MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • চিনের সঙ্গে চুপি চুপি বৈঠক ট্রাম্পের! জিংপিংয়ের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের

চিনের সঙ্গে চুপি চুপি বৈঠক ট্রাম্পের! জিংপিংয়ের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের

Trump Xi Meeting: ভারত-রাশিয়া নয়। এবার গোপনে লাল চিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে কোথায় হবে দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠক? বিশদে  জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 07 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্প
Image Credit : ANI

দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর শীর্ষ আধিকারিকরা চলতি বছরের অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন বলে খবর জানা গিয়েছে। কারণ সেখানে বসতে চলেছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলন। আর সেখানেই বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ট্রাম্প-জিনপিং বৈঠক
Image Credit : X-@cgtnamerica

ট্রাম্প-জিনপিং বৈঠক

আরও জানা গিয়েছে যে, এই সফরে ট্রাম্পের সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হতে পারে। যদিও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই সম্মেলনকে একটি উপযুক্ত সুযোগ হিসেবে দেখা হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Related Articles

Related image1
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! একাধিক দেশে পণ্য রফতানিতে লাগবে না কোনও টাকা
Related image2
রবিবার রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষা, চাকরি বিক্রির দুর্নীতির কালিমা ঘোচাতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের
35
ট্রাম্পকে চিন সফরে আসার আমন্ত্রণ
Image Credit : Social Media

ট্রাম্পকে চিন সফরে আসার আমন্ত্রণ

সূত্রের খবর, গত মাসেই ফোনে রাষ্ট্রপতি জিংপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রীকে চিন সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ট্রাম্পও জিংপিংকে পাল্টা আমন্ত্রণ জানিয়েছেন। তবে দুই রাষ্ট্রপ্রধানের সফরের কোনও তারিখ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি।

45
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক সম্মেলন
Image Credit : Social Media

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক সম্মেলন

 এই বিষয়ে মার্কিন উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন যে, আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠক নিয় আলোচনা চলছে। তবে এখনও কোনও চূড়ান্ত পরিকল্পনা করা হয়নি। দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বরের শুরুর দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

55
চিনের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি!
Image Credit : Social Media

চিনের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি!

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বিদেশ সফরের বিস্তারিত এখনও চূড়ান্ত ভাবে জানানো হয়নি। এছাড়াও তিনি এই সফরে অন্য কোনও দেশে যাবেন কিনা, তা স্পষ্ট নয়। তবে, প্রশাসনের আধিকারিকদের মতে, এই সফর প্রেসিডেন্টের জন্য যুক্তরাষ্ট্রে আরও বেশি অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণের একটি সুযোগ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nordic Summit: আইসল্যান্ডের সঙ্গে বৈঠকের পর এবার নরওয়েতে নর্ডিক দেশগুলির সঙ্গে আলোচনায় মোদী
Recommended image2
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: সৌদি আরবে ৮,০০০ পাক সেনা, 'কবরস্থান' বানানোর হুমকি ইরানের!
Recommended image3
India-China Relations: বেজিংয়ে ভারত-চিন বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
Recommended image4
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image5
Russian Drone Hits Chinese Cargo Ship: পুতিনের বেজিং সফরের আগে চিনা জাহাজে ড্রোন হামলা রাশিয়ার!
Related Stories
Recommended image1
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! একাধিক দেশে পণ্য রফতানিতে লাগবে না কোনও টাকা
Recommended image2
রবিবার রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষা, চাকরি বিক্রির দুর্নীতির কালিমা ঘোচাতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved