MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দেশভাগের পর পূর্ব বাংলায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা শুরু হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র-জনতার অনেকে শহীদ হন।এই সংগ্রামের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

3 Min read
Author : Deblina Dey
Published : Feb 21 2026, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পূর্ব বাংলায় বাংলা ভাষাভাষী প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষ ছিলেন
Image Credit : Getty

পূর্ব বাংলায় বাংলা ভাষাভাষী প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষ ছিলেন

International Mother Language Day: দেশভাগের সময়, ১৯৪৭ সাল। পূর্ব বাংলায় বাংলা ভাষাভাষী প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষ ছিলেন। পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন অনুমোদিত বিষয় তালিকা থেকে বাংলাকে বাদ দেয় এবং একই সঙ্গে মুদ্রার নোট এবং স্ট্যাম্প থেকে বাংলা-ভাষাকে মুছে ফেলা হয়। 

210
কাঁটা তারের বেড়াজাল
Image Credit : Getty

কাঁটা তারের বেড়াজাল

পাকিস্তানের সরকার, করাচিতে জাতীয় শিক্ষা সম্মেলনে শুধুমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা এবং স্কুল ও মিডিয়াতে ব্যবহার করার প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্তে এর প্রতিবাদ দেখা দেয়। রাতারাতি দুভাগে ভাগ হয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী অংশে পড়ে কাঁটা তারের বেড়াজাল। 

Related Articles

Related image1
২১ শে ফেব্রুয়ারি অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে, শুভেচ্ছা বার্তা পাঠান সেই বাঙালিদেরও যারা বাংলা বলতে লজ্জা পান
Related image2
বিশ্ব কতজন বাংলায় কথা বলে? ভারতেও এই সংখ্যাটাও কিন্তু কম নয়, জানুন মাতৃভাষা দিবস উপলক্ষ্যে
310
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত
Image Credit : Asianet News

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত

ঢাকায় ছাত্ররা তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাসেমের নেতৃত্বে র‍্যালি বের করে। বৈঠকে বাংলাকে পাকিস্তানের একটি সরকারি ভাষা এবং পূর্ব বাংলার শিক্ষার মাধ্যম করার সিদ্ধান্ত নেয়া হয়। ঠিক একই সময়কালে পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ফজলুর রহমান উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা করতে ব্যাপক প্রস্তুতি নেন। এতে বাঙালি জনগণ বিক্ষুব্ধ হয় এবং ছাত্রদের একটি বড় অংশ আনুষ্ঠানিকভাবে বাংলাকে একটি সরকারী ভাষা করার দাবিতে ১৯৪৭ সালের ৮ ডিসেম্বর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয়।

410
ছাত্ররা ঢাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করে
Image Credit : Getty

ছাত্ররা ঢাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করে

এর জন্য ছাত্ররা ঢাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করে। এরপর ১৯৫৪ সালের ৭ মে গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলা পাকিস্তানের দ্বিতীয় জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ ২১৪ (১) পুনর্লিখিত হয় এভাবে "পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা"। 

510
দুই রাষ্ট্র ভাষা নীতি
Image Credit : Getty

দুই রাষ্ট্র ভাষা নীতি

আইয়ুব খানের নেতৃত্বে গঠিত সামরিক সরকার উর্দুকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে পুনরস্থাপনের চেষ্টা চালায়। ৬ জানুয়ারি ১৯৫৯-এ সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ১৯৫৬ সালের সংবিধানের দুই রাষ্ট্র ভাষা নীতি সমর্থনের সরকারি অবস্থান পুনর্বহাল করে।

610
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Image Credit : Getty

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

এই আন্দোলন স্মৃতিরক্ষায় গণহত্যার স্থানে একটি আনুষ্ঠানিক এবং প্রতীক ভাস্কর্য শহীদ মিনার স্থাপন করা হয়। দিনটি বাংলাদেশে এবং পরে ভারতের পশ্চিমবঙ্গে শহীদ দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি বাংলাদেশে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়।

710
বাংলা ভাষায় কথা বলা জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন
Image Credit : Getty

বাংলা ভাষায় কথা বলা জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন

ইউনেস্কোর ১৯৯৯ সালের ১৭ নভেম্বরের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের জমা দেয়া এবং অন্যান্য ২৮ টি দেশের সমর্থনে জমা দেওয়া খসড়া প্রস্তাবটি গ্রহণ করে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। 

810
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Image Credit : Asianet News

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি-বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। 

910
বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image Credit : Asianet News

বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শহীদদের মধ্যে অন্যতম হল রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

1010
বাংলা ভাষা আন্দোলন
Image Credit : Asianet News

বাংলা ভাষা আন্দোলন

বাংলাদেশ ছাড়াও ১৯৫০-এর দশকে ভারতের বিহার রাজ্যের মানভূম জেলায় বাংলা ভাষা আন্দোলন ঘটে। ১৯৬১ খ্রিষ্টাব্দের ভারতের অসম রাজ্যের বরাক উপত্যকায় একইরকম ভাবে বাংলা ভাষা আন্দোলন সংঘ ভাষা বঙ্গ অঞ্চলের বাঙালি মাতৃভাষা। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা নিয়ে এই অঞ্চল গঠিত। এছাড়া ভারতের অসম রাজ্যের দক্ষিণাংশেও এই ভাষা বহুল প্রচলিত। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের অধিকাংশ জনসাধারন বাংলা ভাষায় কথা বলে থাকেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
লাইফস্টাইলের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
কৈশোরে 'বডিশেমিং' এর শিকার আপনার সন্তান? আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেন? জেনে নিন
Recommended image2
সকালে ও রাতে আপনি কি একই সিরাম এবং ক্রিম মাখেন? বিরাট ভুল করছেন! জানেন কেনো?
Recommended image3
ঘুরে আসুন ঝাড়খন্ড ওডিশা সীমান্তে এক অপূর্ব যমজ পাহাড়ি গন্তব্য কিরিবুরু - মেঘাহাতুবুরু
Recommended image4
শুকনো ফুল থেকেই তৈরি হবে নতুন গাছ! ফেলে না দিয়ে লাগান এই ৫টি সুন্দর ফুল
Recommended image5
ব্রাইডাল নেলস, বিয়ের কনের জন্য সেরা জেল নেল এক্সটেনশন ডিজাইন
Related Stories
Recommended image1
২১ শে ফেব্রুয়ারি অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে, শুভেচ্ছা বার্তা পাঠান সেই বাঙালিদেরও যারা বাংলা বলতে লজ্জা পান
Recommended image2
বিশ্ব কতজন বাংলায় কথা বলে? ভারতেও এই সংখ্যাটাও কিন্তু কম নয়, জানুন মাতৃভাষা দিবস উপলক্ষ্যে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved