কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি   উত্তরবঙ্গের ৫ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গ জেলার নদী গুলির জলস্তর বাড়বে  কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হবে 

বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর বঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গ ও বিহার সংলগ্ন জেলার নদী গুলির জলস্তর বাড়বে। বন্যা পরিস্থিতি তৈরি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

হাওয়া অফিস জানিয়েছে, ২-৩ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে, কালিংপং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টির পরিস্থিতি । দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। কোনও জেলায় মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় ধস নামবে। বাড়বে নদীর জলস্তর । নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। রবিবার ও সোমবারে ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। অতিভারী বৃষ্টি হবে বিহারে। প্রবল বর্ষণের সম্ভাবনা আসাম ও মেঘালয়। উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এর ফলে নতুন করে সপ্তাহের মাঝে উত্তরবঙ্গ ও বিহার সংলগ্ন জেলার নদী গুলির জলস্তর বাড়বে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হবে।

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে 

আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ থেকে ৩৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনায় বেশি থাকবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮. ৩ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ৫ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায় 

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ 

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস