11:58 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: IFA Shield 2026 - বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড, সূচিতে একটু পরিবর্তন! প্রথমদিন মাঠে নামছে কোন দল এবং খেলা দেখবেন কোথায়?

IFA Shield 2026: মোট ৬টি দলকে নিয়ে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা। কলকাতার দুই প্রধান তথা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং সঙ্গে কাস্টমস ছাড়াও আরও তিনটি ক্লাব এবারের আইএফএ শিল্ড খেলবে। তারা হল পাঞ্জাব এফসি, শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড (IFA Shield 2026 schedule)।

Read Full Story
11:36 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: রাষ্ট্রসংঘের সাধারণ সভা শুরু, বিদায়ী ভাষণে শান্তির বার্তা গুতেরেসের, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তোনিও গুতেরেসের আবেগঘন বিদায়ী ভাষণের মধ্যে দিয়ে শুরু হলো রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ সভা। এই মঞ্চ থেকেই ইরানকে কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, সমস্ত যুদ্ধ থামানোরও ডাক দিয়েছেন তিনি।
Read Full Story
10:10 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে ভারত্তোলনে ২৮ বছরের পদক-খরা কাটানোই লক্ষ্য, ভারতের ভরসা চানু

Asian Games 2026 News: গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক স্তরে ভারত্তোলনে ভারতের ভরসা মীরাবাই চানু (Mirabai Chanu)। চলতি এশিয়ান গেমসেও পদক জয়ের জন্য এই ভারত্তোলকের দিকেই তাকিয়ে সারা দেশ। প্রায় তিন দশক পর এশিয়ান গেমসে ভারত্তোলনে পদক জয়ের লক্ষ্যে ভারত।

Read Full Story
09:25 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Dadasaheb Phalke Award - 'কর্ণাটক আমার কর্মভূমি, ভারত ধর্মভূমি', দাদাসাহেব ফালকে সম্মানে আপ্লুত অনন্ত নাগ

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। গুজরাটের কেভাদিয়ায় আয়োজিত অনুষ্ঠানে নিজের দীর্ঘ অভিনয় জীবনের নানা কথা তুলে ধরেন তিনি।

Read Full Story
09:06 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Chintan Shivir - লক্ষ্য বিকশিত ভারত? মোদীর নেতৃত্বে ২ দিনের চিন্তন শিবির কেন্দ্রীয় মন্ত্রিসভা

Viksit Bharat 2047: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার দু'দিনের 'চিন্তন শিবির' শুরু হচ্ছে আগামিকাল থেকে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যেই এই বিশেষ বৈঠক।

Read Full Story
08:42 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - শ্রীলঙ্কাকে ১৬ গোল, এশিয়ান গেমসে পুরুষদের হকিতে দ্বিতীয় জয় ভারতের

Asian Games 2026 News: এশিয়ান গেমসের ইতিহাসে পুরুষদের হকিতে বরাবরই ভালো পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। এবারের এশিয়ান গেমসেও পুরুষদের হকিতে সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় দল। শুরু থেকেই ভারতের দাপট দেখা যাচ্ছে।

Read Full Story
08:30 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Vande Mataram - 'বন্দে মাতরম' না গাইলে কি শাস্তি হবে? ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

জনসমাবেশে বন্দে মাতরমের ৬টি স্তবক গাওয়ার বাধ্যতামূলক নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন গায়ক টিএম কৃষ্ণা। এই বিষয়ে কেন্দ্রের জবাব তলব করেছে শীর্ষ আদালত।

Read Full Story
08:12 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: US Iran Relations - এবার ইরানের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প? মার্কিন কর্তার দাবি ঘিরে জল্পনা তুঙ্গে

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য 'সঠিক পরিস্থিতি' তৈরি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

Read Full Story
07:52 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: UPI Payment Rules - UPI পেমেন্টে GST দিতে হবে? ২০০০ টাকার মাপকাঠি নিয়ে কেন্দ্রের বড় বার্তা

ইউপিআই পেমেন্টে জিএসটি বসার খবরে ছোট ব্যবসায়ীদের চিন্তার কোনও কারণ নেই। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) স্পষ্ট জানিয়েছে, ২০০০ টাকার কম লেনদেনে কোনও এমডিআর (MDR) বা জিএসটি লাগবে না।

Read Full Story
07:30 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সের ফাইনালে পৌঁছলেন, পদকের আশায় প্রণতি নায়েক

Asian Games 2026 News: বাংলার মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak) গত কয়েক বছরে জিমন্যাস্টিক্সের ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক সাফল্য পেয়েছেন। চলতি এশিয়ান গেমসেও দেশকে পদক এনে দেওয়ার স্বপ্ন দেখছেন এই জিমন্যাস্ট।

