MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Relationship
  • কেউ মিথ্যা বলে ডেকে নিয়ে গিয়ে বিপদে ফেলতে চাইছে কি না কোন ইঙ্গিতে বুঝবেন? মহিলারা জেনে নিন

কেউ মিথ্যা বলে ডেকে নিয়ে গিয়ে বিপদে ফেলতে চাইছে কি না কোন ইঙ্গিতে বুঝবেন? মহিলারা জেনে নিন

পথে-ঘাটে মহিলাদের জন্য নানা ধরনের বিপদ লুকিয়ে থাকে। অনেক সময় পরিচিত ব্যক্তিরাই মহিলাদের বিপদে ফেলার চেষ্টা করে। এই কারণে মহিলাদের সবসময়ই সতর্ক থাকা উচিত।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 27 2024, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সামান্য পরিচয়েই কারও বাড়িতে চলে যাচ্ছেন? সতর্ক থাকুন, বিপদে পড়তে পারেন
Image Credit : Getty

সামান্য পরিচয়েই কারও বাড়িতে চলে যাচ্ছেন? সতর্ক থাকুন, বিপদে পড়তে পারেন

মহিলাদের একা স্বল্প পরিচিত কারও বাড়িতে যাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনও সময়ই বিপদ ঘনিয়ে আসতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
স্বল্প পরিচিত কোনও মহিলা যদি অন্য কারও বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে সাবধান
Image Credit : our own

স্বল্প পরিচিত কোনও মহিলা যদি অন্য কারও বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে সাবধান

সামান্য পরিচয়ের পর কোনও মহিলা যদি অন্য কারও বাড়ি নিয়ে যেতে চান, তাহলে সে বিষয়ে খুঁটিয়ে প্রশ্ন করা উচিত। উত্তরে অসঙ্গতি পেলে সেখানে না যাওয়াই ভালো।

310
কোনও মহিলা যদি তাঁর সঙ্গে কারও বাড়িতে যেতে বলেন, তাহলে সেই বাড়িতে পুরুষ আছেন না মহিলা জেনে নিন
Image Credit : Freepik

কোনও মহিলা যদি তাঁর সঙ্গে কারও বাড়িতে যেতে বলেন, তাহলে সেই বাড়িতে পুরুষ আছেন না মহিলা জেনে নিন

অনেক সময়ই কোনও মহিলার মাধ্যমে অন্য একজন মহিলাকে ডেকে এনে নানাভাবে তাঁর ক্ষতি করার চেষ্টা করে পুরুষরা। এই কারণে কোনও মহিলার সঙ্গে কোথাও যেতে হলে সেই বাড়িতে পুরুষ আছে না মহিলা, সে বিষয়ে জেনে নেওয়াই ভালো। বিশেষ করে রাতে কোনও একাকী পুরুষের বাড়িতে যাওয়া এড়ানোই ভালো।

410
কোনও মহিলা নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেও সেখানে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়া উচিত
Image Credit : Getty

কোনও মহিলা নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেও সেখানে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়া উচিত

কোনও মহিলার সঙ্গে তাঁর বাড়িতে যেতে হলেও সেই বাড়িতে কেউ আছে কি না, সে বিষয়ে জেনে নেওয়া উচিত। ওই মহিলা মিথ্যা বলছে বুঝতে পারলে সেখানে না যাওয়াই উচিত।

510
কারও বাড়িতে প্রথমবার গেলে দোতলা বা তিনতলায় না ওঠাই ভালো, তাহলে বেরিয়ে আসা সহজ হবে
Image Credit : Getty

কারও বাড়িতে প্রথমবার গেলে দোতলা বা তিনতলায় না ওঠাই ভালো, তাহলে বেরিয়ে আসা সহজ হবে

কারও বাড়িতে প্রথমবার যাওয়ার পর সিঁড়ি বা এলিভেটরের মাধ্যমে উপরে উঠে কোথাও না বসাই ভালো। নীচের তলায় থাকলে বিপদের মুহূর্তে সেই বাড়ি থেকে বেরিয়ে আসা সহজ হবে। দোতলা বা তিনতলায় থাকলে বেরিয়ে আসা কঠিন।

610
স্বল্প পরিচিত কারও বাড়িতে গিয়ে পানীয় জাতীয় কিছু খাওয়া এড়িয়ে যাওয়া উচিত
Image Credit : Getty

