ভাইফোঁটা ভাই-বোনের সুন্দর ও অটুট সম্পর্কের এক বিশেষ উৎসব যা দিওয়ালির পর পালিত হয়। এই দিনে আপনার প্রিয় ভাই বা বোনকে চমকে দিতে বিভিন্ন সুন্দর শুভেচ্ছা, কোটস ও হোয়াটসঅ্যাপ মেসেজ বেছে নিন।
ভাইয়ের জন্য ভাইফোঁটার শুভেচ্ছা
১. তোর মতো একটা ভাই পাওয়া সত্যি আশীর্বাদ, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। শুভ ভাইফোঁটা
২. আমাদের যতই ঝগড়া হোক না কেন, তোকে বিরক্ত করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। শুভ ভাইফোঁটা।
৩. তোর জীবনে অনন্ত সুখ, সাফল্য আর সুস্বাস্থ্য কামনা করি। শুভ ভাইফোঁটা, ভাই!
৪. যে ভাই আমার জীবনটাকে আরও সুন্দর আর স্মরণীয় করে তুলেছে, তাকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা।
৫. ছোটবেলার দুষ্টুমি থেকে শুরু করে বড়বেলার স্মৃতি, তোর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই খুব স্পেশাল। শুভ ভাইফোঁটা।
৬. দূরত্ব হয়তো আমাদের আলাদা করে রেখেছে, কিন্তু আমাদের সম্পর্ককে কখনও দুর্বল করতে পারবে না। শুভ ভাইফোঁটা!
৭. কিছু সম্পর্কের কোনও ব্যাখ্যার প্রয়োজন হয় না, ভাই-বোনের সম্পর্ক ঠিক তেমনই একটা। শুভ ভাইফোঁটা
৮. ছোটবেলা হয়তো আমরা পেরিয়ে এসেছি, কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে সারা জীবন থাকবে।
৯. তোর মুখে যেন সবসময় হাসি লেগে থাকে। শুভ ভাইফোঁটা
১০. আমার জীবনের প্রথম বন্ধু, রক্ষাকর্তা আর সব দুষ্টুমির সঙ্গীকে জানাই শুভ ভাইফোঁটা।
১১. অফুরন্ত স্মৃতি আর অটুট সম্পর্কের সেলিব্রেশন হল এই দিন। জানাই ভাইফোঁটার শুভেচ্ছা।
১২. আমার চিরকালের প্রিয় মানুষটাকে জানাই শুভ ভাইফোঁটার শুভেচ্ছা।
১৩. আলাদা ব্যক্তিত্ব, কিন্তু অবিচ্ছেদ্য সম্পর্ক হল এই ভাই-বোনের সম্পর্ক। শুভ ভাইফোঁটা।
১৪. আমার সব দুষ্টুমির সঙ্গী তুমি ভাই। শুভ ভাইফোঁটা।
১৫. এই ভাইফোঁটা তোর জীবনে প্রচুর উন্নতি, শান্তি আর মনের সব ইচ্ছে পূরণ করুক।
১৬. কোনো দূরত্ব বা মতবিরোধ আমাদের এই সম্পর্ককে বদলাতে পারবে না। শুভ ভাইফোঁটা।
১৭. যে মানুষটা আমার ভালো-খারাপ সব সময়ে পাশে থেকেছে, তাকে ভাইফোঁটার অনেক ভালোবাসা।
১৮. তুই হয়তো মাঝে মাঝে খুব বিরক্ত করিস বা জেদ ধরিস, কিন্তু তোর বদলে আমি অন্য কাউকে চাই না।
১৯. তোর স্বপ্নগুলো সত্যি হোক আর তোর আনন্দ যেন কোনো সীমানা না মানে। শুভ ভাইফোঁটা।
২০. ভাই বা বোন থাকলে জীবনের এই সফরে কখনও নিজেকে একা মনে হয় না। শুভ ভাইফোঁটা।
বোনেদের জন্য ভাইফোঁটার শুভেচ্ছা
১. হাজারো ঝগড়া আর হাসির মাঝেও আমাদের সম্পর্ক সবসময় অটুট থাকবে। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা।
২. শুভ ভাইফোঁটা সেই মানুষটাকে, যে আমার সব সিক্রেট জানে তাও আমাকে ভালোবাসে। জানাই শুভেচ্ছা।
৩. সারা জীবনের জন্য তোর সুখ, সমৃদ্ধি আর দারুণ সব সারপ্রাইজ কামনা করি।
৪. আমরা যতই বড় হয়ে যাই না কেন, তুই সবসময় আমার ছোট্ট বোনটিই থাকবি।
৫. ছোটবেলার স্মৃতিগুলো এত সুন্দর করে তোলার জন্য তোকে অনেক ধন্যবাদ। শুভ ভাইফোঁটা!
৬. যে বোন আমার প্রতিদিনের জীবনে হাসি, ভালোবাসা আর আনন্দ ভরিয়ে দেয়, তাকে শুভ ভাইফোঁটা।
৭. তুই শুধু আমার বোন নোস, তুই আমার সবচেয়ে বড় ভরসা আর কাছের বন্ধু।
৮. তোর জীবন যেন হাসি-খুশি, সুস্বাস্থ্য আর সুন্দর মুহূর্ত দিয়ে ভরে ওঠে।
৯. এই বিশেষ দিনটা তোর জীবনে সেই সব সাফল্য আর ভালোবাসা নিয়ে আসুক, যার তুই যোগ্য।
১০. তোর মতো একটা বোন থাকলে যে কোনো সেলিব্রেশন আরও স্পেশাল হয়ে যায়।














