India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুধু দুই দেশের ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীদের মধ্যেই উত্তেজনা নেই, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও উদ্দীপনা দেখা যাচ্ছে।

DID YOU
KNOW
?
ব্র্যান্ড অ্যাম্বাসাডার
এবারের টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রোহিত শর্মা (2026 ICC Men's T20 World Cup) কি ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) দেখতে কলম্বোয় (Colombo) গিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে তেমনই জল্পনা শুরু হয়েছে। মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) রোহিত ও তাঁর স্ত্রী রিতিকা সাজদেকে (Ritika Sajdeh) দেখা গিয়েছে। তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু যেহেতু রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, এই কারণেই জল্পনা চলছে, রোহিতরা হয়তো কলম্বোয় যাচ্ছেন। এদিন সন্ধেবেলা আর প্রেমদাসা স্টেডিয়ামের (R Premadasa Stadium) গ্যালারিতে হয়তো এই বিখ্যাত দম্পতিকে দেখা যাবে।

চলতি টি-২০ বিশ্বকাপে মাঠে দেখা গিয়েছে রোহিতকে

এবারের টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে রোহিতকে। ভারতীয় দলের ম্যাচেও তিনি মাঠে থেকেছেন। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র (India vs USA) ম্যাচে টি-২০ বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় রোহিতকে। তাঁর নেতৃত্বেই দু'বছর আগে ভারতীয় দল দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। বার্বাডোজে (Barbados) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটে। এই ম্যাচের পরেই টি-২০ ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপজয়ী অধিনায়ক এবারের টুর্নামেন্টের প্রচারে আছেন।

Scroll to load tweet…

কলম্বো না আমেদাবাদে রোহিত?

মুম্বই ছাড়ার পর সস্ত্রীক রোহিতকে আমেদাবাদে (Ahmedabad) দেখা গিয়েছে। ফলে তাঁরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বোয় যাচ্ছেন না বলে জল্পনা চলছে। তবে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে রোহিত না গেলেও, ভারত-পাক ম্যাচের দিকে নজর রাখবেন। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ প্রবল।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।