New York: রাষ্ট্রসংঘ ভবনের কাছে উদ্ধার সন্দেহভাজন বস্তু, তুঙ্গে বোমাতঙ্ক! তল্লাশির পর কী জানাল NYPD?

New York: ম্যানহাটনে চরম চাঞ্চল্য! রাষ্ট্রসংঘ ভবনের কাছে উদ্ধার পরিত্যক্ত সুটকেস। ঘিরে ফেলা হলো আশপাশের রাস্তাঘাট, ছুটল বম্ব স্কোয়াড। নিউ ইয়র্ক পুলিশের তল্লাশিতে সামনে এল আসল সত্য।

Share this Video

New York: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন রাষ্ট্রসংঘ সদর দফতরের অদূরে উদ্ধার হলো একটি সন্দেহভাজন বস্তু। মিডটাউন ম্যানহাটনের ৪২ নম্বর স্ট্রিটে একটি পরিত্যক্ত সুটকেস ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশ (NYPD) বম্ব স্কোয়াড ও সিক্রেট সার্ভিস। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘিরে ফেলা হয় চারপাশ এবং বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে।

Related Video