MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Cyclone Arnab: সাইক্লোন 'অর্ণবে'র দাপটে তছনছ হতে পারে তিনরাজ্য, বাংলায় প্রভাব কতটা? জানুন এক ক্লিকে

Cyclone Arnab: সাইক্লোন 'অর্ণবে'র দাপটে তছনছ হতে পারে তিনরাজ্য, বাংলায় প্রভাব কতটা? জানুন এক ক্লিকে

Cyclone Arnab: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। সম্ভাবনা রয়েছে ক্যাটেগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার। কখন কোথায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Sep 22 2026, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
শক্তি বাড়ছে ‘অর্ণব’ এর! ৩ রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা
Image Credit : Gemini AI

শক্তি বাড়ছে ‘অর্ণব’-এর! ৩ রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় 'অর্ণব’-এর নাম দিয়েছে বাংলাদেশ। 'অর্ণব’ শব্দের অর্থ হল - সমুদ্র বা সাগর। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাণ্ডবের আশঙ্কা তিন রাজ্যে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে প্রবল ঝড়ের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে কড়া সতর্কতা। আগামীকাল থেকে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
অর্ণবের ল্যান্ডফল
Image Credit : Getty

অর্ণবের ল্যান্ডফল

২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার মধ্যে যেকোনও সময়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। সম্ভাব্য ল্যান্ডফল এলাকা: ওড়িশার গোপালপুর থেকে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল। ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার মধ্যে যেকোনও সময়ে গোপালপুর ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই সিস্টেম। ল্যান্ডফলের সময় ঝড়ের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

Related Articles

Related image1
Mamata Banerjee News: ছন্নছাড়া জোড়াফুল, নন্দীগ্রাম থেকে বৃহত্তর জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Related image2
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
312
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সিস্টেম
Image Credit : Getty

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সিস্টেম

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘনীভূত নিম্নচাপ। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সিস্টেমটি। বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এর অবস্থান। সিস্টেমটির অভিমুখ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। অর্থাৎ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপ। সময় যত এগোবে, ততই এর শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

412
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কা
Image Credit : ANI

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কা

বর্তমানে নিম্নচাপের শক্তি বাড়লেও নজর রয়েছে পরবর্তী পরিস্থিতির দিকে। শক্তি আরও বাড়লে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আশঙ্কা রয়েছে, শক্তিশালী হয়ে ক্যাটেগরি-৩ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সিস্টেমটি। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’। ফলে বঙ্গোপসাগরে এখন মূল নজর এই সিস্টেমের শক্তিবৃদ্ধি এবং গতিপথের দিকে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ। ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হিসেবে এবার সামনে এসেছে এই নামই।

512
তিন রাজ্যে তাণ্ডবের আশঙ্কা
Image Credit : gemini

তিন রাজ্যে তাণ্ডবের আশঙ্কা

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাব পড়তে পারে পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে তৈরি হতে পারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি।

612
অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা
Image Credit : gemini

অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের অন্যতম প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া থেকে প্রবল ঝড় হতে পারে। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে।

712
ওড়িশায় ঝড়-বৃষ্টির দাপট
Image Credit : Asianet News

ওড়িশায় ঝড়-বৃষ্টির দাপট

অন্ধ্রের পাশাপাশি ওড়িশা উপকূলেও দুর্যোগের আশঙ্কা। প্রবল ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ রয়েছে।

812
বাংলাতেও বাড়ছে আশঙ্কা
Image Credit : Google AI

বাংলাতেও বাড়ছে আশঙ্কা

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলেও। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বাড়তে পারে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

912
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Gemini

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

গভীর নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে। সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

1012
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
Image Credit : AI

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ নিম্নচাপের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

কমলা সতর্কতা: এর মধ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।এই তিন জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। উপকূলের কাছাকাছি এলাকায় ঝড়-বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে।

1112
কলকাতাতেও দুর্যোগ?
Image Credit : Gemini

কলকাতাতেও দুর্যোগ?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বেলা যত গড়াবে, বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে।

1212
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি
Image Credit : Gemini

উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি

শুধু দক্ষিণবঙ্গ নয়, নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপ থেকে বিচ্ছিন্ন হওয়া ক্লাউড ওয়েভের প্রভাবে এই বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প এবং মেঘপুঞ্জ পাহাড়ে ধাক্কা খেয়ে তরাই এবং পার্বত্য এলাকায় বৃষ্টি ঘটাতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
ঘূর্ণিঝড় অর্ণব
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
দেশের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: এই মাসেও পাননি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জেনে নিন কেন আটকে গেল ভাতা
Recommended image2
Now Playing
BJP News: বিনা ভোটেই প্রধান! মানিকচকে হঠাৎ পালাবদল! প্রধানের পদে বিজেপি
Recommended image3
Now Playing
Mid Day Meal: বিরিয়ানির সুবাসে জমজমাট স্কুল! ১৮৪ পড়ুয়ার পাতে চিকেন বিরিয়ানি, ধূপগুড়ির স্কুলে অভিনব উদ্যোগ
Recommended image4
Now Playing
Annapurna Yojana Protest: 'একসাথে ১২ হাজার দিতে হবে, জয় শ্রীরাম' হুঁশিয়ারি! অন্নপূর্ণার টাকা না পেয়ে চরম হতাশায় মহিলারা!
Recommended image5
Ajker Bangla News Live: Asian Games 2026 - এশিয়ান গেমসের মঞ্চে আশাহত করল ভারতের পুরুষ টেবিল টেনিস দল, বিদায় টিম ইন্ডিয়ার
Related Stories
Recommended image1
Mamata Banerjee News: ছন্নছাড়া জোড়াফুল, নন্দীগ্রাম থেকে বৃহত্তর জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved