Asia Cup 2025: গত বছর এশিয়া কাপে প্রভাব ফেলেছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack 2025)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে (India vs Pakistan) করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ঘটনা এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। তিনি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন।
KNOW
Asia Cup 2025 India vs Pakistan Handshake Row: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack 2025) পরিপ্রেক্ষিতে গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল করমর্দন না করার যে নীতি নিয়েছিল, তা এখনও ভুলতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমি টস করতে গিয়েছিলাম। তার আগে সাংবাদিক বৈঠক ছিল। করমর্দন, ট্রফি নিয়ে ছবি তোলার পর্বও ছিল। আমি যখন টস করতে যাই, তখনও সবকিছু স্বাভাবিক ছিল। তবে আমার ধারণা ছিল যে সবকিছু স্বাভাবিক থাকবে না। কিন্তু আমি জানতাম না যে করমর্দন হবে না। আমার এ বিষয়ে কোনও ধারণা ছিল না।’
ভারতীয় প্যাভিলিয়নে গিয়েও সাড়া পাননি আগা
পাকিস্তানের অধিনায়ক আরও জানিয়েছেন, ‘আমি দলের মিডিয়া ম্যানেজার নইম ভাইয়ের সঙ্গে টস করতে যাই। ম্যাচ রেফারি ছিলেন। তাঁর নাম আমার মনে নেই। তিনি আমাকে এক পাশে নিয়ে গিয়ে বলেন, টস হবে কিন্তু করমর্দন হবে না। দয়া করে এই কথা মাথায় রাখবেন। আমি তাঁকে বলি, করমর্দন না হলে হবে না। আমিও করমর্দন করতে ইচ্ছুক নই। আমরা সেই ম্যাচে হেরে যাই। ম্যাচ শেষ হওয়ার পর আমরা করমর্দন করার জন্য ওদের প্যাভিলিয়নে যাই। কিন্তু তারপরেও ওরা করমর্দন করেনি।’
করমর্দন এড়িয়ে যাচ্ছে ভারতীয় দল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশজুড়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি উঠেছিল। কিন্তু বিসিসিআই (BCCI) ম্যাচ বয়কটের বদলে করমর্দন না করার নীতি নেয়। এশিয়া কাপের পাশাপাশি গত বছর মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup), রাইজিং স্টারস এশিয়া কাপ (Asia Cup Rising Stars), অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (Under-19 Asia Cup), টি-২০ বিশ্বকাপেও (2026 ICC Men's T20 World Cup) এই নীতি নিয়ে চলে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