Read Full Story
07:01 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: School Closed - ২৪ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা সরকারের, ২ দিন বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রও

School Closed: বড় বিপদের আশঙ্কা! ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশায় বন্ধ স্কুল-অঙ্গনওয়াড়ি, জারি রেড অ্যালার্ট। কবে পর্যন্ত বন্ধ থাকবে, জানুন বিস্তারিত।

Read Full Story
06:34 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - কবাডিতে কোরিয়ার বিরুদ্ধে জয়, এশিয়ান গেমসে খেতাব ধরে রাখার লক্ষ্যে ভারত

Asian Games 2026 News: এশিয়ান গেমসে কবাডিতে (Kabaddi) বরাবরই সেরা শক্তি ভারত। এবারের এশিয়ান গেমসেও কবাডিতে সোনা জয়ের অন্যতম দাবিদার ভারতীয় দল। শুরু থেকেই দাপট দেখিয়ে ফের খেতাব জয়ের দিকে এগিয়ে চলেছে ভারত।

Read Full Story
06:02 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Weather Alert - আজ রাতেই গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ বঙ্গের ৬ জেলায় বৃষ্টির সতর্কতা

cyclone arnab: বঙ্গোপসাগরে আজ রাতেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হলে নাম হবে 'অর্ণব'। রাজ্যের ছয় জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা।

Read Full Story
05:41 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - থাইল্যান্ডের বিরুদ্ধে জয়, এশিয়ান গেমসে পদকের আশায় মহিলা টেবল টেনিস দল

Asian Games 2026: চলতি এশিয়ান গেমসে দলগত বিভাগে হতাশ করেছেন ভারতের পুরুষ টেবল টেনিস খেলোয়াড়রা। তবে মহিলাদের দলগত বিভাগে পদকের আশা উজ্জ্বল হয়ে উঠেছে। ভারতের মহিলা টেবল টেনিস দল অসাধারণ লড়াই করছে।

Read Full Story
05:03 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Viral Video - তিস্তার স্রোতে ভেসে যাচ্ছে হস্তি শাবক! উদ্ধারের সেই ভিডিও দেখুন

Viral Video of Elephant Rescued: তিস্তার স্রোতে ভেসে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করলেন পাঁচ সাহসী মৎস্যজীবী! মায়ের কাছে ফেরার হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

Read Full Story
04:33 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Indo-Pacific Strategy - আমেরিকা-চিনের লড়াইতে 'তৃতীয় পথ' দেখাচ্ছে ফ্রান্স, পাশে থাকছে বাংলাদেশের

আমেরিকা ও চিনের মধ্যে যখন রেষারেষি তুঙ্গে, তখন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে 'তৃতীয় পথ' দেখাচ্ছে ফ্রান্স। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে জানিয়েছেন, বাংলাদেশ-সহ এই অঞ্চলের দেশগুলো যাতে নিজেদের মতো করে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, সেটাই চায় প্যারিস।
Read Full Story
04:29 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Rani Mukerji Mother Death - প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা , বয়স হয়েছিল ৭৫ বছর

Krishna Mukerji Death: বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। তিনি মঙ্গলবার বিকেলে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকস্তব্ধ মুখার্জি পরিবার।

Read Full Story
04:26 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - বাজিমাত লক্ষ্য সেনদের, এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে পদক ভারতের

Asian Games 2026 News: চলতি এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে পদক অধরা থাকলেও, পুরুষদের দলগত বিভাগে টানা দ্বিতীয়বার পদক নিশ্চিত হল। ভারতের পুরুষ শাটলাররা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁরা পদক নিশ্চিত করার পর এবার সোনা জয়ের লক্ষ্যে লড়াই করতে চাইছেন।

Read Full Story
03:39 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Cyber Attack - টানা ৫ দিন ধরে সাইবার হানা রাজ্যের তথ্যভাণ্ডারে! উধাও অর্থ দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি

Cyber Crime: রাজ্য তথ্যকেন্দ্রের সার্ভারে সাইবার হানা, টানা পাঁচ দিন ধরে চুরি গিয়েছে অর্থ দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি। জানুন গোটা ঘটনার বিস্তারিত।

Read Full Story
03:29 PM (IST) Sep 22

Ajker Bangla News Live: Asian Games 2026 - জাপানের কাছে হার, এশিয়ান গেমসে মহিলা ব্যাডমিন্টনে পদক অধরা ভারতের

Asian Games 2026 News: চলতি এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে ভারত পদক জিতবে বলে আশায় ছিল সারা দেশ। কিন্তু মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে আয়োজক দেশ জাপানের (Japan) কাছে হেরে গেলেন ভারতের মহিলা শাটলাররা। ফলে দীর্ঘদিন ধরে এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে পদক অধরাই থেকে গেল ভারতের।

Read Full Story