড়ে নেওয়া হলে তার যোগ্য জবাব দেওয়া হবে ভারতকে। গত মঙ্গলবারই এক জনসভা থেকে নাম না করে ভারতকে শাহবাজের হুঁশিয়ারি-''আজ আমাদের শত্রুপক্ষকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, পাকিস্তানের একফোঁটা জলও কেড়ে নেওয়া হলে তার যোগ্য জবাব দেবে পুরো পাকিস্তানবাসী। এমন শিক্ষা দেব যে সারাজীবন পস্তাবেন।'' তবে এই তালিকায় শাহবাজ একা নন। ভারতকে এর আগে  হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিফ মুনির ও প্রাক্তন বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো।

Related Articles

Related image1
কোনপথে রাজধানীর পথকুকুরদের ভবিষ্যত? শীর্ষ আদালতে আজ ফের মামলার শুনানি
Related image2
'যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার পরিণতি হবে ভয়ঙ্কর', পুতিনের সঙ্গে বৈঠকের আগেই কড়া বার্তা ট্রাম্পের
35
পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে কী বলছে ভারত?
Image Credit : Getty

পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে কী বলছে ভারত?

এদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই লাগাতার হুঁশিয়ারি নিয়ে রাজনৈতিক মহলের অবশ্য দাবি, ভারতের হাতে চড় খেয়ে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিতে আমেরিকাকে এবার পাশে চাচ্ছেন শাহবাজ। আমেরিকার মন জিতেই ভারতের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেছে ইসলামাবাদ। 

45
বাঁধ নিয়ে ভারতকে হুঁশিয়ারি
Image Credit : ANI

বাঁধ নিয়ে ভারতকে হুঁশিয়ারি

এখানেই শেষ নয়। গত রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আসাদ আদনানের নৈশভোজে উপস্থিত হয়ে ভারতের বাঁধ দেওয়া প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান আসিফ মুনির। তিনি বলেন, ‘’ভারত বাঁধ দিক তাতে কোনও সমস্যা নেই। বাঁধ যখন তৈরি হয়ে যাবে দশটা মিসাইল ছুঁড়ে বাঁধ ধ্বংস করে দেব আমরা।''

55
মোদীর মোকাবিলায় যুদ্ধের হুঁশিয়ারি
Image Credit : Google

মোদীর মোকাবিলায় যুদ্ধের হুঁশিয়ারি

একই সঙ্গে তিনি আরও  বলেন, ‘’যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর ওপর কোনও কাঁটাছেড়া করেন তাহলে তা হবে আমাদের ইতিহাস-সংস্কৃতি ও সভ্যতার ওপর হামলা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে সিন্ধু ও তার সবকটি উপনদী দখল করে নেব আমরা।''

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image2
Fatah 4 Missile: 'ফাতাহ-৪' ক্রুজ মিসাইল টেস্ট পাকিস্তানের, রেঞ্জে ভারতের কোন কোন শহর?
Recommended image3
Pakistan Blast: পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, গুরুতর জখম বহু মানুষ
Recommended image4
অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে বিষবাক্য মুনিরের, দিলেন ‘বেদনাদায়ক’ প্রতিশোধের হুমকি
Recommended image5
Pakistan Navy: মাঝসমুদ্রে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে এগিয়ে এল পাকিস্তান নৌসেনা
Related Stories
Recommended image1
কোনপথে রাজধানীর পথকুকুরদের ভবিষ্যত? শীর্ষ আদালতে আজ ফের মামলার শুনানি
Recommended image2
'যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার পরিণতি হবে ভয়ঙ্কর', পুতিনের সঙ্গে বৈঠকের আগেই কড়া বার্তা ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved