MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রবিবার রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষা, চাকরি বিক্রির দুর্নীতির কালিমা ঘোচাতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের

রবিবার রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষা, চাকরি বিক্রির দুর্নীতির কালিমা ঘোচাতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের

WB SSC Exam 2025: দীর্ঘ ৯ বছর পর আজ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তারই মধ্যে আজকের এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ কমিশন ও সরকার উভয়ের কাছে। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 07 2025, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজ রাজ্যে এসএসসি পরীক্ষা
Image Credit : Asianet News

আজ রাজ্যে এসএসসি পরীক্ষা

দীর্ঘ টালবাহানা, আইনি লড়াইয়ের পর অবশেষে আজ প্রায় নয় বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে  স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, মোট দু-দফায় হবে এই পরীক্ষা। ৭ সেপ্টেম্বর রবিবার ও আগামী রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীরা  যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার জন্য ইতিমধ্যে নবান্নের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। 

25
জেলাশাসকদের বাড়তি দায়িত্ব
Image Credit : GEMINI AI

জেলাশাসকদের বাড়তি দায়িত্ব

একদিকে যেমন দুর্নীতির অভিযোগে বাতিল প্রায় ২৬ হাজার চাকরি তেমনই অন্যদিকে এতবছর পর রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তা যাতে নির্বিঘ্নে মেটে তার জন্য নবান্নের তরফে  জেলাশাসকদের দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। এই বিষয়ে শনিবারই জেলাশাসকদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।  

Related Articles

Related image1
রাজ্যবাসীকে দীপাবলি-ছটপুজোর উপহার, দেশের এই রুটে চালু হচ্ছে প্রথম স্লিপার বন্দেভারত পরিষেবা
Related image2
ছুটির দিনে রৌদ্রজ্জ্বল আবহাওয়া উত্তর-দক্ষিণে, কবে থেকে ফের হাওয়া বদল? রইল বিরাট আপডেট
35
কয়টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা?
Image Credit : freepik

কয়টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা?

রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা  হতে চলেছে রাজ্যের ৬৬৩টি পরীক্ষা কেন্দ্রে। নবম-দশমে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা যাতে সুষ্ঠভাবে মেটে  তার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের দেওয়া হয়েছে বাড়তি দায়িত্বও। 

45
পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ
Image Credit : Getty

পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ

রবিবার এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। পরীক্ষার্থীরা যাতে দ্রুত নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার জন্য আজ রাজ্য পরিবহন দফতরের তরফে রাস্তায় নামানো হবে অতিরিক্ত বাস। 

55
নবান্নের কড়া নির্দেশ
Image Credit : freepik

নবান্নের কড়া নির্দেশ

এসএসসি পরীক্ষা উপলক্ষে নবান্নের তরফে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। কোথাও যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য সমস্ত কিছুর ওপর ভার্চুয়াল নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুম শুরুর আগে চাকরি বিক্রির কালিমা ঘুচাতে আজকের পরীক্ষা নির্বিঘ্নে মেটানোয় বড় চ্যালেঞ্জ সরকারের কাছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেবে পশ্চিমবঙ্গ সরকার, কবে থেকে পাবেন? কীভাবে আবেদন?
Recommended image2
SIR-এ বাদ যাচ্ছে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম, আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image3
Ajker Bangla News Live: ইজরায়েলের প্রযুক্তির জাদুতে মুগ্ধ মোদী, বিনিয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image4
কারেন্ট না থাকলেও ঘন্টায় ৫৫ কিমি বেগে ছুটবে মেট্রো, ব্লু লাইনের যাত্রীদের জন্য দারুণ সুখবর
Recommended image5
'পশ্চিমবঙ্গ' থেকে 'বাংলা', মমতার নামবদলের প্রস্তাব কেন কেন্দ্রের কাছে আটকে?
Related Stories
Recommended image1
রাজ্যবাসীকে দীপাবলি-ছটপুজোর উপহার, দেশের এই রুটে চালু হচ্ছে প্রথম স্লিপার বন্দেভারত পরিষেবা
Recommended image2
ছুটির দিনে রৌদ্রজ্জ্বল আবহাওয়া উত্তর-দক্ষিণে, কবে থেকে ফের হাওয়া বদল? রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved