Belgium vs New Zealand: এই ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে বেলজিয়াম। আর সেটা করতেই হত পরের রাউন্ডে যেতে গেলে। খেলার ১০ মিনিটেই, সুযোগ চলে আসে তাদের সামনে। হ্যান্স ভানাকেনের দেওয়া থ্রু বল থেকে সিক্স ইয়ার্ড বক্সের বাঁদিক দিয়ে নেওয়া লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাঁ পায়ের বারপোস্টে লাগে। এরপর ১১ মিনিটের মাথায়, ব্র্যান্ডন মেচেলের শট ব্লক হয় নিউজিল্যান্ড ডিফেন্সে।

Belgium vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় বেলজিয়ামের। কার্যত, নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল বেলজিয়াম, জোড়া গোল করলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড (Belgium vs New Zealand match)। ভারতীয় সময় শনিবার সকালে, ভ্যাঙ্কুভার বিসি স্টেডিয়ামে গ্রুপ জি-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচেই ৫-১ গোলে জয় ছিনিয়ে নিল বেলজিয়াম (New Zealand vs Belgium live score)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে বেলজিয়াম। আর সেটা করতেই হত পরের রাউন্ডে যেতে গেলে। খেলার ১০ মিনিটেই, সুযোগ চলে আসে তাদের সামনে। হ্যান্স ভানাকেনের দেওয়া থ্রু বল থেকে সিক্স ইয়ার্ড বক্সের বাঁদিক দিয়ে নেওয়া লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাঁ পায়ের বারপোস্টে লাগে। এরপর ১১ মিনিটের মাথায়, ব্র্যান্ডন মেচেলের শট ব্লক হয় নিউজিল্যান্ড ডিফেন্সে।

 নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল বেলজিয়াম

১৬ মিনিটে, জেরেমি ডোকুর শট সেভ করেন নিউজিল্যান্ড গোলকিপার ম্যাক্স ক্রোকম্বে। তারপর ম্যাচের ১৯ মিনিটে, কেভিন ডি ব্রুয়েনার অ্যাসিস্ট থেকে সেই লিয়ান্দ্রো ট্রোসার্ডের নেওয়া ডান পায়ের জোরালো শট ব্লক হয়। কার্যত, লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে বেলজিয়াম ব্রিগেড। লিয়ান্দ্রো ট্রোসার্ড রীতিমতো চাপ বাড়াতে থাকেন কিউয়ি ডিফেন্সের উপর। 

YouTube video player

কিন্তু ২৮ মিনিটে গিয়ে ডেডলক ভাঙে বেলজিয়াম। গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং সেই সুবাদেই ম্যাচে লিড নেয় তারা। ম্যাচের ৪২ মিনিটে, মিস করেন কেভিন ডি ব্রুয়েনা। অন্যদিকে, চার্লস ডি কেটেলারের শট রুখে দেন নিউজিল্যান্ড গোলকিপার। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার গোল। 

৫০ মিনিটের মাথায়, হান্স ভানাকেনের অ্যাসিস্ট থেকে গোল করে যান সেই লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং বেলজিয়াম এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তারপর থেকেই কার্যত, লাগাতার আক্রমণ শানাতে থাকে তারা। খেলার ৬০ মিনিটে, আর্থার থিয়েটের হেডার একটুর জন্য বাইরে চলে যায়। 

YouTube video player

ম্যাচের ৬১ মিনিটে, বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুয়েনার নেওয়া শট নিউজিল্যান্ড ডিফেন্সে ব্লক হয়। কিন্তু খেলার ৬৬ মিনিটে আবার গোল। এবার আর কোনও ভুল করেননি ডি ব্রুয়েনা। তাঁর বাঁ পায়ের শট গোলকিপারকে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়। খেলার ফলাফল তখন ৩-০। 

জোড়া গোল করলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড

৭২ মিনিটে, বেলজিয়াম দলে পরিবর্তন আসে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের পরিবর্তে মাঠে নামলেন অ্যালেক্সিস সেলেমেকার্স। তবে ৮৪ মিনিটে, কিছুটা লড়াইতে ফেরার চেষ্টা করে নিউজিল্যান্ড। কর্নার থেকে পাওয়া বলে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করে যান এলিজা জাস্ট। কিন্তু সেটা ক্ষণস্থায়ী। ম্যাচের ৮৬ মিনিটে, আবার বেলজিয়ামের গোল। হেড করে গোল করেন রোমেলু লুকাকু। 

তবে সেখানেই শেষ নয়। অতিরিক্ত সময়ের খেলায়, লুকাকুর অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা অ্যালেক্সিস সেলেমেকার্স। সুপার সাব হয়ে গেলেন তিনি এই ম্যাচে। 

YouTube video player

শেষপর্যন্ত, নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল বেলজিয়াম, জোড়া গোল করলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। অন্যদিকে, এই ম্যাচ জয়ের ফলে, পরবর্তী রাউন্ডে জায়গা পাকা বেলজিয়ামের। গ্রুপ জি-র দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেছে ইজিপ্টও। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫। বেলজিয়ামেরও পয়েন্ট ৫। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে বেলজিয়াম এই গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।