MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Food
  • Food Special Tips: রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে? রইল সবজির ঝাল কমানোর সহজ কিছু টিপস

Food Special Tips: রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে? রইল সবজির ঝাল কমানোর সহজ কিছু টিপস

Food News: কাঁচা মরিচে সবজি বেশি ঝাল হয়ে গিয়েছে? জেনে নিন সহজ ঘরোয়া উপায় যেমন ঘি, দুধ, আলু, লেবু এবং নারকেল ব্যবহার করে কীভাবে ঝাল কমাবেন। রইল টিপস

2 Min read
Author : Moumita Poddar
Published : May 14 2025, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সাবধানে ব্যবহার করুন কাঁচা মরিচ
Image Credit : Freepik

সাবধানে ব্যবহার করুন কাঁচা মরিচ

যখন আপনি সবজিতে কাঁচা মরিচ ব্যবহার করছেন, তখন আগে পরীক্ষা করে নিন যে বেশি ঝাল তো নয়। এর সঙ্গে শুকনো মরিচও কম পরিমাণে দিন বা না দিলেও চলবে। তবেই সবজি বা তরকারিতে ঝালের সামঞ্জস্য বজায় থাকবে। 

27
কাঁচা মরিচের ঝাল কীভাবে কমাবেন
Image Credit : Freepik

কাঁচা মরিচের ঝাল কীভাবে কমাবেন

কাঁচা মরিচের ঝাল কম করার জন্য আপনি ঘি বা মাখন ব্যবহার করতে পারেন। তৈরি সবজিতে উপর থেকে আপনি এক চামচ ঘি বা মাখন দিয়ে দিন। এতে ঝালও কমে এবং স্বাদও বাড়বে। একবার এই পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন। 

Related Articles

Related image1
Diabetes Care Tips: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই সবজি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহৌষধির কাজ করবে
Related image2
রেমন্ডের শেয়ার কিনবেন ভাবছেন, নাকি অপেক্ষা করবেন? রইল জরুরি তথ্য
37
দুধ বা মালাই ব্যবহার করুন
Image Credit : Freepik

দুধ বা মালাই ব্যবহার করুন

যদি আপনি ঝোল সবজি রান্না করছেন এবং কাঁচা মরিচের কারণে এটি খুব ঝাল হয়ে গিয়েছে, তাহলে অল্প দুধ বা মালাই ফেটিয়ে ব্যবহার করুন। মনে রাখবেন এটি সবশেষে ব্যবহার করতে হবে। এটির ব্যবহারের ফলে তরকারিতে যেমন রঙও ধরবে তেমনই খেতেও হবে দারুন। 

47
আলু ব্যবহার করুন
Image Credit : Freepik

আলু ব্যবহার করুন

রান্না হওয়া সবজিতে এক টুকরো আলু কেটে দিয়ে দিন এবং সবজির সঙ্গে সেদ্ধ করে নিন। আলু সমস্ত ঝাল শুষে নেয়। আপনি চাইলে পরে এটি বাদ দিতে পারেন বা সবজির সঙ্গেও খেতে পারেন। এতে অতিরিক্ত আলু নষ্ট হবে  না। 

57
টক জিনিস ব্যবহার করুন
Image Credit : Freepik

টক জিনিস ব্যবহার করুন

টক ঝালকে ভারসাম্যপূর্ণ করে। তাই আপনি শুকনো সবজিতে লেবুর রস বা আমচুর গুঁড়ো শেষে দিতে পারেন অথবা ঝোল সবজিতে ফেটানো দই ব্যবহার করতে পারেন। এতে খাবার যেমন সুস্বাদু হবে তেমনই ঝাল ভাবও কমবে সবজির। 

67
অল্প চিনি বা গুড় দিন
Image Credit : Freepik

অল্প চিনি বা গুড় দিন

ঝাল কমানোর জন্য অল্প মিষ্টি স্বাদ যোগ করা ভালো বিকল্প। এতে খাবারে টক-মিষ্টি স্বাদ আসে। আপনি অল্প গুড় বা চিনি ব্যবহার করে কাঁচা মরিচের ঝাল কমাতে পারেন।  এতে খাবারের রঙও ভালো হয়। 

77
নারকেলের দুধ বা পেস্ট ব্যবহার করুন
Image Credit : Freepik

নারকেলের দুধ বা পেস্ট ব্যবহার করুন

দক্ষিণ ভারতীয় খাবার রান্না করলে যদি ঝাল বেশি হয়ে যায়, তাহলে নারকেলের দুধ বা পেস্ট ঝোলে মিশিয়ে দিন। এতে স্বাদও ঠিক হয় এবং ঝালও কমে যাবে। 

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Special Food Tips: বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের স্টাইলে হিংয়ের কচুরি, রইল রেসিপি
Recommended image2
Kitchen Hack: দুধ কম বা পাতলা? জেনে নিন ঘন চা বানানোর সিক্রেট টিপস!
Recommended image3
ম্যাগিকে খুব কম সময় সুস্বাদু ও মুখরোচক বানিয়ে খান, রইলো চিলি চিকেন ম্যাগির রেসিপি
Recommended image4
Indian Food: বিদেশের মাটিতে কোন ভারতীয় খাবার সবচেয়ে জনপ্রিয় জানেন?
Recommended image5
খুব সহজে চিংড়ি দিয়ে বানান ম্যাঙ্গালোরিয়ান প্রণ ঘি রোস্ট,জিভে জল আনা স্বাদ
Related Stories
Recommended image1
Diabetes Care Tips: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই সবজি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহৌষধির কাজ করবে
Recommended image2
রেমন্ডের শেয়ার কিনবেন ভাবছেন, নাকি অপেক্ষা করবেন? রইল জরুরি তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved