পুজোয় মাংস নয়? বাগেশ্বর বাবাকে কড়া জবাব শমীকের!

Share this Video

Samik Bhattacharya on Bageshwar Baba Comment | দুর্গাপূজায় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের কড়া জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় এসে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী পুজো প্যান্ডেলের আশেপাশে মাছ-মাংস বা আমিষ না খাওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই বিতর্কে স্পষ্ট অবস্থান নিয়ে শমীক ভট্টাচার্য জানালেন, বাঙালি কী খাবে আর কী খাবে না, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না।শমীকবাবুর সাফ কথা, বাঙালি অষ্টমীতে লুচি আর নবমীতে পাঁঠার মাংসই খাবে। তিনি আরও মনে করিয়ে দেন, স্বামী বিবেকানন্দের উপরে কেউ নেই এবং বাংলার খাদ্য সংস্কৃতির ইতিহাস অন্যরকম। বাগেশ্বর বাবার ব্যক্তিগত প্রতিপত্তি বা ভক্তসংখ্যা থাকতে পারে, তবে বাঙালির খাদ্যাভ্যাস কোনও ধর্মগুরু বা রাজনৈতিক দল নির্ধারণ করতে পারে না।

Related Video