MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Travel
  • সপ্তাহান্তে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে ঘুরে আসুন এই জায়গা থেকে, কীভাবে যাবেন? রইল সহজ টিপস

সপ্তাহান্তে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে ঘুরে আসুন এই জায়গা থেকে, কীভাবে যাবেন? রইল সহজ টিপস

Popular Tourist Spot: সপ্তাহান্তে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে মন চাইছে? কিন্তু কোথায় ঘুরতে যাবেন বুঝতে পারছেন না? রইল ঘরের কাছে সেরা ঘুরতে যাওয়ার জায়গার হদিশ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 29 2025, 08:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
উইকেন্ডে ঘুরে আসুন বেলহপাহাড়ি
Image Credit : Pixabay

উইকেন্ডে ঘুরে আসুন বেলহপাহাড়ি

মাত্র দু’দিনের ছুটি পেলেই মনটা ছুটে যেতে চায় প্রকৃতির কোলে। শহরের কোলাহল থেকে দূরে একটুখানি নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা চায় সবাই। ঠিক এমনই একটি নিঃশব্দ, সবুজ ও শান্ত জায়গা হল বেলপাহাড়ি। বর্ষায় ঝাড়গ্রামের এই জায়গার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। পাহাড়, ঝরনা আর ঘন জঙ্গল—সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।  এই উইকেন্ডে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে বেলপাহাড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ঘাঘরা জলপ্রপাত
Image Credit : Pixabay

ঘাঘরা জলপ্রপাত

বেলপাহাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত ঘাগড়া জলপ্রপাত। এই জলপ্রপাতের সৌন্দর্য বর্ষাকালে আরো সুন্দর হয়ে ওঠে। এখানে আসলে পরে আপনি একটি গিরিখাত দেখতে পাবেন। ঘাগড়া জলপ্রপাতে জলের তোড়ে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গর্ত। টানা বৃষ্টি হলে এই জলপ্রপাতের সৌন্দর্য আরও বেড়ে ওঠে।

Related Articles

Related image1
গ্রুপ সি-গ্রুপ ডি পদে বিপুল কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের
Related image2
ট্রাম্পের অ-বর্তমানে তিনিই হবেন মার্কিন প্রেসিডেন্ট! হোয়াইট হাউসের উত্তরসূরি নিয়ে বিস্ফোরক দাবি ভ্যান্সের
35
 চাতন পাহাড়
Image Credit : Pixabay

চাতন পাহাড়

ঘুরে দেখতে পারেন চাতন পাহাড়, বেলপাহাড়ির ছোট্ট গ্রাম। এখানে আসলে আপনাকে একটু পরিশ্রম করে পাহাড় চড়তে হবে, তবে এখানকার সৌন্দর্য আপনার মন কাড়তে বাধ্য। এছাড়াও বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝড়া যাওয়ার পথে শালবনের পাহাড় পথে ২০০ মিটার উঠলে দেখতে পাবেন পাহাড়ি গুহা।

45
গাড়রাসিনী পাহাড়
Image Credit : Pixabay

গাড়রাসিনী পাহাড়

জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎই সামনে দেখা মেলে গাড়রাসিনী পাহাড়ের। পাহাড়টির চারপাশে ঘন জঙ্গল ও ছায়াঘেরা পথ। পথে পড়ে বাসুদেব মন্দির, যা স্থানীয়দের কাছে এক পবিত্র স্থান।

55
কীভাবে যাবেন?
Image Credit : Pixabay

কীভাবে যাবেন?

ট্রেনে যেতে হলে শিয়ালদহ বা হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ট্রেন ধরুন। ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে চলে যান বেলপাহাড়ি, দূরত্ব প্রায় ৫০ কিমি। আর গাড়িতে গেলে কলকাতা থেকে সড়ক পথে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি পৌঁছন, সময় লাগতে পারে প্রায় ৫-৬ ঘণ্টা। বহু পর্যটকের চোখ এড়িয়ে এখনও ঝাড়গ্রামের স্বর্গ বেলপাহাড়ি। সপ্তাহের শেষে দুটো দিন ছুটি থাকলেই একটা ছোট্ট ভ্রমণ সেরে আসা যায়, মন জুড়োতে বাধ্য।

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Darjeeling: দার্জিলিং থেকে কালিম্পং এবার রোপওয়েতে! পাহাড়ি জ্যামের দিন শেষ?
Recommended image2
পাহাড়ে পুজোর নতুন আকর্ষণ! পাগলাঝোড়ায় টয়ট্রেনের নয়া জয়রাইড 'মুক্তধারা', রবি ঠাকুরের স্মৃতি ছুঁয়ে ছুটবে ট্রেন
Recommended image3
Santiniketan: দীঘা-দার্জিলিং ভুলে যান! ৩ ঘণ্টায় পৌঁছে যান লাল মাটি-বাউল গান-সোনাঝুরিতে
Recommended image4
কলকাতার থিম নয়, জীবন্ত গ্রামবাংলা দেখতে চলে আসুন বোলপুরে! হীরালিনী মা থেকে সুরুল রাজবাড়ি
Recommended image5
Saputara: মন চাইছে পাহাড়? বর্ষায় কুয়াশা মোড়া সাপুতারার প্রেমে পড়লে ফিরতে ইচ্ছে করবে না
Related Stories
Recommended image1
গ্রুপ সি-গ্রুপ ডি পদে বিপুল কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের
Recommended image2
ট্রাম্পের অ-বর্তমানে তিনিই হবেন মার্কিন প্রেসিডেন্ট! হোয়াইট হাউসের উত্তরসূরি নিয়ে বিস্ফোরক দাবি ভ্যান্সের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved