England vs Australia: আপাতত চতুর্থ দিনের শেষে, ১১৯ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। রবিবার থেকে সিডনিতে শুরু হয়েছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। মুখোমুখি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (eng vs aus)।

England vs Australia: সিডনিতে জমে উঠেছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট। আপাতত চতুর্থ দিনের শেষে, ১১৯ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। রবিবার থেকে সিডনিতে শুরু হয়েছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। মুখোমুখি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (eng vs aus)। যে ম্যাচে, ব্রিটিশদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮৪ রানে। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলে ফিরে যান মাত্র ১৬ রানে এবং বেন ডাকেটের সংগ্রহে ২৭ রান। জেকব বেথেলও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর ঝুলিতে মাত্র ১০ রান (england vs australia)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জমে উঠেছে পঞ্চম টেস্ট

তবে মিডল অর্ডারে নেমে হাল ধরেন জো রুট এবং হ্যারি ব্রুক। অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন রুট। নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাটিং এবং দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ১৬০ রান করলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। আর সেই সেঞ্চুরির সুবাদে রুট তাঁর টেস্ট ক্যারিয়ারের ৪১ তম এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির মাইলফলকটি স্পর্শ করলেন। শুধু তাই নয়, এই সেঞ্চুরির মাধ্যমে তিনি প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডকেও ছুঁয়ে ফেললেন।

অন্যদিকে, ব্রুকের ঝুলিতে ৮৪ রান। তবে অধিনায়ক বেন স্টোকস ফিরলেন খালি হাতে। শেষদিকে নেমে জেমি স্মিথ ৪৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া উইল জ্যাকস ২৭ রান, ব্রাইডন কার্স ১ এবং ম্যাথু পটস ১ রান করেন। জশ টাংও খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৪ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মাইকেল নেসার। সেইসঙ্গে, ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। এছাড়া ক্যামেরন গ্রিন এবং মার্নাস ল্যাবুশাং ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে, দ্বিতীয় দিনের শেষে, অস্ট্রেলিয়ার স্কোর প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান। ওপেনার জ্যাক ওয়েদারল্ড ফিরে গেছেন মাত্র ২১ রানে এবং মার্নাস ল্যাবুশাং-এর সংগ্রহে ৪৮ রান।

চতুর্থ দিনের শেষে ১১৯ রানে এগিয়ে ইংল্যান্ড

তবে দলের আরেক ওপেনার ট্র্যাভিস হেড কিন্তু অনবদ্য লড়াই করেন। দ্বিতীয় দিনের শেষে, তিনি ৯১ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন মাইকেল নেসার। যদিও নেসার আউট হন মাত্র ২৪ রান। কিন্তু ট্র্যাভিস হেড নিজের সেঞ্চুরিটি পূর্ণ করেন। অসাধারণ ব্যাটিং-এর সুবাদে তিনি ১৬৩ রানের ইনিংস উপহার দেন।

আর তারপরেই আরেকজনের কথা বলতে হয়। তিনি হলেন দলের অধিনায়ক স্টিভ স্মিথ। নিঃসন্দেহে অনবদ্য ব্যাটিং করলেন এই অজি তারকা। কার্যত, তাঁর এই দুর্দান্ত ব্যাটিং-এর সুবাদেই অ্যাশেজ সিরিজের রেকর্ড বুকে নিজের নামটি তুলে ফেললেন তিনি কারণ, ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে স্মিথ তাঁর নিজের ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরিটি করে ফেললেন। সামনে এখন শুধুই কিংবদন্তি ডন ব্র্যাডম্যান।

দাপুটে ব্যাটিং করে অনবদ্য সেঞ্চুরির পাশাপাশি ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া উসমান খাওয়াজা করেছেন ১৭ রান, দলের উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারের সংগ্রহে ১৬ রান এবং ক্যামেরন গ্রিন ৩৭ রান যোগ করেছেন স্কোরবোর্ডে।

অপরদিকে, বিউ ওয়েবস্টারও ৭১ রানের ইনিংস ইপহার দেন। এছাড়া মিচেল স্টার্ক করেছেন ৫ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৫৬৭ রানে। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট পান ব্রাইডন কার্স এবং জশ টাং। ২টি উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস। ১টি করে উইকেট পেয়েছেন উইল জ্যাকস এবং জেকব বেথেল। 

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। তবে ওপেনার জ্যাক ক্রলে মাত্র ১ রানেই আউট হয়ে যান। বেন ডাকেট করেন মাত্র ৪২ রান। তবে গুরুত্বপূর্ণ ১৪২ রানের ইনিংস উপহার দেন জেকব বেথেল। জো রুট আগের ইনিংসে সেঞ্চুরি পেলেও, এই ইনিংসে মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। হ্যারি ব্রুকের ঝুলিতে ৪২ রান, জেমি স্মিথ করেন মাত্র ২৬ রান, বেন স্টোকসের সংগ্রহে ১ রান এবং উইল জ্যাকস খালি হাতে ফিরে যান।

অন্যদিকে, ব্রাইডন কার্স, ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। চতুর্থ দিনের শেষে, ইংল্যান্ডের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩০২ রান। আপাতত ১১৯ রানে এগিয়ে আছে তারা। 

দুই দলের প্রথম একাদশ

ইংল্যান্ডঃ জ্যাক ক্রলে, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার-ব্যাটার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, জশ টাং

অস্ট্রেলিয়াঃ ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশাং, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।