CIL CUP 2026: তামলুকের এই প্রতিযোগিতাটি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আয়োজিত সিআইএল কাপের লিগ পর্বের একটি অংশ। এটি একেবারে বেসিক পর্যায়ের ফুটবলারদের মধ্যে বিভিন্ন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার এবং প্রতিযোগিতামূলক খেলার মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে।
CIL CUP 2026: সিআইএল কাপ জিতল টিম বিকে২ এফসি। তমলুকে আয়োজিত সিআইএল কাপে (CIL CUP 2026)পু রুষ বিভাগের ফাইনালে, মঞ্জুপ্রাপাড়া বয়েজ-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হল টিম বিকে২ এফসি। খেলার ফলাফল ২-০। এই জয়ের সুবাদে টিম বিকে২ এফসি আঞ্চলিক পর্যায়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। সমীর হাঁসদা 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন। তমলুক ভেন্যুতে পুরুষ বিভাগে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করতে নামে। ফাইনাল জিতে টিম বিকে২ এফসি স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করল এবং মঞ্জুপ্রাপাড়া বয়েজের বিরুদ্ধে ২-০ গোলে তাদের এই জয় দলটিকে পরের রাউন্ডে নিয়ে গেল। টুর্নামেন্টের রানার্স-আপ দল হল, মঞ্জুপ্রাপাড়া বয়েজ (grassroots football development)।
আরও পড়ুন Calcutta Football League: কলকাতা ময়দান, নষ্টালজিয়া এবং গরম ঘুগনি-প্যাটিস! ফুটবল শুধু ফুটবল নয়
তৃণমূল স্তর থেকেই উঠে আসুক প্রতিশ্রুতিবান ফুটবলাররা
তামলুকের এই প্রতিযোগিতাটি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আয়োজিত সিআইএল কাপের লিগ পর্বের একটি অংশ। এটি একেবারে বেসিক পর্যায়ের ফুটবলারদের মধ্যে বিভিন্ন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার এবং প্রতিযোগিতামূলক খেলার মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিশ্রুতিবান ফুটবলারদের খুঁজে বের করার পথও প্রশস্ত করছে এই টুর্নামেন্ট। জোনাল পর্যায়ে প্রতিযোগিতার পরিধি আরও সংকুচিত হবে এবং পুরুষ ও নারী—উভয় বিভাগ থেকে চারটি করে দল সেমিফাইনালে উন্নীত হবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি পুরুলিয়ায় অনুষ্ঠিত হবে।

জমজমাট সিআইএল কাপের ফাইনাল
আরও পড়ুন Durand Cup 2026: ঐতিহ্য, লড়াই, ফুটবল এবং দেশের সম্মান! এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ আক্ষরিক অর্থেই মর্যাদাপূর্ণ
এই টুর্নামেন্টটি শুধুমাত্র প্রতিযোগিতার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বরং, এর বাইরেও সম্ভাবনার নতুন পথ তৈরি করছে। সিআইএল কাপ শেষে ৫০-১০০ জন ফুটবলারকে স্কলারশিপ বা বৃত্তির জন্য 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া' (SAI)-র কাছে সুপারিশ করা হবে। তার ফলে, প্রতিশ্রুতিবান খেলোয়াড়রা তাদের ক্রীড়া-দক্ষতা আরও উন্নত করার সুযোগ পাবেন। লিগ পর্ব থেকে জোনাল পর্যায়ের দিকে দলগুলোর অগ্রগতির পাশাপাশি সিআইএল কাপ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের একত্রিত করছে এবং কোল ইন্ডিয়ার তৃণমূল পর্যায়ের ফুটবল উদ্যোগকে একটি ব্যাপক প্রতিযোগিতামূলক ভিত্তি প্রদান করতে সহায়তা করছে।
'কোল ইন্ডিয়া লিমিটেড কাপ' হল, কোল ইন্ডিয়া-র সহায়তায় আয়োজিত তৃণমূল স্তরের একটি ফুটবল টুর্নামেন্ট। যার প্রধান লক্ষ্য হল, রাজ্যজুড়ে ফুটবলের প্রসার ঘটানো এবং উদীয়মান প্রতিভাদের খুঁজে বের করা। জোনাল পর্যায় এবং চূড়ান্ত পর্বের আগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের লিগ পর্যায়ে প্রায় ১,৪০০টি দল, ১,৩০২টিরও বেশি ম্যাচ এবং ২১,০০০-এরও বেশি পুরুষ ও নারী ফুটবলাররা অংশ নচ্ছেন। এই টুর্নামেন্ট তরুণ ফুটবলারদের প্রতিযোগিতা করার, নিজেদের দক্ষতা প্রদর্শনের এবং আরও উন্নতির সুযোগ অন্বেষণ করার একটি মঞ্চ করে দেয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।