MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Abhishek Sharma: ২০২৪ পর্যন্ত ছিলেন অচেনা, কিন্তু ২০২৬-এ বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক

Abhishek Sharma: ২০২৪ পর্যন্ত ছিলেন অচেনা, কিন্তু ২০২৬-এ বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক

Abhishek Sharma: অভিষেক শর্মা, এই নামটি এখন বিশ্ব ক্রিকেটে বেশ আলোচিত। টিম ইন্ডিয়ার এই বিধ্বংসী ব্যাটারের খেলায় সমর্থকরা রীতিমতো মুগ্ধ।  

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 30 2026, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিশ্ব ক্রিকেট কাঁপাচ্ছেন অভিষেক
Image Credit : Getty

বিশ্ব ক্রিকেট কাঁপাচ্ছেন অভিষেক

তরুণ অভিষেক শর্মা বিশ্ব ক্রিকেটকে কার্যত, কাঁপাচ্ছেন। ২৫ বছর বয়সী এই তরুণের বিধ্বংসী ইনিংস বীরেন্দ্র সেওয়াগ এবং মহেন্দ্র সিং ধোনির কথা মনে করিয়ে দেয়। নিজের গুরু যুবরাজ সিংকে ছাপিয়ে যাওয়ার মতো খেলছেন তিনি। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯২৯ পয়েন্ট নিয়ে এক নম্বর ব্যাটার হয়েছেন তিনি। গত ২০২৩ সাল পর্যন্ত, যিনি প্রায় অপরিচিত ছিলেন, তিনিই এখন বিশ্বের এক নম্বর ব্যাটার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অভিষেকের স্ট্রাইক রেট কত জানেন?
Image Credit : Getty

অভিষেকের স্ট্রাইক রেট কত জানেন?

অভিষেক এখনও পর্যন্ত, টিম ইন্ডিয়ার হয়ে ৩৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৯৪.৯২। টি-২০ ক্রিকেটে দুটি সেঞ্চুরি করেছেন তিনি এবং এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর ১৩৫ রান। এই পরিসংখ্যানই বলে দেয় যে, অভিষেক কতটা ভয়ঙ্কর একজন ক্রিকেটার।

Related Articles

Related image1
IND vs NZ 4th T20: বিশাখাপত্তনমে চতুর্থ টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, দলে কি পরিবর্তন আসছে?
Related image2
T20 World Cup: ভারতের টি-২০ বিশ্বকাপ জয় নিশ্চিত! এই ব্যাটারই তুরুপের তাস, বললেন রবি শাস্ত্রী?
36
২০২৪ পর্যন্ত অভিষেক কোথায় ছিলেন?
Image Credit : Getty

২০২৪ পর্যন্ত অভিষেক কোথায় ছিলেন?

বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা ২০২৩ সাল পর্যন্ত, খুব একটা পরিচিত ছিলেন না। তবে ২০১৮ সাল থেকে আইপিএলে খেললেও তিনি তেমন কোনও স্বীকৃতি পাননি। প্রসঙ্গত, দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে একটি মরশুমে খেলার পর, সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন। 

46
যুবরাজের কোচিংয়ে পারদর্শী অভিষেক
Image Credit : Getty

যুবরাজের কোচিংয়ে পারদর্শী অভিষেক

২০২৩ সাল পর্যন্ত, সেইভাবে সাফল্য না পেলেও, এরপর অভিষেক শর্মাকে সঠিক পথের দিশা দেখান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। বিশেষ কোচিং দিয়ে তিনি তাঁর পাশে দাঁড়ান। মাত্র এক বছরেই অভিষেকের দুর্বলতাগুলিকে শুধরে দেন যুবরাজ। ফলে, একজন দক্ষ এবং পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে অভিষেক নতুন খেলার ধরণ দিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। ২০২৪ সালের আইপিএল মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনার হিসেবে দুর্দান্ত খেলেন তিনি। সেই পারফরম্যান্সের জোরেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান অভিষেক। এরপর অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে তিনি বিশ্বকে জানান দেন যে, একজন বিপজ্জনক ব্যাটার এসে গেছেন বিশ্ব ক্রিকেটকে শাসন করতে।

56
ট্র্যাভিস হেডের সঙ্গে বিধ্বংসী জুটি
Image Credit : Getty

ট্র্যাভিস হেডের সঙ্গে বিধ্বংসী জুটি

২০২৪ সালে, দুর্দান্ত পারফর্ম করা অভিষেক আইপিএল ২০২৫-এ ট্র্যাভিস হেডের সঙ্গে মিলে রীতিমতো বিস্ময় তৈরি করেন। হেডের পারফরম্যান্সে প্রভাবিত হওয়ার পাশাপাশি যুবরাজের কোচিংয়ে পারদর্শী হয়ে ওঠা অভিষেক তাঁর আসল রূপ দেখিয়েছেন। সানরাইজার্সের দুই ওপেনার তাদের বিধ্বংসী ব্যাটিং-এর মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটের সংজ্ঞাই পুরো বদলে দিয়েছেন। আইপিএল মরশুমে অভিষেকের খেলা দেখে মুগ্ধ হয়ে নির্বাচকরা তাঁকে দলে সুযোগ দেন। 

66
গুরুর রেকর্ডের দোরগোড়ায়
Image Credit : Getty

গুরুর রেকর্ডের দোরগোড়ায়

২০২৪ সাল পর্যন্ত, অপরিচিত অভিষেক শর্মা চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে, বিশ্বের এক নম্বর ব্যাটার হয়ে উঠেছেন। এই পর্যায়ে পৌঁছনোর পিছনে যুবরাজ সিংয়ের বড় ভূমিকা রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপে, যুবি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন। অভিষেকের চিন্তাভাবনাও যুবির মতোই। ছক্কা মারার ক্ষেত্রেও তিনি যুবির মতোই প্রতিভাবান।

সম্প্রতি গুয়াহাটিতে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক দুর্দান্ত খেলেন। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন। এক সময় মনে হয়েছিল তিনি গুরু যুবরাজের দ্রুততম হাফ সেঞ্চুরির (১২ বলে) রেকর্ড ভেঙে দেবেন। তা হলে তিনি গুরুকে ছাপিয়ে যেতেন, তবে এখন তিনি গুরুর যোগ্য শিষ্য হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Related Stories
Recommended image1
IND vs NZ 4th T20: বিশাখাপত্তনমে চতুর্থ টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, দলে কি পরিবর্তন আসছে?
Recommended image2
T20 World Cup: ভারতের টি-২০ বিশ্বকাপ জয় নিশ্চিত! এই ব্যাটারই তুরুপের তাস, বললেন রবি শাস্ত্রী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved