Ashes 2nd Test: প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৩৪ রান।দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। এই ব্রিটিশ তারকা ১৩৮ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। অন্যদিকে, ওপেনার জ্যাক ক্রলেও বেশ ভালো খেলেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৭৬ রান।

Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ম্যাচ। যে খেলায় মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (ashes 2nd test)। সেই ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট দল (aus vs eng test)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৩৪ রান।দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। এই ব্রিটিশ তারকা ১৩৮ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। অন্যদিকে, ওপেনার জ্যাক ক্রলেও বেশ ভালো খেলেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৭৬ রান। তবে বেন ডাকেট এবং অলি পোপ খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যাওয়ায়, চাপ চলে আসে ইংল্যান্ড মিডল অর্ডারের উপর।

প্রথম ইনিংস ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৩৪ রান

সেই জায়গায় দাঁড়িয়ে, বিষয়টা বেশ ভালোভাবে সামলে দেন জো রুট। কিন্তু আর কেউ সেইভাবে বড় রান পাননি। হ্যারি ব্রুক করেন ৩১ রান, অধিনায়ক বেন স্টোকস এবং উইল জ্যাকসের ঝুলিতে মাত্র ১৯ রান ও দলের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ কোনও রান পাননি। এছাড়া গাস অ্যাটকিনসন ৪ রান এবং শেষদিকে নেমে জোফ্রা আর্চার ৩৮ রান যোগ করেছেন স্কোরবোর্ডে।

এদিকে ব্রাইডন কার্স খালি হাতে ফেরেন। শেষপর্যন্ত, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেন মিচেল স্টার্ক। তিনি একাই নেন ৬ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট এবং মাইকেল নেসার।

জবাবে ব্যাট করতে নেমে, প্রথম ইনিংসে অজিদের স্কোর দাঁড়ায় ৫১১ রান। দলের ওপেনার জ্যাক ওয়েদারল্ড বেশ ভালো খেলেন। তিনি করেন ৭২ রান। আরেক ওপেনার ট্র্যাভিস হেডের ঝুলিতে ৩৩ রান, মার্নাস ল্যাবুশাং-এর সংগ্রহে ৬৫ রান এবং অধিনায়ক স্টিভ স্মিথ ৬১ রান যোগ করেন স্কোরবোর্ডে।

প্রথম ইনিংসে অজিদের স্কোর দাঁড়ায় ৫১১ রান

এছাড়া ক্যামেরন গ্রিন করেন ৪৫ রান এবং জশ ইংলিসের ঝুলিতে ২৩ রান। অজি উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারের সংগ্রহে ৬৩ রান এবং মাইকেল নেসার করেন ১৬ রান। শেষদিকে নেমে, মিচেল স্টার্ক দুরন্ত ইনিংস উপহার দেন। তাঁর ঝুলিতে ৭৭ রান। 

এছাড়া স্কট বোল্যান্ড ২১ রানে অপরাজিত থাকেন এবং ব্রেন্ডন ডগেটের ঝুলিতে ১৩ রান। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স এবং ৩টি উইকেট অধিনায়ক বেন স্টোকসের দখলে। তাছাড়া ১টি করে উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন এবং উইল জ্যাকস। 

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলে ৪৪ রান করেন। সেইসঙ্গে, বেন ডাকেট ১৫ রান, অলি পোপ ২৬ রান, জো রুট হ্যারি ব্রুকের সংগ্রহে ১৫ রান। এছাড়া জেমি স্মিথও কার্যত, ব্যর্থ। আপাতত তৃতীয় দিনের শেষে, ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান। 

ক্রিজে অধিনায়ক বেন স্টোকস এবং উইল জ্যাকস ৪ রানে অপরাজিত রয়েছেন। ৪৩ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।