মাছের নতুন নতুন পদ জানা থাকলে, খুব কাজে দেয় খুব কম সময়ে বানাতে এই পদের জুরি মেলা ভার  স্বাদ বদলাতে আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করে থাকি আজ রইল মাছ দিয়ে মশলাদার স্ন্যাকস বা স্টার্টারের এই রেসিপি

আর যাই হোক মাছের নতুন নতুন পদ জানা থাকলে, খুব কাজে দেয়। খুব কম সময়ে মুখরোচক পদ বানাতে খুব কম সময়ে বানাতে এই পদের জুরি মেলা ভার। তাই একঘেয়ে স্বাদ বদলাতে আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করে থাকি। আজ রইল মাছের মশলাদার স্ন্যাকস বা স্টার্টারের এই রেসিপি। রেস্তোরাঁ খাবারের মত সুস্বাদু পদ বাড়িতেই বানিয়ে নিন সহজেই। বানানো খুব সহজ আর সময় খুব কম লাগে। দেখে নেওয়া যাক স্পাইসি ফিশ ফ্রাই এর রেসিপি

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

স্পাইসি ফিশ ফ্রাই বানাতে লাগবে-

আরও পড়ুন- শীতের সন্ধ্যের আড্ডা জমুক ফুলকপির রোস্ট-এর সঙ্গে, রইল রেসিপি

বড় মাপের ভেটকি মাছ সেদ্ধ করা
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
টক দই ২ টেবল চামচ
ময়দা ২ টেবল চামচ
কর্ণফ্লাওয়ার গুঁড়ো ১ টেবল চামচ 
সামান্য় লেবুর রস
মিক্সড স্পাইস ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
লবন স্বাদ মতন
তেল পরিমান মত

আরও পড়ুন- মটনের এই পদেই জমবে উঠবে দাওয়াত, রইল আওধী মটনের সহজ রেসিপি

যে ভাবে বানাবেন-

মাছ ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার তাতে সমস্ত মশলা দিয়ে মেখে ময়দা, কর্ণফ্লাওয়ার ছাড়া আগের দিন রাতে ফ্রিজে ম্যারিনেট করে রাখুন। ডিপ ফ্রাই করার মত তেল পাত্রে নিয়ে গরম করতে দিন। ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে তাতে ম্যারিনেট করা মাছ কোট করে নিন। লক্ষ্য রাখতে হবে যেন মাছের গায়ে খুব ভালো করে ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো কোটিং হয়। তেল গরম হলে ডিপ ফ্রাই করুন। মনের মত সাজিয়ে স্টার্টার হিসেবে পরিবেশন করুন স্পাইসি ফিশ ফ্রাই।