ফল খেয়ে ব্লাড প্রেসার আনুন নিয়ন্ত্রণে। খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, যাদের মধ্যে রয়েছে এমন কিছু গুণ যা গরমে ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। দেখে নিন কোন কোন ফল খাওয়া উপকারী।

অধিকাংশ মানুষের শরীরে বাসা বেঁধেছে কোনও না কোনও কঠিন রোগ। ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের সমস্যা কিংবা কিডনির সমস্যায় ভুগছেন অনেকেই। এর সঙ্গে রয়েছে হরমোন জনিত রোগ কিংবা জ্বর-সর্দি কিংবা কাশির সমস্যা। আবার অনেকে ভোগেন পেটের সমস্যায়। এরই সঙ্গে হাই ব্লাড প্রেসার ও হাইপার টেনশনের সমস্যাও রয়েছে অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে বদল আনুন খাদ্য তালিকায়। শুধু ফল খেয়ে ব্লাড প্রেসার আনতে পারেন নিয়ন্ত্রণে। খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল। এমনই মত বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, গরমে ফলের গুণে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার। দেখে নিন কোন কোন ফল খাওয়া উপকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলা

খেতে পারেন কলা। এটি পটাশিয়াম, ম্যাগনেসিয়ামে পূর্ণ। কলা খেলে উচ্চ রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। মেনে চলুন এই বিশেষ টিপস

স্ট্রবেরি

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন স্ট্রবেরি। অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, পটাসিয়াম সমৃদ্ধ হল স্ট্রবেরি। যার রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে। নিয়ম করে খান স্ট্রবেরি। মিলবে উপকার।

তরমুজ

গরমে বাজার ভরে গিয়েছে তরমুজে। এই সময় তরমুজ খেতে পারেন। এটি ফাইবার, ভিটামিন সি, পটশিয়াম সমৃদ্ধ। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তেমনই এতে প্রচুর জল আছে। যার কারণে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আম

গরমের সময় আম খান না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। আমে আছে পটাসিয়াম। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সুস্থ থাকতে নিয়ম করে আম খান।

বেদানা

রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়ম করে খেতে পারেন বেদানা। এতে আছে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি-র মতো উপাদান।

ভিটামিন সি জাতীয় ফল

খেতে পারেন ভিটামিন সি জাতীয় ফল। কখনও খালি পেটে খাবেন না ভিটামিন সি জাতীয় ফল। এতে বাড়তে পারে জটিলতা। ভিটামিন সি জাতীয় ফল খেলে মিলবে উপকার।

কিউই

খেতে পারেন কিউই ফল। এতে পটাসিয়াম, ভিটামিন সি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিউই। মেনে চলুন এই বিশেষ টিপস।

হাই ব্লাড প্রেসার ও হাইপার টেনশনের সমস্যা দেখা দিয়েছে অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে বদল আনুন খাদ্যতালিকায়। এবার থেকে নিয়মিত এই ফল খান। এতে মিলবে।

আরও পড়ুন

Healthy food: দই-এর সঙ্গে ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না, গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে মেনে চলুন

সিজারিয়ান ডেলিভারি দ্রুত হয় কিন্তু মায়ের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে, জেনে নিন কেন সি সেকশন-কে নীরব ঘাতক বলা হয়

ত্বকের পোড়া দাগ দূর করতে ব্যবহার করুন অ্যালোভেরা, রইল নয় ভাবে ব্যবহারের হদিশ