Indonesia Volcano: একসঙ্গে ৬টি আগ্নেয়গিরির বিস্ফোরণ, অভাবনীয় ঘটনার বিরল ভিডিও

ইন্দোনেশিয়ায় একসঙ্গে জেগে উঠেছে ছয়টি আগ্নেয়গিরি! অস্বাভাবিকভাবে একই সময়ের কাছাকাছি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে ইলি লেওটোলোক, আনাক ক্রাকাতাউ, মাউন্ট ইবু, মাউন্ট সেমেরু, লেওটোবি লাকি-লাকি এবং সিনাবুংয়ে।

Share this Video

ইন্দোনেশিয়ায় একসঙ্গে জেগে উঠেছে ছয়টি আগ্নেয়গিরি! অস্বাভাবিকভাবে একই সময়ের কাছাকাছি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে ইলি লেওটোলোক, আনাক ক্রাকাতাউ, মাউন্ট ইবু, মাউন্ট সেমেরু, লেওটোবি লাকি-লাকি এবং সিনাবুংয়ে। এর মধ্যে আনাক ক্রাকাতাউ এবং ইলি লেওটোলোকের সাম্প্রতিক অগ্ন্যুৎপাত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়ছে ছাইয়ের মেঘ, যার প্রভাব পড়ছে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায়। ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন, তৈরি হচ্ছে বিমান চলাচলেও সমস্যা। তবে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়। প্রতিটি ঘটনাই আলাদা এবং একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অন্যগুলিকে সক্রিয় করছে না। ইন্দোনেশিয়ার আকাশে ছাইয়ের মেঘ, একসঙ্গে ছয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দেখুন ভিডিও।

Related Video