আপনার বয়স বয়স ২০, ৩০ বা ৪০-এর কোঠায় থাকে তাহলে সতর্ক হন। এই কয়টি রাতের স্কিনকেয়ার রুটিন সতেজ রাখবে আপনার ত্বক। জেনে নিন কী করবেন, কী নয়।
রাতের বেলা যখন শহরের ব্যস্ততা কমে আসে আর আপনিও সারাদিনের পর একটু জিরিয়ে নিতে যান, ঠিক তখনই কিন্তু আপনার স্কিন তার সবচেয়ে জরুরি কাজটা শুরু করে। সারাদিন ধরে রোদ, দূষণ, স্ট্রেস আর স্ক্রিন টাইমের ফলে স্কিনের যে ক্ষতি হয়, তা সারিয়ে তোলার আসল সময় হল রাত। ঘুমের মধ্যেই স্কিন নিজেকে রিপেয়ার, রিনিউ আর রিজুভিনেট করে। তাই রাতের স্কিনকেয়ার রুটিন শুধু একটা অভ্যাস নয়, বরং স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পাওয়ার মূল ভিত্তি।

২০১৯ সালে 'জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড এস্থেটিক ডার্মাটোলজিস্ট'-এ প্রকাশিত একটি গবেষণা বলছে, রাতের বেলাতেই স্কিনের ডিএনএ রিপেয়ার আর সেল রিজেনারেশন প্রক্রিয়া সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এই কারণেই রাতে লাগানো স্কিনকেয়ার প্রোডাক্টগুলো অনেক বেশি কার্যকরী হয়।
বয়স অনুযায়ী কেমন হবে আপনার নাইট স্কিনকেয়ার?
২০-এর কোঠায়: রিপেয়ার আর প্রতিরোধের ওপর জোর দিন
কুড়ির কোঠায় স্কিন স্বাভাবিকভাবেই বেশ শক্তিশালী থাকে। কিন্তু রাত জাগা, দূষণ আর ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে স্কিনের ক্ষতি শুরু হতে পারে।
এই বয়সে:
হালকা হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন।
স্কিন ব্যারিয়ার মজবুত করে এমন উপাদান বেছে নিন।
স্কিনের ডালনেস আর ডিহাইড্রেশন আটকানোর দিকে নজর দিন।
নিয়মিত এই রুটিন মেনে চললে ভবিষ্যতে আপনার মুখে বয়সের ছাপ দেরিতে পড়বে।
৩০-এর কোঠায়: গ্লো আর হাইড্রেশন সবচেয়ে জরুরি
তিরিশের পর থেকে স্কিনের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমতে শুরু করে। মুখে ক্লান্তি, পিগমেন্টেশন আর আনইভন টোন দেখা দিতে পারে।
হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic acid) আর গ্লো-বুস্টিং সিরাম খুব উপকারী।
গভীর হাইড্রেশন দেয় এমন ক্রিম ব্যবহার করুন।
স্কিন রিনিউয়াল সাপোর্ট করে এমন উপাদান বেছে নিন।
হাইড্রেটেড স্কিন অনেক বেশি মসৃণ, উজ্জ্বল আর স্বাস্থ্যকর দেখায়।
৪০ ও তার বেশি বয়সে: অ্যান্টি-এজিং আর কোলাজেন সাপোর্ট দরকার
বয়স বাড়ার সাথে সাথে কোলাজেন প্রোডাকশন কমতে থাকে, যার ফলে ফাইন লাইনস আর রিঙ্কলস দেখা দিতে শুরু করে।
রেটিনল আর কোলাজেন বাড়াতে সাহায্য করে এমন উপাদান স্কিনের জন্য খুব ভালো ফল দেয়।
ফার্মিং নাইট ক্রিম স্কিনের টানটান ভাব আর নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে।
নিয়মিত নাইট রিপেয়ার রুটিন আপনার স্কিনকে নরম, মসৃণ আর তরুণ দেখাতে সাহায্য করবে।
অনেক প্রোডাক্ট নয়, ধারাবাহিকতাই আসল রহস্য
বিশেষজ্ঞরা মনে করেন, ভালো স্কিনের জন্য অনেক দামী বা জটিল রুটিনের দরকার নেই, বরং সহজ ও ধারাবাহিক যত্নই আসল। অ্যান্টি-এজিং কোনও রাতারাতি ঘটে যাওয়া ম্যাজিক নয়, বরং এটি স্কিনের স্বাভাবিক হিলিং পাওয়ারকে সাপোর্ট করার একটা উপায়।