স্বল্প পরিচিত কারও বাড়িতে গিয়ে পানীয় জাতীয় কিছু খাওয়া এড়িয়ে যাওয়া উচিত

কেউ যদি আপনাকে বিপদে ফেলতে চায়, তাহলে পানীয়তে ঘুমের ওষুধ বা অন্য কোনও নেশার দ্রব্য মিশিয়ে দিতে পারে। এই কারণে প্রথমবার কারও বাড়িতে গেলে চা-কফি, নরম পানীয়, ফলের রস, শরবত, অ্যালকোহল এড়িয়ে যাওয়াই ভালো।

710
স্বল্প পরিচিত কারও বাড়িতে গেলে তার সামনেই পরিবারের কোনও সদস্য বা বন্ধুকে ফোন করে অবস্থান জানিয়ে দিন
Image Credit : Getty

স্বল্প পরিচিত কারও বাড়িতে গেলে তার সামনেই পরিবারের কোনও সদস্য বা বন্ধুকে ফোন করে অবস্থান জানিয়ে দিন

সামান্য পরিচিত কারও বাড়িতে গেলে তাকে জানিয়েই মা-বাবা, ভাই-বোন বা কোনও ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে জানিয়ে দিন সেখানে আছেন। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি সাবধান হয়ে যাবে। আপনার ক্ষতি করলে যে সে বিপদে পড়তে পারে, এই ভাবনা মনে আসবে।

810
স্বল্প পরিচিত কারও সঙ্গে কোথাও যেতে হলে লাইভ লোকেশন কাউকে পাঠিয়ে রাখুন
Image Credit : Getty

স্বল্প পরিচিত কারও সঙ্গে কোথাও যেতে হলে লাইভ লোকেশন কাউকে পাঠিয়ে রাখুন

দিনের বেলা হোক বা রাতে, স্বল্প পরিচিত বা অপরিচিত কারও সঙ্গে কোথাও যেতে হলে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন অন করে ঘনিষ্ঠ কাউকে পাঠিয়ে রাখুন। তাহলে বিপদ হলে দ্রুত সাহায্য পেতে পারেন।

910
কোনও স্বল্প পরিচিত ব্যক্তি কোথাও যেতে বললে সেই জায়গা সম্পর্কে স্পষ্ট কথা বলছে কি না দেখে নিন
Image Credit : Getty

কোনও স্বল্প পরিচিত ব্যক্তি কোথাও যেতে বললে সেই জায়গা সম্পর্কে স্পষ্ট কথা বলছে কি না দেখে নিন

কোনও সামান্য পরিচিত ব্যক্তি আপনাকে কোথাও যেতে বললে সেই জায়গা বা বাড়ি সম্পর্কে কিছু গোপন করে যাচ্ছে কি না বুঝে নিন। বারবার প্রশ্ন করে যদি দেখেন স্পষ্ট জবাব পাচ্ছেন না, তাহলে সেখানে না যাওয়াই ভালো।

1010
কোনও সহকর্মী বা সহপাঠী গোপনে কোথাও যাচ্ছে বুঝলে সেই জায়গা এড়িয়ে যান
Image Credit : Getty

কোনও সহকর্মী বা সহপাঠী গোপনে কোথাও যাচ্ছে বুঝলে সেই জায়গা এড়িয়ে যান

কোনও সহকর্মী বা সহপাঠী আপনাকে নিয়ে কোথাও যেতে চাইলে, সে বাড়িতে বলে যাচ্ছে কি না জিজ্ঞাসা করে নিন। যদি বোঝেন সে পরিবার বা বন্ধুদের কাছে গোপন করে কোথাও যাচ্ছে, তাহলে সেই জায়গায় না যাওয়াই উচিত। না হলে আপনার বিপদ হতে পারে।

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Couple Relationship Tips: নতুন বিয়ে করেছেন? বেডরুমে এই ৭টা জিনিস রাখলেই অশান্তি, ভাঙতে পারে দাম্পত্য!
Recommended image2
হাসির লড়াইয়ে কে জেতে, নারী না পুরুষ? বিজ্ঞান দিল চমকে দেওয়া উত্তর
Recommended image3
Relationships Tips: মুখে হাসি-মনে আগুন? বদমেজাজি নাকি গভীর অসুখী, ৭টি বাহ্যিক আচরণেই ধরে ফেলুন আসল রোগ
Recommended image4
মৃত ব্যক্তির ঋণ: পরিবারের দায় কতটা? কী বলছে আইনে, জেনে নিন বিস্তারিত
Recommended image5
সম্পর্ক বাঁচাতে চাইলে এই ৪ কথা ভুলেও বলবেন না, শব্দেই তৈরি হয় দূরত্ব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved