MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • লিচু খেয়ে খোসা ফেলে দেন! এর এই অবিশ্বাস্য উপকারিতা জানলে আর ফেলবেন না

লিচু খেয়ে খোসা ফেলে দেন! এর এই অবিশ্বাস্য উপকারিতা জানলে আর ফেলবেন না

আপনি কি জানেন যে লিচুর খোসারও রয়েছে অনেক উপকারিতা। তবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজে লাগানো যায় লিচুর খোসাকে- 

2 Min read
Author : Deblina Dey
Published : Jun 02 2024, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Freepik

আজকাল ফলের বাজার লিচুতে পরিপূর্ণ, এটি এমন একটি ফল যার উৎপাদন বাংলা, বিহারের মুজাফফরপুর জেলায় সবচেয়ে বেশি, তবে সারা ভারতে এই লিচু প্রেমীদের কোনও অভাব নেই।

28
Image Credit : our own

যদিও লিচু খাওয়ার পর আমরা এর খোসা ফেলে দিই কিন্তু আপনি কি জানেন যে লিচুর খোসারও রয়েছে অনেক উপকারিতা। তবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজে লাগানো যায় লিচুর খোসাকে-

38
Image Credit : pixabay

লিচুতে ভিটামিন সি, ফোলেট, নিয়াসিন, রিবোফ্লাভিন, বিটা ক্যারোটিন এবং ফোলেটের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে। এটি আমাদের শরীরের বিভিন্ন উপায়ে উপকার করতে পারে।

48
Image Credit : Freepik

লিচু খাওয়ার ৫টি উপকারিতা-

১) শরীর হাইড্রেটেড থাকে

২) স্থূলতা কম হবে

৩) হজম ঠিক থাকবে

৪) গলা ব্যথার উপশম হয়

৫) খাঁটি লিচু গর্ভবতী মহিলাদের জন্যও উপকারি

58
Image Credit : Freepik

লিচুর বেশিরভাগ উপকারিতা সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, কিন্তু আমরা সব সময় এর খোসা ডাস্টবিনে ফেলে দিই। তবে জানলে অবাক হবেন যে এর খোসাও কম উপকারী নয়।

68
Image Credit : Freepik

লিচুর খোসার উপকারিতা

লিচুর খোসা ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে খোসা রেখে চালের গুড়ো, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল দিয়ে পেস্ট করে নিন। এরপর এই পেস্ট আপনার মুখ ম্যাসাজ করুন এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ উজ্জ্বল হবে।

78
Image Credit : Freepik

ঘাড়ের কালো দাগ-

লিচুর খোসা দিয়েও ঘাড়ের জেদি কালো দাগ সেরে যায়। এর জন্য খোসা পিষে লেবুর রস, নারকেল তেল, হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট ঘাড়ে দিয়ে ম্যাসাজ করতে হবে। এতে ঘাড়ের মৃত কোষ দূর হবে।

88
Image Credit : Freepik

পায়ের ময়লা-

পায়ের গোড়ালির ময়লা পরিষ্কার করতে লিচুর খোসা খুবই সহায়ক। এর জন্য খোসা মোটা করে পিষে মুলতানি মাটি, আপেল ভিনেগার, বেকিং সোডা মিশিয়ে নিন। এটি গোড়ালিতে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে পরিষ্কার করুন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
রান্নাঘরে পড়ে থাকা পেঁয়াজের খোসা আপনার মরণব্যাধি রুখতে প্রধান উপকরণ, জানুন বিস্তারিত
Recommended image2
৪০ পার হলে পুরুষের শরীর ও মনে বদল আসে, কী কী পরিবর্তন হয়, কতটা সতর্ক হওয়া প্রয়োজন, জানুন বিস্তারিত
Recommended image3
মানুষের স্বাস্থ্য নিয়ে এবার খেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই , ভুল তথ্য দিয়ে ডেকে আনছে স্বাস্থ্য সঙ্কট
Recommended image4
Biotin Rich Foods: ডায়েটে রাখুন এই খাবারগুলি, ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত
Recommended image5
Curd At Night: রাতে দই খাওয়া কি উচিত? জেনে নিন বিশদে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved