Relationship Tips: বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু প্রাক্তন এখনও আপনার প্রতিটা স্টোরি দেখছে, প্রোফাইলে উঁকি মারছে? ভাবছেন ও কি ফিরে আসতে চায়? নাকি শুধু কৌতূহল? মনোবিজ্ঞানীরা বলছেন, এর পিছনে ৫টি গোপন কারণ থাকতে পারে, যা অনুতাপ নয়।
Relationship Tips: সম্পর্ক ভেঙে গেছে, কথা বন্ধ, নম্বরও হয়তো ব্লক লিস্টে। কিন্তু ইনস্টাগ্রামের স্টোরি ভিউয়ার লিস্টে ওই একটা নাম রোজ সবার আগে। আপনার প্রাক্তন। ছবিতে লাইক না করলেও, নীরবে সব দেখে যাচ্ছে। এই ঘটনা আপনার সঙ্গেই নয়, ৮০% মানুষের সঙ্গেই হয়।
ভাবছেন, ও কি এখনও ভালোবাসে? ফিরে আসতে চায়? মনোবিজ্ঞানীরা বলছেন, সবসময় কারণটা ভালোবাসা বা অনুতাপ নাও হতে পারে। এর পিছনে লুকিয়ে থাকে অন্য মনস্তত্ত্ব।
কেন ব্রেকআপের পরেও প্রাক্তন আপনার ইনস্টা-য় উঁকি দেয়?
১. কৌতূহল এবং ‘আমি ছাড়া কেমন আছে’ দেখা: এটা সবচেয়ে সাধারণ কারণ। ব্রেকআপের পর মানুষ জানতে চায়, আমি ছাড়া ও কি বেশি ভালো আছে? নাকি কষ্টে আছে? এটা ভালোবাসা থেকে নয়, নিজের সিদ্ধান্ত ঠিক ছিল কি না, সেটা যাচাই করার জন্য। একে বলে Curiosity Gap।
২. ইগো বুস্ট: আপনি যদি ব্রেকআপের পর ভালো ছবি দেন, ঘুরতে যান, সফল হন, তখন প্রাক্তন দেখে ভাবে, ও এখনও আমার কথা ভাবে না তো? আবার আপনি যদি দুঃখের পোস্ট দেন, তখন ভাবে, আমি এখনও ওর মনে আছি। দুটো ক্ষেত্রেই ওর ইগো স্যাটিসফাই হয়।
৩. পুরোপুরি মুভ অন করতে পারেনি: অনেক সময় মানুষ ব্রেকআপ মেনে নিলেও, মন থেকে মেনে নিতে পারে না। তাই সোশ্যাল মিডিয়ায় নজর রাখা এক ধরনের অভ্যাস হয়ে যায়। রোজ সকালে উঠে যেমন খবরের কাগজ দেখা, তেমনই আপনার প্রোফাইল দেখা। এটা ভালোবাসা, কিন্তু ফিরে আসার সাহস নেই।
৪. নতুন সম্পর্কের সঙ্গে তুলনা: প্রাক্তন যদি নতুন সম্পর্কে গিয়েও থাকে, তবুও সে আপনাকে দেখে। নিজের বর্তমান প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার তুলনা করার জন্য। আপনি কী করছেন, তার নতুন সঙ্গী কি আপনার চেয়ে ভালো, এই তুলনাটা মনেই চলতে থাকে।
৫. ফিরে আসার রাস্তা খোলা রাখা (Orbiting): মনোবিজ্ঞানে এর একটা নাম আছে - Orbiting। সম্পর্ক শেষ, কিন্তু পুরোপুরি হারিয়ে যাবে না। স্টোরি দেখে, মাঝে মাঝে রিয়্যাক্ট দিয়ে বুঝিয়ে দেবে, আমি আছি। যাতে ভবিষ্যতে ফিরে আসতে চাইলে রাস্তা বন্ধ না হয়ে যায়। এটা সবচেয়ে বিপজ্জনক।
তাহলে আপনার কী করা উচিত?
মনোবিজ্ঞানীরা বলছেন, যদি আপনি সত্যিই মুভ অন করতে চান, তবে এই লুকোচুরি খেলা বন্ধ করুন।
প্রাক্তন স্টোরি দেখছে বলে বারবার স্টোরি দিয়ে তাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। এতে আপনি আরও আটকে যাবেন। যদি খুব অস্বস্তি হয়, তবে তাকে মিউট বা রেস্ট্রিক্ট করে দিন। ব্লক করাটা অনেক সময় নাটকীয় মনে হয়, কিন্তু মিউট করলে ও বুঝতেও পারবে না।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওর স্টোরি ভিউ দেখে এটা ভাববেন না যে ও ফিরে আসতে চায়। সত্যিই যদি ফিরতে চাইত, তবে স্টোরি নয়, সোজা মেসেজ করত।
তাই স্টোরি ভিউয়ার লিস্টে ওর নাম দেখে মন খারাপ না করে, নিজের জীবনে ফোকাস করুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






