বহুদিন ধরে শোনা যেত "দিনে ১ পেগ রেড ওয়াইন হার্টের জন্য ভালো"। কিন্তু ২০২৬-এর নতুন বড় গবেষণা বলছে উল্টো কথা। এমনকি প্রতিদিন ১ পেগও ক্যান্সার, হার্ট ডিজিজ আর অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। কোনো "নিরাপদ" মাত্রা নেই বলেই দাবি করছেন গবেষকরা।
ডিনারের পর ১ পেগ, বন্ধুদের সাথে আড্ডায় ১ পেগ - "এটা তো মডারেটই"। আমরা অনেকেই ভাবি অল্প মদ খেলে হার্ট ভালো থাকে। কিন্তু জুন ২০২৬-এ প্রকাশিত নতুন এক গবেষণা এই ধারণা পুরোপুরি উল্টে দিয়েছে।

*নতুন গবেষণায় কী বলা হচ্ছে?*
এই গবেষণার নাম "Alcohol Intake and Health Study"। এখানে ৭২০০-র বেশি রিসার্চ পেপার ঘেঁটে আর আমেরিকার বিশাল হেলথ ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন।
১. *কোনো নিরাপদ মাত্রা নেই:* অল্প মদেও কোনো নেট স্বাস্থ্য উপকার পাওয়া যায়নি। "মডারেট" বলে যেটাকে ভাবি, সেটাও অকাল মৃত্যু আর ২০০-র বেশি রোগের ঝুঁকি বাড়ায়।
২. *১ পেগ/দিন থেকেই ঝুঁকি শুরু:* গবেষণা বলছে প্রতিদিন ১ পেগ থেকেই স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকে। সপ্তাহে প্রায় ৭ পেগ খেলেই প্রতি ১০ জনে ১ জনের অকাল মৃত্যুর ঝুঁকি থাকে।
৩. *হার্টের "উপকার" নেই:* আগে মনে করা হত অল্প মদ হার্ট ডিজিট কমায়। কিন্তু নতুন বিশ্লেষণ বলছে, হার্টের সামান্য উপকার থাকলেও অ্যালকোহল জনিত ক্যান্সার, লিভার ডিজিট আর দুর্ঘটনার ঝুঁকি সেটাকে ছাপিয়ে যায়।
হার্ভার্ডের কার্ডিওলজিস্ট ডা. কৃষ্ণা আরাগামও বলছেন, "অ্যালকোহল খাওয়ার পুরো স্পেকট্রাম জুড়েই হাই ব্লাড প্রেশার আর করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়ে, কমে না"।
*তাহলে হার্টের জন্য কি একদমই ভালো নয়?*
এখানে একটু জটিলতা আছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ২০২৫-এর স্টেটমেন্ট বলছে, খুব অল্প মানে দিনে ১-২ পেগ পর্যন্ত করোনারি আর্টারি ডিজ, স্ট্রোকের ক্ষেত্রে "ঝুঁকি নেই থেকে সামান্য ঝুঁকি কমা" দেখা যেতে পারে। কিন্তু তার সাথেই তারা বলছে এটা পর্যবেক্ষণমূলক গবেষণা, তাই পক্ষপাত থাকতে পারে।
আরেকটা বড় কথা, দিনে ১ পেগ খেলে মহিলাদের লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর পুরুষ-মহিলা উভয়ের লিভার সিরোসিস, মুখ-খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস আর স্ট্রোকের ঝুঁকি সামান্য কমলেও, বেশি খেলে সেই উপকার নষ্ট হয়ে যায়।
তাই বিশেষজ্ঞরা এখন বলছেন, "হার্টের জন্য মদ খাওয়া শুরু করবেন না"। ডা. চেং-হান চেন বলছেন, "অ্যালকোহল ব্লাড প্রেশার বাড়ায়, ওজন বাড়ায়, হার্টের ছন্দ নষ্ট করে, হার্টের পেশী ড্যামেজ করে"।
*তাহলে কতটা খাওয়া "ঠিক"?*
নতুন গবেষণার সুপারিশ হল পুরুষ-মহিলা উভয়েরই দিনে ১ পেগের বেশি নয়। সপ্তাহে ৭ পেগের নিচে রাখলে ঝুঁকি তুলনামূলক কম। কিন্তু ১৪ পেগ/সপ্তাহ হলেই অকাল মৃত্যুর ঝুঁকি হয়ে যায় ১-এ ২৫ জন।
"১ পেগ হার্টের জন্য ভালো" - এই পুরনো কথা এখন আর বিজ্ঞান সাপোর্ট করছে না। নতুন ডেটা বলছে ঝুঁকি ১ পেগ থেকেই শুরু।
আপনি যদি নিয়মিত মদ খান আর হার্টের সমস্যা, ব্লাড প্রেশার বা ফ্যামিলিতে হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে, তাহলে নিজের ডাক্তারের সাথে একবার কথা বলে নিন। তিনিই আপনার শরীর বুঝে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন।
মনে রাখবেন, স্বাস্থ্যকর লাইফস্টাইল মানে নিয়মিত হাঁটা, ধূমপান না করা আর ওজন ঠিক রাখা। এর বিকল্প অ্যালকোহল নয়।


