Arjun Tendulkar-Saaniya Chandhok: কিছুদিন আগে সানিয়া চ্যান্দকের সঙ্গে বাগদান সেরে নেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর। এবার তাঁরা বিয়ে সেরে নিলেন।

DID YOU
KNOW
?
অর্জুুনের লক্ষ্যভেদ
ক্রিকেটে এখনও উল্লেখযোগ্য সাফল্য পাননি অর্জুন তেন্ডুলকর। তবে তিনি এবার বিয়ে সেরে নিলেন।

Arjun Tendulkar-Saaniya Chandhok Wedding: মুম্বইয়ের (Mumbai) বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের (Ravi Ghai) নাতনি সানিয়া চ্যান্দকের (Saaniya Chandhok) সঙ্গে বিয়ে সেরে নিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বইয়ে তাঁদের বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সচিন ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি স্ত্রী সাক্ষীকে (Sakshi Dhoni) নিয়ে বিয়ের আসরে হাজির হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সম্প্রতি সচিন সপরিবারে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করে তাঁর ছেলের বিয়েতে আমন্ত্রণ জানান। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও (President Droupadi Murmu) আমন্ত্রণ জানান। গত বছরের অগাস্টে বাগদানের কথা ঘোষণা করেন অর্জুন ও সানিয়া। এবার তাঁদের বিয়ের খবর পেয়ে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।

২ পরিবারের ঘনিষ্ঠতা

সচিনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন ধরে পরস্পরের পরিচিত। সচিনের মেয়ে সারা তেন্ডুলকরও (Sara Tendulkar) দীর্ঘদিন ধরে সানিয়ার ঘনিষ্ঠ। তাঁদের এই ঘনিষ্টতাই এবার আত্মীয়তায় পরিণত হল। সোশ্যাল মিডিয়ায় বিয়ে ছাড়াও সঙ্গীত অনুষ্ঠানের ভিডিও ভাইরাল। সঙ্গীত অনুষ্ঠানে সারাকে নাচতে দেখা গিয়েছে। বিয়েতে অর্জুন ও সানিয়া ঐতিহ্যমণ্ডিত পোশাক পরেছিলেন। ছেলে ও বৌমার দিকে সচিনকে ফুল ছড়িয়ে দিতে দেখা যায়। সারাও সেখানে হাসিমুখে দাঁড়িয়েছিলেন।

Scroll to load tweet…

সানিয়াও ব্যবসা শুরু করেছেন

মুম্বইয়ের ঘাই পরিবার হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডের মালিক। সানিয়াও পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। বাঁ হাতি পেসার ও ব্যাটার অর্জুন ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরে গোয়ার (Goa) হয়ে খেলছেন। তিনি আইপিএল-এ (IPL) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলেছেন। তবে আইপিএল-এ বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন। তিনি এবার লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলে সুযোগ পেয়েছেন। এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগেই বিয়ে সেরে নিলেন অর্জুন।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।