Lifestyle News: রোজ রুটি বানান, কিন্তু বেলন-চাকি কবে শেষ ধুয়েছেন মনে আছে? আটার গুঁড়ো আর তেল জমে এখান থেকেই ছড়ায় ব্যাকটেরিয়া। সহজ ৩টি উপায়ে একদম জীবাণু মুক্ত করুন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Lifestyle News: সিঙ্ক, ফ্রিজ, কাটিং বোর্ড সব পরিষ্কার করেন। কিন্তু বাড়ির সবচেয়ে বেশি ব্যবহার হওয়া জিনিস "বেলন-চাকি"র কথা ভুলে যান।

রোজ আটা মাখা, রুটি বেলা হয়। আটার গুঁড়ো, তেল, হাতের ঘাম সব গিয়ে জমে কাঠের খাঁজে। ভিজে থাকলে সেখানেই জন্মায় ব্যাকটেরিয়া আর ছত্রাক।

ডাক্তাররা বলছেন, নোংরা বেলন-চাকি থেকেই হতে পারে ডায়েরিয়া, ফুড পয়জনিং আর পেটের নানা অসুখ। তাহলে উপায়?

রোজ ব্যবহারের পর এই ২ মিনিটের কাজ করুন :

রান্না শেষ হলেই ফেলে রাখবেন না।

১. কাঠের চাকি-বেলন হলে: কখনও জলে ডোবাবেন না। একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে প্রথমে আটার গুঁড়ো ঝেড়ে ফেলুন। তারপর আধা লেবু কেটে তাতে নুন লাগিয়ে ভালো করে ঘষুন। লেবুর অ্যাসিড জীবাণু মেরে দেবে। শেষে শুকনো কাপড় দিয়ে মুছে ১৫ মিনিট রোদে দিন।

স্টিল/মার্বেল চাকি হলে: গরম জল আর লিকুইড ডিশওয়াশ দিয়ে ধুয়ে একদম শুকিয়ে নিন।

২. সপ্তাহে ১ বার Deep Clean এর টোটকা:

সপ্তাহে একদিন সময় করে এই কাজটা করুন।

একটা স্প্রে বোতলে সমান ভাগে সাদা ভিনিগার আর জল মিশিয়ে নিন। বেলন-চাকির উপর স্প্রে করে ১০ মিনিট ছেড়ে দিন। তারপর ভিজে কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। ভিনিগার ন্যাচারাল স্যানিটাইজার। গন্ধও চলে যাবে, জীবাণুও মরবে।

মাসে ২ বার কড়া রোদে ১ ঘণ্টা রাখলে UV রশ্মি বাকি জীবাণু মেরে দেবে।

এই ৩টি ভুল করলেই বাড়বে রোগ:

১. ভিজে রাখা: ধোয়ার পর ভিজে অবস্থায় আলমারিতে তুললে ২৪ ঘণ্টার মধ্যে ফাঙ্গাস।

২. সাবান দিয়ে ভিজিয়ে রাখা: কাঠ জল টেনে ফুলে যাবে। ভেতরে পোকা আর ছত্রাক হবে।

৩. এক কাপড়ে সব মোছা: চাকি মোছার জন্য আলাদা কাপড় রাখুন। নোংরা কাপড়ে আরও জীবাণু ছড়াবে।

কখন নতুন কিনবেন?

যদি চাকিতে কালো দাগ, ফাটল বা বেলন থেকে তেলচিটে গন্ধ আসে, তাহলে আর ঘষে লাভ নেই। ফেলে দিয়ে নতুন আনুন।

পরিষ্কার রান্নাঘর মানে শুধু ঝকঝকে স্ল্যাব নয়। ছোট ছোট জিনিসের যত্নই বড় রোগ আটকায়।

আজ থেকেই নিয়মটা করুন। লেবু আর রোদ - এই দুটোই যথেষ্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।