MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Home Decoration: এই ৬ টোটকায় ছোটো ঘর সহজেই দেখাবে বড়! কীভাবে? রইল টিপস

Home Decoration: এই ৬ টোটকায় ছোটো ঘর সহজেই দেখাবে বড়! কীভাবে? রইল টিপস

Home Interior Tips: ছোটো ঘর নিয়ে চিন্তিত! কীভাবে ঘর বড় দেখাবেন বুঝতে পারছেন না! আসুন তাহলে জেনে নিই খুব সহজ কিছু টোটকা। যা ব্যবহার করলে বাইরের লোকজনদের কাছে ঘর দেখাবে বড়। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 15 2025, 08:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ছোটো ঘরকে কীভাবে বড় দেখাবেন?
Image Credit : pinterest

ছোটো ঘরকে কীভাবে বড় দেখাবেন?

আপনি যদি চান তাহলে খুব সহজেই আপনার ছোট্ট রুমকে বড় দেখাতে পারে। এরজন্য ঘরের সঙ্গে মানানসই রঙ ব্যবহার করুন। খেয়াল রাখুন ঘরের আসবাবপত্র ব্যবহারের দিকে। এছাড়াও পর্যাপ্ত আলো এবং আয়না ব্যবহার করে ছোটো ঘরকে আপনি বড় দেখাতে পারেন। 

26
ঘরের সাজসজ্জায় নজর দিন
Image Credit : pinterest

ঘরের সাজসজ্জায় নজর দিন

ঘরকে বড় দেখাতে চাইলে ছোট ঘরে বড় আসবাবপত্রের পরিবর্তে ছোট এবং হালকা ওজনের আসবাবপত্র ব্যবহার করা উচিত। এছাড়াও, মাল্টিফাংশনাল আসবাবপত্র, যেমন ফোল্ডিং টেবিল বা টুল ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখবেন খুব সহজেই আপনার ঘর বড় দেখাচ্ছে। 

Related Articles

Related image1
বাড়িতে সর্বদা সুখ-শান্তি বজায় রাখতে চাইলে মেনে চলুন এই কয়টি বাস্তু টিপস, রইল তালিকা
Related image2
পুতিন থেকে শুরু করে ইমানুয়েল, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে মোদীকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রনেতাদের
36
ঘরের আলোর সঠিক ব্যবহার
Image Credit : pinterest

ঘরের আলোর সঠিক ব্যবহার

ঘরে যাতে পর্যাপ্ত আলো ঢোকে সেদিকেও নজর রাখতে হবে। কারণ, প্রাকৃতিক আলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এবং ঘরকে বড় দেখায়। তাই, বড় জানালা এবং হালকা রঙের পর্দা ব্যবহার করা উচিত। এছাড়া, অতিরিক্ত আলো যোগ করার জন্য আলোর বাল্ব ব্যবহার করা যেতে পারে।

46
ভেবেচিন্তে বাছাই করুন জানলার পর্দা
Image Credit : pinterest

ভেবেচিন্তে বাছাই করুন জানলার পর্দা

হালকা রঙের এবং হালকা ওজনের পর্দা ব্যবহার করা উচিত। ভারী পর্দা ঘরকে আরও ছোট করে তোলে। ফলে ঘরকে বড় দেখাতে চাইলে পর্দা ব্যবহারে সতর্ক হোন। এছাড়াও ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দিন। এতে ঘর বড় লাগবে। 

56
ঘরের সাজসজ্জা
Image Credit : pinterest

ঘরের সাজসজ্জা

এছাড়াও আয়না ঘরকে বড় দেখানোর একটি চমৎকার কৌশল। দেয়ালের উপর বা দরজার উপরে আয়না লাগালে ঘর বড় দেখায়, কারণ আয়না আলো প্রতিফলিত করে এবং স্থানকে দ্বিগুণ করে।

66
দেওয়াল সাজিয়ে তুলুন
Image Credit : freepik

দেওয়াল সাজিয়ে তুলুন

দেয়ালের সাজসজ্জার ক্ষেত্রেও হালকা রং এবং ছোট আকারের ছবি ব্যবহার করা ভালো। বড় ছবি বা ভারী ওয়াল হ্যাংগিং ঘরকে আরও ছোট করে তোলে। ফলে ঘরকে বড় দেখাতে চাইলে দেওয়ালের  সাজসজ্জার প্রতিও মনোনিবেশ করুন। দেখবেন খুব সহজেই ঘর দেখাবে বড়। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ginger Milk Tea: কীভাবে বানাবেন কড়া আদা চা? রইল একদম অন্যরকম রেসিপি! জানেন না অনেকেই
Recommended image2
Good Sleep: রাতে শান্তির ঘুম চান? ডায়েটে রাখুন এই ৭খাবার
Recommended image3
Holi Sunglass: সুরক্ষা সঙ্গে স্টাইল! বাড়িতে বানান এই ৭টি ট্রেন্ডি চশমা
Recommended image4
DIY Lip Balm: ঘরেই বানান গোলাপি লিপ বাম, ঠোঁট হবে নরম আর সুন্দর কয়েক মিনিটেই, জেনে নিন
Recommended image5
ওপারে ঝলঝল করছে তিলোত্তমা, আর নদীর বুকে বয়ে চলেছে নৌকা, উপভোগ করুন হুগলি ঘাটের এই মনোরম দৃশ্য
Related Stories
Recommended image1
বাড়িতে সর্বদা সুখ-শান্তি বজায় রাখতে চাইলে মেনে চলুন এই কয়টি বাস্তু টিপস, রইল তালিকা
Recommended image2
পুতিন থেকে শুরু করে ইমানুয়েল, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে মোদীকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রনেতাদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved