মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। সঠিক ভাবে ব্যবহার করতে পারলে কঠিন অসুখ থেকেও মুক্তি পেতে পারেন ঘরোয়া টোটকার সাহায্যে। দেখে নিন কী করবেন।

দিনের অধিকাংশ সময়টা কাটে কম্পিউটারে মুখ গুঁজে। ৯ ঘন্টার অফিসের শিফট। তা শেষ করতে ১০ থেকে ১১ ঘন্টা হয়ে যায়। এর পর আবার মোবাইল স্ক্রল করা। সারাদিন এমন সব কর্মকান্ড ঘটানো পর রাতে মাথা ব্যথা। বর্তমানে মাথা ধরা কিংবা মাথা ব্যথার মতো সমস্যায় ভুগছেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ ওষুধ লাগান আবার কেউ কেউ পেইন কিলার জাতীয় ওষুধ খেয়ে ফেলেন। এই সব করতে গিয়ে সাময়িক শান্ত মেলে ঠিকই কিন্তু ফের ফিরে আসে এই সমস্যা। এবার মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। সঠিক ভাবে ব্যবহার করতে পারলে কঠিন অসুখ থেকেও মুক্তি পেতে পারেন ঘরোয়া টোটকার সাহায্যে। দেখে নিন কী করবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ল্যাভেন্ডার অয়েল দিয়ে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার অয়েলের সঙ্গে পরিমাণ মতো কোনও কেরিয়ার অয়েল মেশান। এবার তা দিয়ে ম্যাসাজ করলে মিলবে উপকার। প্রতিদিন এই টোটকা পালন করতে পারেন।

মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ব্যায়াম করুন। দিনের শুরুতে নিজের জন্য ৩০ মিনিট বরাদ্দ করুন। এই সময় রোজ ব্যায়াম করুন। মেডিটেশন করুন।

মাথা ব্যথা বা মাথা ধরার সমস্যা হলে চা খেতে পারেন। ক্যামোমাইল, ড্যান্ডেলিয়ন ও আদা দিয়ে চা বানিয়ে খান। এতে মাথা ব্যথার উপসম হবে। মেনে চলুন এই বিশেষ টিপস। রোজ পালন করুন এই টোটকা।

চাইলে মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আইস প্যাক ব্যবহার করতে পারেন। রক্ত প্রবাহ হ্রাসের কারণে এমন ব্যথা হয়। তাই মাথা ব্যথা করলে আইস প্যাক ব্যবহার করুন। এতে মিলবে উপকার।

তাছাড়াও, অত্যাধিক স্ট্রেসের কারণে এমন সমস্যা হয়। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করলে এমন হতে পারে। তাই কাজের ফাঁকে বারে বারে উঠুন। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য চোখকে বিরতি দিন। এতে এমন সমস্যা থেকে মিলবে মুক্তি। তেমনই চোখের ডাক্তারের পরামর্শ নিন। চোখে পাওয়ার এলে হতে পারে এই সমস্যা। সঙ্গে সারাক্ষণ মোবাইল ঘাঁটার অভ্যেস ত্যাগ করুন। এই কারণে দেখা দেয় চোখের সমস্যা। মোবাইল ও কম্পিউতার ব্যবহারের সময় সতর্ক হন। অধির ব্যবহারে যাবতীয় রোগ দেখা দেয়। মেনে চলুন এই সরল পদ্ধতি। দ্রুত মিলবে উপকার।

আরও পড়ুন-

সকালের এই কয়টি অভ্যেস সুস্থ রাখবে আপনাকে, গোটা দিন থাকবেন উদ্যমী ও প্রাণবন্ত

ত্বক ও চুলের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত এই ডিটক্স ওয়াটার খান, দেখে নিন কীভাবে বানাবেন

শীতকালে মাথার রুক্ষ ত্বকের হাত থাকে বাঁচতে রইল পাঁচটি ঘরোয়া টোটকা, চুল হবে আরও সুন্দর