শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস   বিকেলের দিকে  হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়   বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও   

 আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, ঘূর্ণীঝড় আমফানের থাবা শহরের ৩০০টি রেশন ঘরে, ক্ষতিগ্রস্থ ৯০ কোটির খাদ্য়সামগ্রী


হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বাড়বে। 

আরও পড়ুন, ঘূর্ণীঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত রাজ্যের অধিকাংশ সাবস্টেশন, এখনও বহু জায়গায় ফেরেনি বিদ্যুৎ পরিষেবা

মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এই পাঁচ জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস।মূলত পূবালী হাওয়া দক্ষিণী হওয়ার জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ডুকছে রাজ্যে এরজেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিনে উড়িষ্যার তাপমাত্রা দূর থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। শুধু উত্তরবঙ্গ নয় সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি মূলত আসাম মেঘালয় অরুণাচল আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস।