MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারতীয় দলে আর সুযোগ পাবেন মহম্মদ শামি? এই পেসারকে নিয়ে কী পরিকল্পনা বিসিসিআই-এর?

ভারতীয় দলে আর সুযোগ পাবেন মহম্মদ শামি? এই পেসারকে নিয়ে কী পরিকল্পনা বিসিসিআই-এর?

Mohammed Shami: বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এই পেসার সম্ভবত এশিয়া কাপেও (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তিনি আর কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়েই প্রশ্ন উঠেছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 12 2025, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
নাটকীয় পট পরিবর্তন না হলে এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি
Image Credit : ANI

নাটকীয় পট পরিবর্তন না হলে এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি

ভারতীয় দলের বাইরে মহম্মদ শামি

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি অনেকদিন ধরেই টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এবার ওডিআই ফর্ম্যাটেও জাতীয় দলে নিজের জায়গা হারাতে চলেছেন শামি। তিনি সম্ভবত টি-২০ ফর্ম্যাটে হতে চলা এশিয়া কাপে ভারতীয় দলে থাকছেন না। বিশাল অঘটন ছাড়া ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেও খেলার সুযোগ পাবেন না শামি।

DID YOU
KNOW
?
২ বছর টেস্ট ম্যাচ খেলেননি মহম্মদ শামি
২০২৩ সালের ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর থেকে এই ফর্ম্যাটে খেলেননি মহম্মদ শামি। তবে তিনি টি-২০, ওডিআই ফর্ম্যাটে খেলেছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বারবার চোট পাওয়ার কারণেই এখন আর জাতীয় দলে ফিরতে পারছেন না মহম্মদ শামি
Image Credit : ANI

বারবার চোট পাওয়ার কারণেই এখন আর জাতীয় দলে ফিরতে পারছেন না মহম্মদ শামি

ফিটনেস সমস্যায় শামি

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড সফরের জন্য দল বাছাই করার আগে শামির সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। কিন্তু নিজের ফিটনেসের বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না শামি। এই কারণেই তাঁকে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। এখন এই পেসারের বয়স ৩৪ বছর। তাঁর বদলে তরুণ পেসারদের উপর ভরসা রাখতে চাইছেন নির্বাচকরা।

৩৫
আগামী মাসে ৩৫ বছর পূর্ণ করছেন মহম্মদ শামি
১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আমরোহায় জন্ম হয় মহম্মদ শামির। আগামী মাসে তাঁর জন্মদিন।

Related Articles

Related image1
Mohammed Shami: ভারতীয় বোলার হিসেবে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান, আইপিএল-এ লজ্জার রেকর্ড শামির
Related image2
Mohammed Shami: 'অন্য বোলারদের বুমরার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত,' বার্তা শামির
36
বয়স ও ফিটনেসের কারণেই মহম্মদ শামিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, জানিয়েছে বিসিসিআই
Image Credit : ANI

বয়স ও ফিটনেসের কারণেই মহম্মদ শামিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, জানিয়েছে বিসিসিআই

কেন জাতীয় দলের বাইরে শামি?

মহম্মদ শামির বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘ফর্মের কারণে মহম্মদ শামিকে বাদ দেওয়া হয়নি। ফিটনেসের কারণেই তাঁকে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। ফিট থাকলে তিনি জাতীয় দলে থাকতেন। শামি আপাতত ফিট হয়ে উঠতে পারছেন না। এই কারণেই এশিয়া কাপের দলেও তাঁকে রাখা হবে না। তাঁর জাতীয় দলে ফেরা অনিশ্চিত।’

46
মহম্মদ শামি কি টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাতে চাইছেন? নিশ্চিত নন নির্বাচকরা
Image Credit : ANI

মহম্মদ শামি কি টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাতে চাইছেন? নিশ্চিত নন নির্বাচকরা

টেস্ট দলে ফিরবেন শামি?

মহম্মদ শামির বিষয়ে বিসিসিআই-এর ওই কর্তা আরও জানিয়েছেন, ‘শামি নিজে টেস্ট দলে ফিরতে চাইছেন কি না, সেটা আগে জানা দরকার। গত অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি তিনি। ইংল্যান্ড শিবিরে তাঁর উপস্থিতি জরুরি ছিল। দল বাছাই করার আগে নির্বাচকরা ওঁর সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু তাঁর কথা শুনে আত্মবিশ্বাসী মনে হয়নি। উনি যে সব ম্যাচে খেলতে পারবেন, সেই আশ্বাস দিতে পারেননি। এই কারণেই তাঁকে দলে নেওয়া হয়নি।’

56
মহম্মদ শামি যদি দলীপ ট্রফিতে ফিটনেসের প্রমাণ দিতে পারেন, তাহলে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে
Image Credit : ANI

মহম্মদ শামি যদি দলীপ ট্রফিতে ফিটনেসের প্রমাণ দিতে পারেন, তাহলে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে

দলীপ ট্রফিতে খেলবেন শামি?

২৮ অগাস্ট শুরু হচ্ছে দলীপ ট্রফি। এই টুর্নামেন্টে পূর্বাঞ্চলের হয়ে খেলতে পারেন মহম্মদ শামি। তিনি যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন, তাহলে ফের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য বিবেচিত হতে পারেন। এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন শামি। সবটাই তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে।

66
টানা ৪-৫ দিন খেলার অবস্থায় আছেন মহম্মদ শামি? নিশ্চিত নন নির্বাচকরা
Image Credit : ANI

টানা ৪-৫ দিন খেলার অবস্থায় আছেন মহম্মদ শামি? নিশ্চিত নন নির্বাচকরা

শামির ফিটনেসের দিকে নজর

গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেললেও, টানা বোলিং করেননি মহম্মদ শামি। এবার দলীপ ট্রফিতে খেললে তিনি কতক্ষণ বোলিং করছেন, সবসময় মাঠে থাকছেন কি না, হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে কি না, সেদিকে নজর থাকবে নির্বাচকদের। শামি যদি সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
Mohammed Shami: ভারতীয় বোলার হিসেবে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান, আইপিএল-এ লজ্জার রেকর্ড শামির
Recommended image2
Mohammed Shami: 'অন্য বোলারদের বুমরার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত,' বার্তা শামির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved